অতিরিক্ত ফোনে আসক্তি, এই অভিনেত্রীকে ৩ লক্ষ টাকা দিয়ে করতে হল ঘাড়ের সার্জারি
বর্তমান সময়ে ফোনে আসক্ত হওয়া কোনও বড় কথা নয়। বাচ্চা থেকে বয়স্ক প্রায় সকলেই মুঠোফোনে নিজেদের বেশিরভাগ সময় অতিবাহিত করেন। তেমনই একজন হলেন দক্ষিণী ছবির পরিচিত মুখ শাকিলা। কাজের বাইরে যখনই তিনি সময় পেতেন ডুবে থাকতেন মুঠোফোনে আর তার জন্যই অনেক বড় খেসারত দিতে হল তাঁকে।
বর্তমান সময়ে ফোনে আসক্ত হওয়া কোনও বড় কথা নয়। বাচ্চা থেকে বয়স্ক প্রায় সকলেই মুঠোফোনে নিজেদের বেশিরভাগ সময় অতিবাহিত করেন। তেমনই একজন হলেন দক্ষিণী ছবির পরিচিত মুখ শাকিলা। কাজের বাইরে যখনই তিনি সময় পেতেন ডুবে থাকতেন মুঠোফোনে আর তার জন্যই অনেক বড় খেসারত দিতে হল তাঁকে।
এই অভিনেত্রীকে ৩ লক্ষ টাকা দিয়ে করতে হল ঘাড়ের সার্জারি
খুব সম্প্রতি ঘাড়ে অপারেশন করতে হল অভিনেত্রীকে। প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে অপারেশন হল তাঁর। অভিনেত্রীর কথায়, অতিরিক্ত মোবাইল গেমিং এবং ফোনে ভিডিও দেখার কারণেই গুরুতর সমস্যা দেখা দিয়েছিল শরীরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সকলকে ফোন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।
শাকিলার কথায়, তিনি অতিরিক্ত ফোনে আসক্ত ছিলেন আর তার ফলেই ঘাড়ে সমস্যা তৈরি হয়েছিল। ঘন্টার পর ঘণ্টা গেম খেলার অভ্যাস ছিল তাঁর। অনেক সময় একটানা চার ঘন্টাও অতিবাহিত করে ফেলতেন ফোনের জন্য। মাঝে খাওয়া-দাওয়া করতে উঠলেও আবার ফোন নিয়ে শুয়ে পড়তেন বিছানায়। শুধুমাত্র গেম নয়, সমানে রিল দেখে যেতেন তিনি।
এইভাবে দিনের পর দিন চলতে চলতে হঠাৎ করেই ঘাড়ে গুরুতর সমস্যা তৈরি হয়ে যাওয়ায় অপারেশন করতে হয়। এই অসুস্থতার কথা জানিয়ে তিনি বারবার সকলকে ফোন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। কোন জিনিস প্রয়োজনের থেকে অতিরিক্ত হয়ে গেলেই সেটি যে বিপদ ডেকে আনতে পারে, তিনি নিজের জীবন দিয়ে সেই অভিজ্ঞতা করলেন।
তবে এখন তিনি অনেকটাই সুস্থ। অভিনেত্রী জানিয়েছেন, চেন্নাইয়ের মেডওয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে যতদিন না তিনি পুরোপুরি সুস্থ হবেন ততদিন নেক কলার করতে হবে তাঁকে। তবে এখন তিনি নিজেকে সম্পূর্ণ ফোন থেকে দূরে রাখবেন এবং বাকি সকলকে সেই পরামর্শ বারবার দিয়েছেন তিনি।
Home/Entertainment/অতিরিক্ত ফোনে আসক্তি, এই অভিনেত্রীকে ৩ লক্ষ টাকা দিয়ে করতে হল ঘাড়ের সার্জারি