Shilpa Rao: অনুষ্ঠানের মাঝপথে বন্ধ করা হল ‘বেশরম রং’ গায়িকার মাইক, চরম অপমান শিল্পা রাও-কে!

লাইভ শো চলাকালীন মাঝপথেই বন্ধ করে দেওয়া হলো জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গায়িকা শিল্পা রাও-এর (Shilpa Rao) মাইক। আয়োজকদের এই চরম অব্যবস্থাপনা এবং শিল্পীর প্রতি অসম্মানজনক আচরণের তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছেন অনুরাগীরা। কী বলছেন ‘বেশমর রং’ গায়িকা?

Published on: Oct 25, 2026, 09:15:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শনিবার (২৪ অক্টোবর) মুম্বইয়ে আয়োজিত ‘বলিউড মিউজিক প্রজেক্ট’ (BMP)-এর ১০ম বর্ষপূর্তির অনুষ্ঠানে ঘটে গেল এক নজিরবিহীন ও অনভিপ্রেত ঘটনা। লাইভ শো চলাকালীন মাঝপথেই বন্ধ করে দেওয়া হলো জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গায়িকা শিল্পা রাও-এর (Shilpa Rao) মাইক। এমনকি দর্শকদের ধন্যবাদ জানানোর সুযোগটুকুও তাঁকে পুরোপুরি দেওয়া হয়নি। আয়োজকদের এই চরম অব্যবস্থাপনা এবং শিল্পীর প্রতি অসম্মানজনক আচরণের তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছেন অনুরাগীরা।

অনুষ্ঠানের মাঝপথে বন্ধ করা হল ‘বেশরম রং’ গায়িকার মাইক, চরম অপমান শিল্পা রাও-কে!
অনুষ্ঠানের মাঝপথে বন্ধ করা হল ‘বেশরম রং’ গায়িকার মাইক, চরম অপমান শিল্পা রাও-কে!

কনসার্টের মঞ্চে ঠিক কী ঘটেছিল?:

অনুষ্ঠান সূচির দেরির অজুহাতে শিল্পা রাওয়ের গান গাওয়ার মাঝপথেই হঠাৎ বন্ধ করে দেওয়া হয় তাঁর মাইক ও স্টেজ লাইট। তার আগে বারবার তাঁর মাইকে প্রযুক্তিগত সমস্যা দেখা যাচ্ছিল।

বাধ্য হয়ে গান থামিয়ে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও বিদায় জানাতে মঞ্চের এক কোণে যান শিল্পা। কিন্তু তিনি কথা বলা শেষ করার আগেই আয়োজকরা অন্য পারফর্মার (কুতলে খান প্রজেক্ট)-এর গান শুরু করে দেয় এবং শিল্পার মাইক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

নেটপাড়ায় ক্ষোভ ও দর্শকদের প্রতিবাদ:

এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন কনসার্টে উপস্থিত দর্শকরা। অনেকেই লেখেন— ‘শিল্পা রাওয়ের মতো একজন গুণী শিল্পীর সঙ্গে চরম অপমানজনক আচরণ করা হয়েছে। আয়োজকদের এই অব্যবস্থাপনা অত্যন্ত লজ্জাজনক।’

অনেক ভক্ত জানান, তাঁরা কেবল শিল্পা রাওয়ের গান শুনতেই টিকেট কেটে এসেছিলেন, অথচ টাইম ম্যানেজমেন্টের অভাবে এভাবে শিল্পীকে অপমান করে স্টেজ থেকে সরিয়ে দেওয়া অত্যন্ত হতাশাজনক।

হৃদয়বিদারক প্রতিক্রিয়া জানালেন শিল্পা রাও:

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন নোটে নিজের নীরবতা ভেঙে প্রতিক্রিয়া জানান শিল্পা রাও। তিনি লেখেন, ‘মুম্বই, আজ রাতে আমার হৃদয়ের একটি ছোট অংশ ভেঙে গেল। সুন্দর একটা মুহূর্তকে এভাবে আমাদের কাছ থেকে কেড়ে নিতে দেখে খুব কষ্ট হচ্ছে’।

শিল্পী আরও জানান, ‘কিন্তু গান বন্ধ হয়ে যাওয়ার পরেও তোমরা থামোনি। যেভাবে তোমরা আমার নাম ধরে ডাকছিলে এবং যে ভালোবাসা তোমরা দিয়েছ, তা আমি অনুভব করেছি। আজ রাতের আমাদের গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল। তবে আমি কথা দিচ্ছি, আমি আবার ফিরে আসব। আই লাভ ইউ মুম্বই, ফরেভার অ্যান্ড এভার’।

শিল্পা রাও সংক্রান্ত তথ্য:

২০০৭ সালে ‘আনওয়ার’ ছবির ‘তোসে নায়না’ গানের মাধ্যমে প্লেব্যাক সফর শুরু করেন শিল্পা। এরপর ‘খোদা জানে’, ‘ঘুনঘুর’, ‘বুল্লেয়া’ এবং ‘জাওয়ান’ ছবির ‘চালেয়া’ (Chaleya)-র মতো অজস্র মেগাহিট গান উপহার দিয়েছেন তিনি। ‘চালেয়া’ গানের জন্য তিনি শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More