Shah Rukh Khan: পাশে দাঁড়িয়ে বউ গৌরী, গণেশ দর্শনে গিয়ে অন্য নারীর ওড়না টেনে ঘাম মুছলেন শাহরুখ, চেনেন তাঁকে?

Shah Rukh Khan: লালবাগচা রাজার দর্শনে গিয়ে ঘামে ভিজে নাজেহাল শাহরুখ। অগত্য়া পূজা দাদলানির ওড়না দিয়েই মুছলেন ঘাম। পাশে দাঁড়িয়ে গৌরী খান। 

Published on: Sep 22, 2026, 19:30:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান আর তাঁর অনস্ক্রিন কিংবা অফস্ক্রিন সোয়্যাগ— দুটোই অনুরাগী হৃদয়ে ঝড় তোলার জন্য যথেষ্ট! সম্প্রতি মুম্বইয়ের ঐতিহ্যবাহী লালবাগচা রাজা (Lalbaugcha Raja)-র মণ্ডপে বাপ্পার আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন এসআরকে। কিন্তু সেখানে উপচে পড়া ভিড় আর প্রচণ্ড গরমের মধ্যে শাহরুখের এক অবিশ্বাস্য ও মজার কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে!

পাশে দাঁড়িয়ে বউ গৌরী, অন্য নারীর ওড়না টেনে ঘাম মুছলেন শাহরুখ, চেনেন তাঁকে?
পাশে দাঁড়িয়ে বউ গৌরী, অন্য নারীর ওড়না টেনে ঘাম মুছলেন শাহরুখ, চেনেন তাঁকে?

ভিড়ের চাপে যখন নাভিশ্বাস ওঠার জোগাড়, তখন ঘামে ভিজে একাকার 'জওয়ান' তারকা। হঠাৎই নিজের পাশে থাকা সুন্দরীর কাঁধ থেকে গোলাপী ওড়না টেনে নিয়ে সোজা নিজের মুখ আর ঘাড়ের ঘাম মুছে ফেললেন শাহরুখ! সেই সময় শাহরুখের পাশেই ছিলেন বউ গৌরী খান ও মেয়ে সুহানা খান। তবে বউয়ের স্কার্ফ নয়, পূজা দাদলানির ওড়নাই টানলেন শাহরুখ। চেনেন এই সুন্দরীকে?

কে এই পূজা দাদলানি? শাহরুখের ছায়াসঙ্গীর কোটি টাকার রোজগার!

শাহরুখের এই কাণ্ড দেখে অনেকেই জানতে উৎসুক হয়ে উঠেছেন তাঁর ছায়াসঙ্গী এই পূজা দাদলানি সম্পর্কে। ২০১২ সাল থেকে দীর্ঘ ১৪ বছর ধরে 'কিং খান'-এর ম্যানেজার হিসেবে কাজ করছেন পূজা। ব্র্যান্ড এনডোর্সমেন্ট, রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রজেক্ট থেকে শুরু করে কেকেআর (KKR)— শাহরুখের যাবতীয় কাজের সূচি আর আইনি বিষয় এক হাতে সামলান তিনি। বলি-পাড়ার রিপোর্ট অনুযায়ী, শাহরুখের অত্যন্ত বিশ্বস্ত এই ম্যানেজারের বার্ষিক বেতন প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা, আর তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ কোটি টাকার কাছাকাছি! শুধু পেশাদার সম্পর্ক নয়, খান পরিবারের একবারে কাছের সদস্যের মতো থাকেন পূজা।

পূজা দাদলানির প্রতিক্রিয়া এবং নেটপাড়ার তাণ্ডব:

শাহরুখের এই আচমকা কান্ডে বিন্দুমাত্র বিরক্ত না হয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকেন পূজা। তারকা এবং তাঁর ম্যানেজারের এই মিষ্টি ও সহজ রসায়ন দেখে চোখ কপালে উঠেছে অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের!

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই কমেন্ট বক্সে লাইক আর কমেন্টের বন্যা ভেসে আসছে: একজন অনুরাগী লিখেছেন, ‘একেবারে পরিবারের সদস্যের মতো সম্পর্ক! কেবল শাহরুখ বলেই এভাবে ম্যানেজারের ওড়না দিয়ে ঘাম মোছা সম্ভব (হাসি)।’ অন্য এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘শাহরুখের এই স্বতঃস্ফূর্ততাই তাঁকে সবার চেয়ে আলাদা করে রাখে। কোনো রকমের অহেতুক বায়নাক্কা নেই!’ অনেকে আবার ভ্রূ কুঁচকেছেন বউয়ের সামনে অন্য নারীর ওড়নায় টান দেওয়া নিয়ে।

বাপ্পার দর্শন সেরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মণ্ডপ ছাড়লেও, দর্শনের সময় শাহরুখের এই ক্যান্ডিড মুহূর্তই এখন বি-টাউন আর ইন্টারনেটের হট টপিক!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More