১২,৪৯০ কোটির মালিক! একসময় ড্রামা স্কুলের ক্যান্টিনে সিঙারা বিক্রি করতেন এই সুপারস্টার

বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ কাপুর দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD)-র দিনগুলোতে শাহরুখ খানের সাথে কাটানো এক মজার ঘটনা শেয়ার করেছেন, যা আপনাকে অবাক করবে! 

Published on: Jun 23, 2026, 11:39:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান আজ বিশ্বের অন্যতম ধনী এবং সফল অভিনেতা। তবে তাঁর এই আকাশছোঁয়া সাফল্যের পেছনে রয়েছে এক দীর্ঘ স্ট্রাগল ও সাধারণ জীবনযাপনের ইতিহাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের স্ট্রাগল জীবনের এমনই এক অজানা ও মজার গল্প শোনালেন বলিউডের প্রবীণ ও পাওয়ারহাউস অভিনেতা পঙ্কজ কাপুর ।

১২,৪৯০ কোটির মালিক! একসময় ড্রামা স্কুলের ক্যান্টিনে সিঙারা বিক্রি করতেন এই সুপারস্টার
১২,৪৯০ কোটির মালিক! একসময় ড্রামা স্কুলের ক্যান্টিনে সিঙারা বিক্রি করতেন এই সুপারস্টার

পঙ্কজ কাপুর জানান, দিল্লির ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’ (NSD)-তে পড়ার দিনগুলোতে আজকের সুপারস্টার শাহরুখ খান তাঁদের জন্য সিঙ্গাড়া সাপ্লাই করতেন শাহরুখ!

থিয়েটারের দিনগুলোতে শাহরুখের দায়িত্ব

নিজের এক পুরনো স্মৃতি রোমন্থন করতে গিয়ে পঙ্কজ কাপুর জানান, যখন তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় (NSD) থিয়েটার এবং অভিনয়ের পাঠ নিচ্ছিলেন, তখন শাহরুখ খান ছিলেন বেশ জুনিয়র এবং থিয়েটার জগতের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় থিয়েটারের বাকি অভিনেতা এবং সিনিয়রদের জন্য ক্যান্টিন বা বাইরে থেকে সিঙ্গাড়া ও চা এনে দেওয়ার কাজগুলো মাঝেমধ্যেই আনন্দের সাথে করতেন তরুণ শাহরুখ।

পঙ্কজ কাপুরের কথায়, ‘আজকের শাহরুখ খানকে দেখে হয়তো কেউ ভাবতেও পারবেন না, কিন্তু ও অত্যন্ত সাধারণ এক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে। আমাদের এনএসডি-র দিনগুলোতে ও আমাদের ক্যান্টিনে সিঙারা এনে দিত।’

অহংকারহীন ‘বাদশা’ ও তাঁর কঠোর পরিশ্রম

পঙ্কজ কাপুর শাহরুখের এই অতীতকে টেনে তাঁর বর্তমান সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি জানান, শাহরুখের এই জার্নিটাই প্রমাণ করে যে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা থাকলে একজন মানুষ কতটা উঁচুতে পৌঁছাতে পারেন। ছোটখাটো কাজ করতেও শাহরুখ কখনও দ্বিধা বা লজ্জা বোধ করতেন না, আর তাঁর এই মাটির কাছাকাছি থাকা স্বভাবটাই তাঁকে আজ কোটি কোটি মানুষের ‘বাদশা’ করে তুলেছে।

পঙ্কজ কাপুর ও শাহরুখ খানের কাজ

বলিউডের এই দুই গুণী অভিনেতা পরবর্তীতে বেশ কিছু প্রজেক্টে একসাথে কাজ করেছেন। বিশেষ করে মণি রত্নমের ক্লাসিক ছবি ‘দিল সে’তে শাহরুখের সাথে পঙ্কজ কাপুরের অভিনয় আজও সিনেপ্রেমীদের মনে দাগ কেটে রয়েছে। তাই জুনিয়র শাহরুখ থেকে গ্লোবাল সুপারস্টার হয়ে ওঠার পুরো সফরটি খুব কাছ থেকে দেখেছেন পঙ্কজ কাপুর। পঙ্কজের ছেলে শাহিদ কাপুরও বাবার পদচিহ্ন অনুসরণ করে অভিনয়ের দুনিয়ায় নিজের পরিচিতি গড়ে তুলেছেন। চরিত্রাভিনেতার বাইরে নিজেকে স্টার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন শাহিদ কাপুর।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More