টেলিভিশন থেকে ওঠে আসা নায়িকা বলেই জেনিফারকে ‘অপমান’ পরিণীতির? কড়া জবাব রাঘব পত্নী

পরিণীতি চোপড়া এবং জেনিফার উইংগেটের ‘ক্যাট-ফাইট’ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। পরস্পরের সমর্থনে এগিয়ে এলেন দুই নায়িকা। কী ঘটেছে?

Published on: Oct 28, 2026, 20:30:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া থ্রিলার সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ -এর সাফল্য উদযাপনে সম্প্রতি এক ফ্রেমে ধরা দিয়েছিলেন পুরো টিম। তবে সেই সাকসেস পার্টির বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন বিতর্ক। নেটিজেনদের একটা বড় অংশ দাবি করতে থাকেন, ঈর্ষাবশত সহ-অভিনেত্রী জেনেইফার উইঙ্গেটকে ইচ্ছে করে এড়িয়ে চলছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। অবশেষে এই সমস্ত ভুয়া গুঞ্জন ও ‘ইনসিকিউরিটি’র অভিযোগ উড়িয়ে যৌথভাবে কড়া জবাব দিলেন দুই অভিনেত্রীই।

টেলিভিশন থেকে ওঠে আসা নায়িকা বলেই জেনিফারকে ‘অপমান’ পরিণীতির? পালটা রাঘব পত্নী
টেলিভিশন থেকে ওঠে আসা নায়িকা বলেই জেনিফারকে ‘অপমান’ পরিণীতির? পালটা রাঘব পত্নী

বিতর্ক কীভাবে ছড়াল?

কেক কাটার ভিডিও: নেটপাড়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কেক কাটার সময় ভিড়ের জন্য জায়গা কম থাকায় পরিণীতির পেছন দিকে দাঁড়িয়ে পড়েন জেনেইফার। পরবর্তীতে গ্রুপ ছবির সময়েও জেনেইফার পেছন থেকে ঝুঁকে নিজের মুখ দেখানোর চেষ্টা করছিলেন।

ভিডিওটি কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ও একাধিক চটুল পোর্টালে দাবি করা শুরু হয় যে, পরিণীতি নাকি ইচ্ছে করে জেনেইফারকে ঠেলে পেছনে পাঠিয়ে দিয়েছেন এবং তাঁর জায়গা দখল করেছেন। কেউ এমন কথাও বলেন, টেলিভিশন থেকে ওঠে আসা আউটসাইডার বলেই নাকি জেনিকারকে পাত্তা দেনননি প্রিয়াঙ্কার বোন।

ট্রোলারদের কড়া জবাব জেনেইফার ও পরিণীতির:

বিতর্ক তুঙ্গে উঠতেই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন জেনেইফার উইঙ্গেট ও পরিণীতি চোপড়া। ইনস্টাগ্রাম স্টোরিতে কড়া বার্তা দিয়ে জেনেইফার লেখেন, ‘দয়া করে এত নেগেটিভিটি ছড়ানো বন্ধ করুন। যেখানে কোনো সমস্যা নেই, সেটাকে অহেতুক রূপ দেবেন না। সেখানে জায়গা কম ছিল বলেই আমি নিজে থেকেই পিছিয়ে দাঁড়িয়েছিলাম। পরি সবসময়ই আমার প্রতি ভীষণ দয়ালু ও স্নেহশীল। আমরা একটা টিম, আর কাউকে ছোট না করেও এখানে সবার লাইমলাইট পাওয়ার জায়গা রয়েছে।’

জেনেইফারের পোস্ট শেয়ার করে পরিণীতি লেখেন, ‘জেনেইফার আর আমি গত দুদিন ধরে স্বঘোষিত সাংবাদিকদের বানানো কিছু ‘ক্রিয়েটিভ’ ভিডিও দেখছি আর পেটে হাত দিয়ে হাসছি! জেনেইফার সবসময়ই আমার অল-টাইম ফেভারিট ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ‘শাক’-এ ও অনবদ্য অভিনয় করেছে। যারা কয়েক মিনিটের ভিউয়ের জন্য এমন ভিত্তিহীন গল্প বানাচ্ছেন, তাঁদের বলব জীবনে ভালো কিছু করার চেষ্টা করুন।’

Parineeti Chopra calls Jennifer Winget her favourite.
Parineeti Chopra calls Jennifer Winget her favourite.

শাক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজ প্রসঙ্গ:

রেনসিল ডিসিলভা পরিচালিত ও সিদ্ধান্ত পি মালহোত্রা প্রযোজিত এই থ্রিলার সিরিজে পরিণীতি চোপড়া ও জেনেইফার উইঙ্গেট ছাড়াও সোনি রাজদান, অনুপ সোনি, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস এবং হারলিন শেঠি অভিনয় করেছেন।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬-এ নেটফ্লিক্সে আত্মপ্রকাশ করা এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে নবজাতক সন্তানকে হারানো এক মায়ের লড়াইকে কেন্দ্র করে। ব্যক্তিগত সমীকরণ ও রসায়ন ছাপিয়ে দুই অভিনেত্রীর পেশাদার ও ব্যক্তিগত সখ্যতাই এখন অনুরাগী মহলে প্রশংসিত হচ্ছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More