'সাইয়ারা' মুক্তির আগে এই বিশেষ কাজটি না করার জন্য মোহিতের প্রশংসা করলেন শাহরুখ! জানেন তা কী?
'সাইয়ারা' মুক্তির আগে ছবির প্রধান মুখদের প্রচারের আড়ালে রাখার প্রচার কৌশলটি ছবিটির জন্য খুবি কার্যকরী হয়েছিল। সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিত জানান যে, শাহরুখ খানও তাদের এই প্রচার কৌশলের প্রশংসা করেছিলেন।
চলচ্চিত্র নির্মাতা মোহিত সুরি তিন বছর পর ২০২৫ সালে 'সাইয়ারা' দিয়ে পরিচালনায় ফেরেন। ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। বড় বাণিজ্যিক সাফল্যও লাভ করে। মুক্তির আগে ছবির প্রধান মুখদের প্রচারের আড়ালে রাখার প্রচার কৌশলটি ছবিটির জন্য খুবি কার্যকরী হয়েছিল। সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিত জানান যে, শাহরুখ খানও তাদের এই প্রচার কৌশলের প্রশংসা করেছিলেন।
'সাইয়ারা' মুক্তির আগে এই বিশেষ কাজটি না করার জন্য মোহিতের প্রশংসা করলেন শাহরুখ!
সিদ্ধার্থ আনন্দের দিওয়ালি পার্টিতে এসআরকে-র সঙ্গে তাঁর সাক্ষাতের কথা টেনে মোহিত বলেন, ‘ওঁরা নিজেদের কাজটা করছিলেন, কিন্তু নিয়মিত সাক্ষাৎকার, মার্কেটিং বা অন্য কিছু নয়। এটা কোনও জনসংযোগের বিষয় নয়। শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দের দিওয়ালি পার্টিতে আমার সঙ্গে দেখা করে বলেছিলেন, এটাই আমাদের করা সেরা কাজ।’
তিনি আরও বলেন, ‘যেহেতু আমাদের ছবিতে কোনও স্টার ছিল না, তাই আমরা ভালো ভালো গান তৈরিতে মনোযোগ দিয়েছিলাম। আমরা গানের প্রচারে বেশি সময় দিয়েছিলাম। অন্য সবার মতো আমরা সাক্ষাৎকার দিয়ে বা অভিনেতাদের পাঠিয়ে এর প্রচার করিনি। এর পরিবর্তে আমরা সেই টাকাটা গানের প্রচারে ব্যয় করেছি। আর এর ফলও আমরা পেয়েছি। পুরো ব্যাপারটাই ছিল খুবই স্বতঃস্ফূর্ত।’
এই রোমান্টিক মিউজিক্যাল ড্রামাটির মাধ্যমে আহান পান্ডের বলিউডে ডেবিউ করেন। ছবিটি মুক্তির পর তিনি এবং অনীত পড্ডা দু'জনেই রাতারাতি স্টার হয়ে ওঠেন। ছবিটি সমালোচক ও দর্শক উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পায় এবং ব্লকবাস্টার হয়। বিশ্বব্যাপী ৫৭০ কোটি টাকা এবং দেশীয় বক্স অফিসে ৩২৯ কোটি টাকা সংগ্রহ করে। এটা ভারতের অন্যতম সর্বোচ্চ আয়কারী রোমান্টিক ছবি হিসেবেও জায়গা করে নেয়।
‘সাইয়ারা’-র সাফল্যের পর, শোনা যাচ্ছে আহান আলি আব্বাস জাফরের সঙ্গে একটি ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। অন্যদিকে, অনীত ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ছবি ‘শক্তি শালিনী’-তে প্রধান চরিত্রে অভিনয় করবেন।
শাহরুখ বর্তমানে ইয়াত আসন্ন ছবি ‘কিং’-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, সুহানা খান এবং অভিষেক বচ্চন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ শুক্লা, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল এবং অভয় ভার্মা। ছবিটি ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Home/Entertainment/'সাইয়ারা' মুক্তির আগে এই বিশেষ কাজটি না করার জন্য মোহিতের প্রশংসা করলেন শাহরুখ! জানেন তা কী?