Shehnaaz Gill: সিদ্ধার্থের মৃত্যুশোক ভুলে নতুন প্রেমে শেহনাজ? রাঘবের সঙ্গে সমীকরণ খোলসা করলেন

বিগ বসের ঘরে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর প্রেমের চর্চা ডানা মেলেছিল। নায়কের অকাল মৃত্যুতে থমকে যায় শেহনাজের জীবনও। এবার কি নতুন সম্পর্কে জড়ালেন 'পঞ্জাবের ক্যাটরিনা কাইফ'?

Published on: Jul 16, 2026, 11:00:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

লিউড তথা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় তারকা শেহনাজ গিল (Shehnaaz Gill) এবং অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়াল (Raghav Juyal)-এর সম্পর্ক নিয়ে বিগত কিছুদিন ধরেই গুঞ্জন তুঙ্গে। সম্প্রতি একটি অনুষ্ঠানে দুজনকে একসাথে দেখা যায়, যেখানে তাঁদের মিষ্টি বন্ডিং নজর কেড়েছিল অনুরাগীদের। ভিড়ের হাত থেকে বাঁচাতে রাঘব যেভাবে শেহনাজের হাত ধরে আগলে নিজের গাড়িতে নিয়ে গিয়েছিলেন, তারপর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন নতুন করে ডানা মেলে।

সিদ্ধার্থের মৃত্যুশোক ভুলে নতুন প্রেমে শেহনাজ? রাঘবের সঙ্গে সমীকরণ খোলসা করলেন
সিদ্ধার্থের মৃত্যুশোক ভুলে নতুন প্রেমে শেহনাজ? রাঘবের সঙ্গে সমীকরণ খোলসা করলেন

অবশেষে এই বহুচর্চিত ডেটিংয়ের খবর নিয়ে নীরবতা ভেঙে মুখ খুললেন শেহনাজ গিল।

ডেটিংয়ের প্রশ্ন এড়িয়ে গেলেন শেহনাজ

‘পিঙ্কভিলা’-র সাথে কথা বলার সময় শেহনাজকে সরাসরি রাঘব জুয়ালের সাথে তাঁর সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা করতে চাননি অভিনেত্রী। প্রশ্নটি এড়িয়ে গিয়ে তিনি স্রেফ বলেন, ‘দয়া করে কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না।’

‘রাঘব ইন্ডাস্ট্রির বাইরের ছেলে, ওকে সাপোর্ট করুন’

ব্যক্তিগত সম্পর্কের জল্পনা এড়িয়ে গেলেও বন্ধু রাঘবের আসন্ন ছবির জন্য সকলের কাছে হাতজোড় করে আবেদন জানিয়েছেন শেহনাজ। রাঘবের লড়াই ও যাত্রাপথের প্রশংসা করে তিনি বলেন, ‘আমার বন্ধুর একটা ছবি আসছে— ‘ভাই তেরা স্টার হ্যায়’ (Bhai Tera Star Hai)। দয়া করে আপনারা সবাই ছবিটিকে সাপোর্ট করুন। ও আমার খুব ভালো বন্ধু, এই ছবিটা ওর জন্য সফল হওয়া অত্যন্ত জরুরি। প্রধান অভিনেতা বা হিরো হিসেবে ও এই প্রথমবার বড়পর্দায় আসছে। রাঘব কিন্তু ইন্ডাস্ট্রির বাইরের ছেলে, নিজের যোগ্যতায় ও আজ এই জায়গায় পৌঁছেছে। তাই প্লিজ সবাই সিনেমা হলে গিয়ে ওর ছবিটা দেখুন।’

যেভাবে শুরু হয়েছিল গুঞ্জনের সূত্রপাত

রাঘব জুয়াল ও শেহনাজ গিল প্রথমবার সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan)-এ একসাথে কাজ করেছিলেন। সেই ছবির প্রচারের সময় স্বয়ং সলমন খান মজার ছলে মন্তব্য করেছিলেন যে, শুটিং সেটে তিনি এই দুজনের মধ্যে একটা মিষ্টি রসায়ন তৈরি হতে দেখেছেন। যদিও একজন (রাঘব) হয়তো একটু বেশিই আগ্রহী ছিলেন। সালমানের এই মন্তব্যের পরেই দুজনের প্রেম নিয়ে তুমুল চর্চা শুরু হয় নেটপাড়ায়।

তবে পরবর্তীতে রাঘব জুয়াল নিজে এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছিলেন যে, সালমান ভাই স্রেফ ইয়ার্কি করেছিলেন। রাঘব বলেছিলেন, ‘শেহনাজ আর আমি একসাথে কাজ করেছি, তাই আমাদের নিয়ে মানুষের কৌতুহল থাকা স্বাভাবিক। কিন্তু আমরা ডেটিং করছি না, আমি পুরোপুরি সিঙ্গেল।’

কবে মুক্তি পাচ্ছে রাঘবের ছবি?

রাঘব জুয়াল অভিনীত ‘ভাই তেরা স্টার হ্যায়’ ছবিটি পরিচালনা করেছেন বিবেক বি আগরওয়াল। এই ছবিতে রাঘব ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় কাপুর এবং নিক্কি ওয়ালিয়াকে। আগামী ৩০ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More