Shinjeeni in Kumkum: আদৃত-অনুষ্কা জীবনে তৃতীয় ব্যক্তি, ‘কুমকুম’-এ এন্ট্রি নিলেন ‘নোরা’ শিঞ্জিনী! চিরসখা-র পর নয়া ইনিংস

স্টার জলসার ‘কুমকুম’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায় এবং অনুষ্কা। এবার এই ধারাবাহিকের গল্পে এক মস্ত বড় মোড় আসতে চলেছে। আদৃত-অনুষ্কার জীবনে ঝড় তুলতে ‘তৃতীয় ব্যক্তি’ বা খলনায়িকা হিসেবে এন্ট্রি নিচ্ছেন ছোটপর্দায় পরিচিত মুখ শিঞ্জিনী চক্রবর্তী।

Published on: Jun 22, 2026, 18:30:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আদৃত রায় এবং নবাগতা অনুষ্কা অভিনীত স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কুমকুম’-এ এবার এন্ট্রি হতে চলেছে এক নতুন ঝড়ের। আদৃত-অনুষ্কার অন-স্ক্রিন রসায়নের মাঝে ‘তৃতীয় ব্যক্তি’ হিসেবে পা রাখছেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী (Shinjini Chakraborty)। চরিত্রটির নাম ‘নোরা’ (Nora)।

আদৃত-অনুষ্কা জীবনে তৃতীয় ব্যক্তি, ‘কুমকুম’-এ এন্ট্রি নিলেন ‘নোরা’ শিঞ্জিনী! চিরসখা-র পর নয়া ইনিংস
আদৃত-অনুষ্কা জীবনে তৃতীয় ব্যক্তি, ‘কুমকুম’-এ এন্ট্রি নিলেন ‘নোরা’ শিঞ্জিনী! চিরসখা-র পর নয়া ইনিংস

কিছুদিন আগেই ‘চিরসখা’ ধারাবাহিকটি আচমকা শেষ হয়ে যাওয়ায় বর্ষাকে (শিঞ্জিনীর চরিত্রের নাম) বেজায় মিস করছিল দর্শক। ফের একবার নেতিবাচক বা খলনায়িকার চরিত্রে শিঞ্জিনীর এই কামব্যাক নিয়ে নেটপাড়ায় ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। এবার শ্যুটিং সেটের গ্ল্যামারাস লুকের ছবি শেয়ার করার পাশাপাশি নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্ট করে এই নতুন সফর নিয়ে বড় আপডেট দিলেন অভিনেত্রী নিজে।

সামাজিক মাধ্যমে শিঞ্জিনীর বিশেষ বার্তা

নিজের সাদা ফর্মাল ব্লেজার লুকে একটি দুর্দান্ত ছবি পোস্ট করে শিঞ্জিনী তাঁর অনুরাগীদের সুখবরটি জানিয়েছেন। নিজের পোস্টে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘আজ থেকে ‘কুমকুম’-এ আসছি আমি... নোরা। নতুন চরিত্র... নতুন ভাবে… থ্যাঙ্ক ইউ স্টার জলসা, থ্যাঙ্ক ইউ আকাশ দা, থ্যাঙ্ক ইউ রাখি দি... থ্যাঙ্ক ইউ নন্দিনী দি…সব কিছুর জন্য ভগবানকে ধন্যবাদ’।

আদৃত-অনুষ্কার জীবনে এবার নোরার কাঁটা!

শিঞ্জিনীর এই ফেসবুক পোস্ট থেকে স্পষ্ট যে, ধারাবাহিকটিতে তাঁর এন্ট্রি স্রেফ সাধারণ কোনও চরিত্র নয়, বরং গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি ‘মেজর ক্যারেক্টার’। মডার্ন ও কর্পোরেট লুকে পর্দায় এসে ‘নোরা’ কীভাবে আদৃত এবং কুমকুমের প্রেমের কাঁটা হবেন এবং কী ধরণের চাল চেলে গল্পে নতুন নেতিবাচক মোড় নিয়ে আসে, সেটাই এখন দেখার বিষয়। জানা যাচ্ছে, গল্পে একটি ফ্যাশন হাউসের নাকউঁচু কর্ণধার হিসাবে দেখা যাবে নোরাকে।

ফ্যানদের কমেন্টের বন্যা

শিঞ্জিনীর এই ফেসবুক পোস্টের নিচে তাঁর সহকর্মী এবং ভক্তরা শুভেচ্ছার বন্যা বয়ে দিয়েছেন। ‘চিরসখা’র আকস্মিক সমাপ্তির পর প্রিয় অভিনেত্রীকে এত দ্রুত এবং এমন একটি গ্ল্যামারাস ও শক্তিশালী খলচরিত্রে ফিরে পেয়ে দর্শকরাও বেশ উৎসাহিত। নেটিজেনদের একাংশ কমেন্টে লিখেছেন, ‘নেগেটিভ রোল হলেও তোমার এই লুকটা জাস্ট ফাটাফাটি! নতুন চরিত্রের জন্য অনেক শুভেচ্ছা।’ অনেকে আবার নেতিবাচক মন্তব্য় করতেও ছাড়েননি। ‘অপয়া’ কটাক্ষ করেন শিঞ্জিনীকে। কারণ পঞ্চমী-চিরসখার মতো মেগায় নেতিবাচক চরিত্রে দাগ কাটলেও সেগুলি চটজলদি শেষ হয়েছে।

আদৃতের কামব্য়াক ঘিরে উন্মাদনা তুঙ্গে

টিআরপি কোনওদিন তাঁকে ভাবায় না। তবে মিঠাইয়ের মতো ব্লকবাস্টার মেগার পর মিত্তির বাড়ির ব্যর্থ ইনিংস আদৃত ভক্তদের কষ্ট দিয়েছে। ফের একবার ‘রাখি ম্যাম’-এর লেখনিতে আদৃতকে দেখতে উদগ্রীব দর্শক।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More