Shahid Kapoor: বিমানবন্দরে লাইন ভেঙে এগিয়ে গেলেন শাহিদ! এগিয়ে এসে কী এমন বললেন প্রৌঢ়? ভিডিয়ো

বিমানবন্দরের ভিড়ে তারকাদের হুড়োহুড়ি বা ভিআইপি দাপট নতুন কিছু নয়। তবে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে অভিনেতা শাহিদ কাপুর যা করলেন, তা দেখে মুগ্ধ নেটাগরিকরা। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেও এক প্রবীণ ব্যক্তির সম্মান রক্ষায় শাহিদ যে নজির গড়লেন, তাকে ‘মন ভালো করা’ ভিডিও বলে তকমা দিচ্ছে নেটদুনিয়া।

Published on: May 9, 2026, 08:30:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিমানবন্দরের চেক-ইন কাউন্টার। সাধারণ যাত্রীদের লম্বা লাইন। সেখানেই নীল জিন্‌স আর টি-শার্টে পিঠে ব্যাগ নিয়ে আর পাঁচজনের মতোই লাইনে দাঁড়িয়েছিলেন শাহিদ কাপুর। কোনো বিশেষ সুবিধা বা প্রোটোকল নয়, বরং নিজের মেজাজেই অপেক্ষা করছিলেন তিনি। তবে তাঁর সামনে থাকা এক প্রবীণ ব্যক্তি অভিনেতাকে দেখতে পেয়েই পরিস্থিতি বদলে দেন।

বিমানবন্দরে লাইন ভেঙে এগিয়ে গেলেন শাহিদ! এগিয়ে এসে কী এমন বললেন প্রৌঢ়? ভিডিয়ো (PTI)
বিমানবন্দরে লাইন ভেঙে এগিয়ে গেলেন শাহিদ! এগিয়ে এসে কী এমন বললেন প্রৌঢ়? ভিডিয়ো (PTI)

কী ঘটেছিল সেখানে?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শাহিদের আগে দাঁড়িয়ে থাকা এক প্রবীণ ব্যক্তি তাঁকে বারবার অনুরোধ করছেন আগে চলে যাওয়ার জন্য। ওই বৃদ্ধকে বলতে শোনা যায়, ‘স্যার, আপনি আগে যান, নাহলে আপনাকে ঘিরে এখানে ভিড় জমে যাবে।’ শাহিদ প্রথমে কিছুটা ইতস্তত করে সবিনয়ে মানা করলেও, ওই ব্যক্তি নাছোড়বান্দা। শেষমেশ শাহিদ হাসি মুখে তাঁকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি নিশ্চিত?’ সম্মতি পেতেই ওই প্রবীণকে ধন্যবাদ জানিয়ে লাইনের আগে এগিয়ে যান অভিনেতা।

নেটপাড়ার প্রশংসা:

এই ছোট কিন্তু গভীর অর্থবহ সৌজন্যের ভিডিও প্রকাশ্যে আসতেই শাহিদের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘স্টারডম থাকলেও শাহিদের সৌজন্যবোধ শেখার মতো।’ আবার কারোর মতে, ‘ওই প্রবীণ ব্যক্তির সচেতনতা যেমন প্রশংসনীয়, শাহিদের বিনয়ও তেমনই মন ছুঁয়ে যায়।’ এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘শাহিদ প্রমাণ করলেন তিনি সত্যিই একজন জেন্টলম্যান।’

পর্দায় ব্যস্ততা:

পর্দার ‘কবীর সিং’ বর্তমানে তাঁর কেরিয়ারের দারুণ এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সম্প্রতি বিশাল ভরদ্বাজের গ্যাংস্টার ড্রামা ‘ও রোমিও’ (O’ Romeo)-তে তৃপ্তি দিমরি ও নানা পাটেকরের সঙ্গে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ছবিটি বিশ্বজুড়ে ১১০ কোটি টাকার ব্যবসাও করেছে।

আসছে নতুন ছবি ও সিরিজ:

শাহিদ ভক্তদের জন্য সুখবর আরও আছে। আগামী ১৯শে জুন মুক্তি পেতে চলেছে হোমি আদাজানিয়ার রোম্যান্টিক ড্রামা ‘ককটেল ২’ (Cocktail 2), যেখানে তাঁর সঙ্গে দেখা যাবে কৃতি শ্যানন এবং রশ্মিকা মন্দানাকে। ছবির গান ‘জব তলক’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। এ ছাড়াও রাজ এবং ডিকে-র বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ফরজি’ (Farzi)-র সিজন ২-তেও খুব শীঘ্রই ফিরছেন শাহিদ।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More