Shekhar-John: ‘ড্যানিয়েল ক্রেগের পর জনই বন্ড হিসাবে সেরা বাছাই’, শেখর কাপুরের প্রশংসায় আপ্লুত নায়ক!

জেমস বন্ডের আইকনিক চরিত্রে অভিনয় করা পরবর্তী অভিনেতার নাম এখনও ঘোষণা করা হয়নি, তবে চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরের মতে জন সেরা বাছাই হবেন, নয়া বন্ড হিসাবে। পালটা কী জবাব নায়কের?

Published on: May 18, 2026, 08:00:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হলিউডের পর্দায় পরবর্তী ‘এজেন্ট ০০৭’ (Agent 007) কে হবেন? ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর অ্যামাজন এমজিএম স্টুডিওস (Amazon MGM Studios) অফিশিয়ালি নতুন বন্ডের খোঁজ শুরু করতেই বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে। জ্যাকব এলর্ডি বা অ্যারন টেইলর-জনসনের মতো হলিউড তারকাদের নাম যখন চর্চায়, ঠিক তখনই এক বিস্ফোরক টুইট করে বসেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় পরিচালক শেখর কাপুর। তাঁর দাবি— হলিউডের পরবর্তী জেমস বন্ড হওয়ার সব গুণ রয়েছে বলিউড অভিনেতা জন আব্রাহামের মধ্যে! আর সেই প্রস্তাবে এবার নিজেই খল খল করে হেসে উঠলেন জন।

‘ড্যানিয়েল ক্রেগের পর জনই বন্ড হিসাবে সেরা বাছাই’, শেখর কাপুরের প্রশংসায় আপ্লুত নায়ক!
‘ড্যানিয়েল ক্রেগের পর জনই বন্ড হিসাবে সেরা বাছাই’, শেখর কাপুরের প্রশংসায় আপ্লুত নায়ক!

কী লিখেছিলেন শেখর কাপুর?

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ‘মাসুম’ ও ‘এলিজাবেথ’ খ্যাত পরিচালক শেখর কাপুর লেখেন, “পরবর্তী বন্ডের খোঁজ যখন তুঙ্গে, তখন ড্যানিয়েল ক্রেগের পর জেমস বন্ড হিসেবে আমার ভোট যাবে জন আব্রাহামের ঝুলিতে। জনের মধ্যে বন্ডের সেই চেনা আভিজাত্য এবং ‘শেকেন নট স্টারড’ (Shaken, not stirred) ব্যক্তিত্ব খুব সহজাত। ও একজন দারুণ অভিনেতা তো বটেই, সাথে ওর মধ্যে সেই বন্ড চার্মও রয়েছে।”

এর সাথেই এক চমকপ্রদ তথ্য মনে করিয়ে দিয়ে শেখর লেখেন, “প্রসঙ্গগত জানিয়ে রাখি, আমার তৈরি ‘এলিজাবেথ’ ছবিতে ড্যানিয়েল ক্রেগকে দেখেই কিন্তু বন্ডের প্রযোজকেরা তাঁকে এই চরিত্রের জন্য কাস্ট করেছিলেন।”

জন আব্রাহামের ড্যাশিং জবাব:

শেখর কাপুরের মতো কিংবদন্তি পরিচালকের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আপ্লুত ‘পাঠান’ খ্যাত অভিনেতা। শেখরের টুইটটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে জন লেখেন, “অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এই শব্দ ও উৎসাহে আমি সত্যিই আপ্লুত। এমন একজনের কাছ থেকে এই কথা শুনছি, যিনি শুধু গল্প বলার ধরণকেই বদলে দেননি, বরং সারা পৃথিবী চেনার আগেই ড্যানিয়েল ক্রেগের ভেতরের বন্ডকে চিনেছিলেন... তাই আমার কাছে এর গুরুত্ব অপরিসীম।”

এরপরই জেমস বন্ডের আইকনিক সংলাপ টেনে রসিকতা করে জন লেখেন, “আর বন্ডের চরিত্রের কথা যদি বলেন... আমি তবে আজ থেকেই মার্টিনির অর্ডার দেওয়ার প্র্যাকটিস শুরু করে দিচ্ছি— শেকেন, নট স্টারড!”

আসছে নতুন বন্ড ছবি, পরিচালনায় দেনিস ভিলনোভ!

বন্ড ফ্র্যাঞ্চাইজির এই আসন্ন ছবিটি নিয়ে ইতিমধ্যেই হলিউডে বড় তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, পরবর্তী ছবিতে জেমস বন্ডের কিছুটা কমবয়সী সংস্করণ তুলে ধরা হবে। আর সবচেয়ে বড় চমক হলো, এই নতুন ছবিটি পরিচালনা করতে চলেছেন ‘ডুন’ (Dune) খ্যাত বিশ্বখ্যাত পরিচালক দেনিস ভিলনোভ (Denis Villeneuve)! ছবির চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট এবং প্রযোজনার দায়িত্বে থাকছেন অ্যামি পাস্কাল ও ডেভিড হ্যাম্যানের মতো হলিউডের মহারথীরা।

২০০৩ সালে ‘জিসম’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করে ‘ধুম’-এর ভিলেন হয়ে কোটি কোটি মানুষের মন জয় করেছিলেন গ্ল্যাডর্যাগস ম্যানহান্ট জয়ী জন আব্রাহাম। আজ ‘মাদ্রাজ ক্যাফে’, ‘বাটলা হাউস’ হয়ে তিনি বলিউডের অন্যতম সেরা অ্যাকশন স্টার। হলিউডের ইতিহাসের পাতায় শন কনারি, রজার মুর বা পিয়ার্স ব্রসনানদের পাশে কোনো ভারতীয় অভিনেতার নাম বন্ড হিসেবে জড়ানো— তা সিনেমা প্রেমীদের জন্য এক আলাদাই রোমাঞ্চ তৈরি করেছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More