'আমার কাছে বাবার মতো…', ধর্মেন্দ্রর প্রয়ানে শাহরুখের আবেগঘন পোস্ট!
শাহরুখ খানকে বর্ষীয়ান অভিনেতার শেষকৃত্যের জন্য শশ্মানে যেতে দেখা গিয়েছে। আসলে 'কিং' সব সময়ই তাঁর কর্তব্য কর্মে অবিচল। তবে এবার সমাজ মাধ্যমে আবেগঘন পোস্ট করলেন নায়ক।
কিছু দিন আগে ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে এবার আর তার গুঞ্জন হয়ে রইল না, হল না শেষরক্ষা, সোমবার সকালে প্রয়াত হন ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুর পর থেকেই তাঁকে নিয়ে স্যোশাল মিডিয়া জুড়েও নানা পোস্ট করেছেন তারকারা। তবে সেই সময় শাহরুখ খানের কোনও পোস্ট চোখে পড়েনি। বরং নায়ককে বর্ষীয়ান অভিনেতার শেষকৃত্যের জন্য শশ্মানে যেতে দেখা গিয়েছে। আসলে 'কিং' সব সময়ই তাঁর কর্তব্য কর্মে অবিচল। তবে এবার সমাজ মাধ্যমে আবেগঘন পোস্ট করলেন নায়ক।

ধর্মেন্দ্রর সঙ্গে নিজের একটা ছবি শেয়ার করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন... আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছ তার জন্য ধন্যবাদ। শুধু ওঁর পরিবারের জন্য নয়, বরং সারা বিশ্বের সিনেমা ও চলচ্চিত্র প্রেমীদের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি। আপনি অমর... এবং আপনার আত্মা আপনার চলচ্চিত্র এবং আপনার সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। আপনাকে সব সময় ভালোবাসব।’
তবে কেবল শাহরুখ নন, ফারহান আখতারও এদিন অভিনেতার প্রয়ানে শোকপ্রকাশ করে পোসট করেন। তিনি লেখেন, ‘সমগ্র চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। যাঁরা সিনেমা তৈরি করেন এবং যাঁরা দেখেন সকলের জন্য। ধরমজি চিরকাল অপূরণীয় থাকবেন। ছয় দশক ধরে বিনোদন দিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা ভাগ্যবান যে আপনার উষ্ণতা, আপনার দয়া, আপনার উদারতা, আপনার আকর্ষণ, আপনার তীব্রতা এবং আপনার বুদ্ধিমত্তা, পর্দার ভেতরে এবং বাইরে অনুভব করতে পেরেছি। দেওল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
পাঞ্জাবের সাহনেওয়াল থেকে এসে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া ধর্মেন্দ্র ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। পদ্মভূষণ সম্মানে ভূষিত এই অভিনেতা তাঁর দীর্ঘ কেরিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। অ্যাকশন থেকে কমেডি—সব চরিত্রেই তিনি ছিলেন সাবলীল। তাঁর মৃত্যুতে বলিউড হারাল তার অন্যতম শক্তিশালী অভিভাবককে।
E-Paper

