বহুরূপী দ্য গোল্ডেন ডাকু-তে যিশুর নায়িকা সোহিনী, ২০২৬-এর পুজোয় চমক শিবপ্রসাদের
বহুরূপী দ্য গোল্ডেন ডাকু-র শ্যুটিং শুরুর কথা জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বাংলা নববর্ষের দিন অর্থাৎ ১৫ এপ্রিল ছবির শুভ মহরত।
টলিউডে বহুরূপী-এর সাফল্যের পর, আসতে চলেছে এটির দ্বিতীয় পর্ব। বহুরূপী দ্য গোল্ডেন ডাকু-র শ্যুটিং শুরুর কথা জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বাংলা নববর্ষের দিন অর্থাৎ ১৫ এপ্রিল ছবির শুভ মহরত।

রবিবার সকাল সকাল শিবপ্রসাদ ঘোষণা করলেন, ‘রিউনিয়ন পর্ব এখানেও চলছে। পোস্ত ও বাবা বেবি ও-র পরে যীশু সেনগুপ্তর সঙ্গে আবার কাজ। সোহিনী সরকার টিমে এলেন। অনেকগুলো অ্যাড ফিল্ম একসঙ্গে করেছি, এবার সিনেমাতে কাজ করব। বাংলা নববর্ষ পনেরোই এপ্রিল --- ওই দিনই বহুরূপী দ্য গোল্ডেন ডাকু-র শুভ মহরৎ। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে শুটিং শুরু হবে। শুভমুক্তি দুর্গাপূজা ২০২৬।’
বরাবরই পুজোর বাজার নিজের দখলে রাখেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি। চব্বিশ সালের পুজো থেকে যা শুরু হয়েছিল। দু’বছর পর আবারও পুজোর পর্দায় সদলবলে ঝাঁপিয়ে পড়তে চলেছে ‘বহুরূপী’। আর কাস্টেও বেশ লম্বা চমক। আগের পর্বে ‘বিক্রম’ শিবপ্রসাদের সঙ্গে টক্কর ছিল আবিরের, আর এবার সেই জায়গা নেবেন যিশু। ‘পোস্ত’, ‘বাবা বেবি ও’ ছবির পর আবার যখন একসঙ্গে যিশু আর শিবপ্রসাদ-নন্দিতা, তখন ধামাকা তো হবেই।
এদিকে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু-র জন্য বক্স অফিস দখল করা খুব একটা সহজ হবে না! কারণ ২০২৬ সালের পুজোতে মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী জুটির সপ্তম ছবি। ইতিমধ্যেই দেশু সেভেন নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। ছবিতে থাকছেন অনির্বাণ ভট্টাচার্যও। ইতিমধ্যেই প্রিমিয়ারের দিনের টিকিট হাউজফুল হয়ে গিয়েছে। এখন দেখার কে দখলে রাখে বক্স অফিস!
প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে অভিনেতা দেবের অনুরাগীদের উপর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং চিত্রনাট্যকার জিনিয়া সেন (শিবপ্রসাদের স্ত্রী) সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণ, হুমকি এবং জিনিয়ার বিকৃত ছবি ভাইরাল করার অভিযোগ ওঠে। এই ঘটনায় দেবের ফ্যান ক্লাবগুলোর বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়। দেবের সিনেমার সঙ্গে শিবপ্রসাদের সিনেমা একই দিনে মুক্তি না দেওয়ার জন্য এই হুমকি দেওয়া হয়েছিল বলে জানা যায়। আশা করা যায়, চলতি বছরের পুজোতে যাতে কোনো অবাঞ্ছিত পরিস্থিতি না ঘটে, সেদিকে দুপক্ষই খেয়াল রাখবেন। টলিউডের ভাইচারা-কে কালিমালিপ্ত হতে দেবেন না!
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


