Vicky-Katrina Son: ভিকি না ক্যাটরিনা, কার মতো দেখতে ভিহানকে? খোলসা করলেন দাদু শ্যাম কৌশল

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাঁদের ছেলে ভিহানকে এখনো জনসমক্ষে আনেননি। তবে এবার নাতিকে নিয়ে মুখ খুললেন ভিকির বাবা শ্যাম কৌশল। তিনি জানালেন, ভিহান দেখতে অনেকটাই ভিকির মতো এবং নাতি তাঁর জীবনে নতুন আনন্দ নিয়ে এসেছে।

Published on: Jun 24, 2026, 13:11:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাতিকে নিয়ে কথা বলেন ভিকি কৌশলের বাবা বলিউডের খ্যাতনামা স্টান্ট ডিরেক্টর শ্যাম কৌশল। তিনি জানান যে, নাতি ভিহানের আগমনের পর তাঁর জীবন অনেকটাই বদলে গিয়েছে। কাজের ব্যস্ততার কারণে সবসময় কাছে থাকতে না পারলেও সুযোগ পেলেই তিনি ভিডিয়ো কলে নাতির সঙ্গে কথা বলেন।

মা না বাবা, কার মতো দেখতে ভিকি-ক্যাটরিনার ছেলেকে?
মা না বাবা, কার মতো দেখতে ভিকি-ক্যাটরিনার ছেলেকে?

ভিকির বাবার কথায়, ‘ও আমার জীবনটাই বদলে দিয়েছে। যখন কাজের মধ্যে থাকি, তখন ওকে জড়িয়ে ধরতে পারি না। তাই ভিডিও কলে কথা বলি। ও খুবই ভালো একটা বাচ্চা। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ।’

কার মতো দেখতে ভিহান?

নাতি ভিহান দেখতে কার মতো— এই প্রশ্নের উত্তরে শ্যাম কৌশল বলেন, ‘আমার মনে হয় ও অনেকটাই ভিকির মতো দেখতে।’

পরিবারের প্রসঙ্গে তিনি আরও জানান, নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেন। তাঁর মতে, জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হল ভালো পরিবার পাওয়া। তিনি বলেন, ‘অনেক বাবা-মা ভাগ্যক্রমে ভালো সন্তান পান। আমিও তাঁদেরই একজন। আমার দুই ছেলে অসাধারণ, আর আমার পুত্রবধূও খুব ভালো। এর জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।’

এখনই কাজ ছাড়তে রাজি নন শ্যাম কৌশল

সাক্ষাৎকারে নিজের পেশাগত জীবন নিয়েও কথা বলেন শ্যাম কৌশল। তিনি জানান, পরিবারের সদস্যরা তাঁকে কাজ কমানোর পরামর্শ দিলেও তিনি এখনও কাজ চালিয়ে যেতে চান।

তাঁর কথায়, ‘বাড়ির সবাই বলে আমি যেন কাজ বন্ধ করে দিই। কিন্তু আমি যদি কাজ না করি, তাহলে কী করব? আমি নয় বছর বয়স থেকে কাজ করছি। সকালে চা আর নাস্তা করার পর সারাদিন কীভাবে কাটাব?’

‘আগে আমি অনিশ্চয়তা নিয়ে কাজ করতাম। সংসার চালাতে হতো, সন্তানদের বড় করতে হতো। এখন আমি নিরাপদ অবস্থায় আছি। অর্থ নিয়ে কোনও চিন্তা নেই। ভালো মানুষের সঙ্গে কাজ করছি এবং আগের চেয়ে অনেক বেশি উপভোগ করছি।’, আরও বলেন তিনি।

ছেলে জন্মের পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ভিকি

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ নভেম্বর জন্ম হয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ছেলে ভিহানের। ছেলের জন্মের পর ভিকি প্রায় ছয় সপ্তাহের জন্য কাজ থেকে বিরতি নিয়েছিলেন। মা হওয়ার পর ক্যাটরিনাও নতুন কোনো কাজ হাতে নেয়নি।

এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছিলেন, সেই বিরতির পর প্রথমবার কাজে ফিরতে গিয়ে তাঁর মন খারাপ হয়ে গিয়েছিল। বাড়ি ছেড়ে বের হওয়া কঠিন মনে হচ্ছিল। তখনই তিনি উপলব্ধি করেন, কেন বাবা-মায়েরা প্রায়ই বলেন যে সন্তানরা খুব দ্রুত বড় হয়ে যায়। নতুন বাবা হিসেবে প্রতিদিনই তাঁর মনে নানা ধরনের আবেগ কাজ করে বলেও জানিয়েছিলেন অভিনেতা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More