Katrina-Sameera: ‘নিজের শরীরকে ভালোবাসতে শিখুন’, মাতৃত্বের পর ক্যাটের মুটিয়ে যাওয়া নিয়ে কটাক্ষ, পাশে সমীরা রেড্ডি!

‘সন্তানের জন্মের পর ওজন বাড়া স্বাভাবিক!’: মা হওয়ার পর ক্যাটরিনা কাইফকে কুরুচিকর ট্রোলিং, সলমনের পর সুর চড়ালেন সমীরা রেড্ডি!

Published on: Sep 24, 2026, 10:19:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৫ সালের নভেম্বরে প্রথম সন্তানের (ভিহান) মা হয়েছেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সম্প্রতি আম্বানি পরিবারের গণপতি পুজোয় হাজির হতেই তাঁর গর্ভাবস্থা-পরবর্তী ওজন বৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র কটাক্ষ ও ট্রোলিং। ট্রোলারদের এই কুরুচিকর আচরণের বিরুদ্ধে হৃতিক রোশন, পরিণীতি চোপড়া ও সলমন খানের পর এবার কড়া ভাষায় সোচ্চার হলেন অভিনেত্রী সমীরা রেড্ডি (Sameera Reddy)। সমীরা ট্রোলারদের 'ক্ষুদ্র মানসিকতার' কড়া সমালোচনা করেছেন।

‘নিজের শরীরকে…’, মা হওয়ার পর ক্যাটের মুটিয়ে যাওয়া নিয়ে কটাক্ষ, পাশে সমীরা
‘নিজের শরীরকে…’, মা হওয়ার পর ক্যাটের মুটিয়ে যাওয়া নিয়ে কটাক্ষ, পাশে সমীরা

'একটা ছবি দেখে বিচার করা বন্ধ করুন!'— সমীরা রেড্ডির কড়া বার্তা:

এনডিটিভি (NDTV)-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিনোদন জগতে নারীদের ওপর তৈরি করা এই অহেতুক চাপের বিরুদ্ধে তোপ দেগে সমীরা বলেন, ‘ক্যাটরিনা সন্তান প্রসবের পর ফিরে এসেছে, ও এখন যেভাবে নিজেকে তুলে ধরছে তা দারুণ ও আকর্ষণীয়! ও একজন সফল উদ্যোক্তা, নিজের শক্তিতে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। এই মহিলাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। একটা ছবি দেখে তোমরা এখানে বসে কতটা ক্ষুদ্র মানসিকতার পরিচয় দিচ্ছ! ওই ছেলে-মেয়েদের বলি, আগে দেখো ক্যাটরিনা নিজে কী তৈরি করেছে। ও এখন সময় নিচ্ছে, সেটা ওর সম্পূর্ণ নিজস্ব পছন্দ।’

পাশাপাশি নিজের ইনস্টাগ্রামেও একটি ভিডিও পোস্ট করে সমীরা লেখেন, 'সমাজ যা-ই বলুক না কেন, নিজের শরীরকে ভালোবাসতে শিখুন। কার্ভস এবং অপূর্ণতার মধ্যেই আসল সৌন্দর্য লুকিয়ে থাকে।

‘নিজের চেহারা পছন্দ নয় বলেই অন্যের ওজন নিয়ে কথা বলছেন!’— গর্জে উঠেছিলেন সলমন:

এর আগে 'বিগ বস ২০'-র মঞ্চে ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে ট্রোলারদের ধোলাই দিয়েছিলেন ভাইজান সলমন খান। ক্ষোভ উগরে দিয়ে সলমন বলেছিলেন, ‘মা হওয়ার পর বা গর্ভবতী হলে প্রত্যেকেরই ওজন বাড়ে! এতে অস্বাভাবিক কিছু নেই। যখন ও আবার সিনেমায় ফিরবে, নিজেকে ফিট করে নেবে। এখন ও নিজের পরিবারের সাথে সময় কাটাতে চায়, সেটা ও করতেই পারে। লুকিয়ে লুকিয়ে ফেক আইডি থেকে যারা ট্রোল করে, তাদের হয়তো নিজেদের চেহারাই পছন্দ নয়, তাই অন্যের চেহারা ও ওজন নিয়ে কথা বলতে আসে!’

ইন্ডাস্ট্রির একের পর এক তারকার এই প্রতিবাদ প্রমাণ করে দিল— মা হওয়ার পর একজন নারীর শরীরের পরিবর্তন নিয়ে এই অহেতুক ট্রোলিংয়ের বিরুদ্ধে এবার শক্ত হাতে রুখে দাঁড়াচ্ছে টিনসেল টাউন!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More