Shefali Shah Resturant: এই শহরে রোস্তারাঁ খুলেছেন শেফালি! জিভে জল আনা খাবার তো আছেই, সঙ্গে দারুণ সব চমক
অভিনয়ের পাশাপাশি খুব ভালো নাচ করেন শেফালি শাহ। সঙ্গে তিনি একজন প্রশিক্ষিত ও পেশাদার চিত্রশিল্পীও। আর একটি বিখ্যাত রেস্তোরাঁর মালিক তিনি।
বেশ কিছুদিন ধরেই চর্চায় 'দিল্লি ক্রাইম'-খ্যাত শেফালি শাহ। বিশেষ করে অভিনেত্রীর করা একটি মন্তব্য। তিনি বলেন, ‘আমি জানি এর জন্য আমাকে মারাত্মক ট্রোল হতে হবে, তাও বলছি— বাচ্চা নিও না, বরং কুকুর পোষো। স্রেফ কুকুর নিয়ে থাকো।’ শেফালির যুক্তি, মানুষের জীবনে একমাত্র কুকুরই পারে নিঃস্বার্থ ভালোবাসা দিতে।

তারপর থেকেই শেফালিকে নিয়ে চর্চা থামার নামই নিচ্ছে না। চলুন আমরা আপনাদের কাছে অভিনেত্রীর সম্পর্কে কিছু না জানা কথা। মুম্বইয়ে জন্ম নেওয়া শেফালি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন না। ব্যাংকার সুধাকর শেট্টি এবং হোমিওপ্যাথি চিকিৎসক শোভা শাহের একমাত্র সন্তান শেফালির আগ্রহ ছিল গান, নাচ এবং ছবি আঁকার দিকে। ভারতনাট্যম শিখেছেন শেফালি। পাশাপাশি, তিনি একজন প্রশিক্ষিত ও পেশাদার চিত্রশিল্পীও। বান্দ্রার 'লাস্ট শিপ' এবং বার্সেলোনার আর্ট স্কুল 'মেটাফোরা'-তে এই নিয়ে প্রশিক্ষণও নিয়েছিলেন।
তবে অভিনেত্রী শেফালি শাহের আগ্রহ শুধুমাত্র ছবি আঁকা বা নাচেই আটকে নেই, তিনি রান্না করতেও ভালোবাসেন। খাবারের প্রতি তাঁর ভালোবাসা থেকে গুজরাটের আহমেদাবাদে তিনি জলসা নামের একটি রেস্তোরাঁ খুলেছেন। নান্দনিকদিক থেকে এই রোস্তারাঁ খুবই পছন্দ করেন অতিথিরা। রেস্তোরাঁর দেওয়ালগুলো শেফালি নিজের হাতেই এঁকেছেন। একইসঙ্গে নিজের রেস্তোরাঁ জলসায় পরিবেশিত ভারতীয় ও আন্তর্জাতিক খাবারের কিউরেটরের দায়িত্বও তিনিই পালন করছেন।
এই রেস্তোরাঁয় জিভে জল আনা খাবারের পাশাপাশি রয়েছে আরও এক আকর্ষণ। এখানে আপনি মাটির কাজ, মেহেন্দির মচো প্রোজেক্টেও অংশ নিতে পারবেন। রেস্তোরাঁটিতে বিশেষ দিনগুলোতে গরবারও আয়োজন করা হয়ে থাকে।
নিজের রেস্তরাঁ সম্পর্কে এক সাক্ষাৎকারে শেফালি বলেছিলেন, ‘আমার বিশ্বাস হল জীবনকে মন খুলে উদযাপন করো। পরিবার, বন্ধু, খাবার, আনন্দ, গান, নাচ এবং আরও অনেক কিছু নিয়ে। আর জলসাও ঠিক তাই! জলসা শুধু একটি রেস্তোরাঁ নয়, এটি একটা অভিজ্ঞতা। নামের মতোই, জলসা উপরোক্ত সবকিছু এবং আরও অনেক কিছু পরিবেশন করে।’ শেফালির রেস্তোরাঁ জলসায় ভারতের বিভিন্ন রাজ্যের খাবারের পাশাপাশি, আন্তর্জাতিক মানের খাবারও পরিবেশন করা হয়ে থাকে।
শেফালি শাহ প্রথমে টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়াকে বিয়ে করেছিলেন। ১৯৯৪ সালে তাঁদের বিয়ে হয় এবং প্রায় ৬ বছর সংসার করার পর ২০০০ সালে তাঁদের বিচ্ছেদ হয়। প্রথম বিয়ের ভাঙার পরপরই ২০০০ সালেই শেফালি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন। বিপুল শাহ ও শেফালি শাহ-র দুই ছেলে রয়েছে, যাঁদের নাম আর্যমান এবং মৌর্য।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


