Shehnaaz Gill: জামাকাপড় ছিল না বিগ বসের ঘরে পরার, সাহায্য করেন মাহি! ঋণ ভোলেননি শেহনাজ, কী লিখলেন?
বিগ বস ২০-র অন্য়তম চর্চিত প্রতিযোগি মাহি ভিজের সমর্থনে এবার মুখ খুললেন শেহনাজ গিল। বিগ বসের ইতিহাসের অন্যতম প্রিয় এই প্রতিযোগী জানালেন কেন মাহির কাছে আজও ঋণী তিনি।
রিয়েলিটি শো ‘বিগ বস ২০’ ঘিরে এখন চর্চা তুঙ্গে। শো যত এগোচ্ছে, ঘরের ভেতরে প্রতিযোগীদের আসল চেহারা ও তীব্র লড়াই যেমন প্রকাশ্যে আসছে, তেমনই ঘরের বাইরে নিজেদের পছন্দের প্রতিযোগীদের সমর্থনে সরব হচ্ছেন একাধিক তারকা। এবার ‘বিগ বস ২০’-র প্রতিযোগী মাহি ভিজের সমর্থনে প্রকাশ্যে এগিয়ে এলেন ‘বিগ বস ১৩’ খ্যাত জনপ্রিয় তারকা শেহনাজ গিল। শো না দেখেও কেন তিনি মাহিকে সমর্থন করছেন, সেই অতীত অভিজ্ঞতার আবেগঘন গল্প শোনালেন তিনি।

‘আমি শো দেখছি না, তবুও মাহীর পাশে আছি’
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেহনাজ খোলসা করেন যে, তিনি এই মুহূর্তে সলমন খানের এই রিয়েলিটি শো দেখছেন না। তাই মাহি ঘরে ভালো খেলছেন নাকি খারাপ, সে বিষয়ে তাঁর কোনো ধারণা নেই। তবে খেলা যেমনই হোক, মাহির প্রতি তাঁর সমর্থন চিরকাল থাকবে। শেহনাজ লেখেন, ‘আজ মাহি যে মঞ্চে দাঁড়িয়ে আছেন, একদিন আমিও সেখানে ছিলাম। আমি জানি ওই ঘরের ভেতর পরিবেশটা কতটা কঠিন ও মানসিক চাপের।’
‘বিগ বস ১৩’-র কঠিন দিনে জামাকাপড় পাঠিয়ে সাহায্য করেছিলেন মাহী!
শেহনাজ স্মরণ করিয়ে দেন ‘বিগ বস ১৩’-র সেই দিনগুলোর কথা, যখন তাঁর কাছে পরার মতো ভালো জামাকাপড় পর্যন্ত ছিল না। পাঞ্জাব থেকে আসা পোশাক নিয়ে তিনি খুশি ছিলেন না। সেই কঠিন সময়ে মুম্বইয়ের এক ডিজাইনারের কাছ থেকে পোশাকের বন্দোবস্ত করে শেহনাজকে সাহায্য করেছিলেন মাহি ভিজ এবং তাঁর প্রাক্তন স্বামী জয় ভানুশালী। শেহনাজ আবেগাপ্লুত হয়ে লেখেন, ‘মাহি এক অদ্ভুত পরিষ্কার ও খাঁটি মনের মানুষ। আমি যখন হেসেছি, উনি আমার সাথে হেসেছেন; আমি যখন কেঁদেছি, উনিও কেঁদেছেন। গেম শো-তে উনি কেমন পারফর্ম করছেন তার ওপর আমার সমর্থন নির্ভর করছে না, বরং ঘরের বাইরে উনি মানুষ হিসেবে কেমন— সেই সম্পর্কের ওপর ভিত্তি করেই আমি আজীবন মাহীর পাশে থাকব।’

বিগ বস ২০-র ঘরের বর্তমান পরিস্থিতি:
১৬ জন প্রতিযোগী নিয়ে শুরু হওয়া এই মেগা রিয়েলিটি শো থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন রোহেদ খান, ইশা রিখি এবং সম্প্রতি মিড-উইক এভিকশনে বিদায় নিয়েছেন রীতি তিওয়ারি। আপাতত ঘরে মাহি ছাড়াও ছাড়া লড়াইয়ে রয়েছেন মেরি কম, কণিকা মান, আম্রপালি দুবে, খুশি দুবে, অরিফা খান, কুশল তনওয়ার (গু্ল্লু), তন্ময় সিং (ScoutOp), র্যাপার ইয়ং DSA, আসিফ খান, ফৈজল খান, কাজী তৌকীর, আমন গান্ধী ও উদিতি সিংয়ের মতো নামী তারকারা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


