‘চিরদিনই’- এর পর ফের ক্যামেরার সামনে শিরিন, ফিরছেন নতুন চরিত্র নিয়ে, কোথায়?
থিয়েটারের গণ্ডি পেরিয়ে প্রথম ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছেন শিরিন পাল। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের হাত ধরে হয়ে উঠেছিলেন প্রত্যেকের ঘরের মেয়ে।
Shirin Paul: থিয়েটারের গণ্ডি পেরিয়ে ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছেন শিরিন পাল। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের হাত ধরে হয়ে উঠেছিলেন প্রত্যেকের ঘরের মেয়ে। দিতিপ্রিয়ার বদলে নতুন ‘অপর্ণা’ হয়ে ধরা দিয়েছিলেন তিনি। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর অনুরাগীরা শিরিনকে আবার নতুন রূপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, অবশেষে সেই অপেক্ষার অবসান হল।
‘চিরদিনই’- এর পর ফের ক্যামেরার সামনে শিরিন
খুব শীঘ্রই হইচইতে একটি নতুন সিরিজ আসতে চলেছে যার নাম, ‘অজেয়া’। অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শিরিনকে। চরিত্রটি যতই ছোট হোক না কেন, সেটি গুরুত্বসহকারে দেখার চেষ্টা করেন অভিনেত্রী, এবারেও তাই করবেন তিনি।
অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজের অফিসিয়াল পোস্টার মুক্তি পেয়েছে ৫ অগস্ট। প্রসঙ্গত, এই মাসেই ঘটেছিল আরজিকরের ঘটনা, যেখানে তরুণী ডাক্তারের মৃত্যু হয়। পোস্টারে প্রত্যেককেই পুলিশ ইউনিফর্মে দেখতে পাওয়া যায়। পিছনে জ্বলতে থাকা গাড়ি এবং হাজার হাজার মহিলাকে রাস্তায় আন্দোলনে নামতে দেখা যায়।
‘অজেয়া’ নামের এই সিরিজে মহিলা পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করবেন সোহিনী সরকার। সোহিনী ছাড়াও এই সিরিজে থাকবেন ইন্দ্রাশীষ রায়, রুকমা রায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়, সাগ্নিক এবং সুদীপ মুখোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন শর্বরী ঘোষাল।
ছবির পোস্টারের ক্যাপশনে লেখা, ‘একজন চিকিৎসক, অন্যের প্রাণ বাঁচানো ছিল তার জীবন। তার মৃত্যুকেই আজ মুছে ফেলতে চায় ক্ষমতার অদৃশ্য হাত। তবু কিছু কণ্ঠস্বর মৃত্যুর পরেও থেমে থাকে না। সত্য ঘটনা অবলম্বনে আসছে অজেয়া।’ সিরিজ মুক্তি পাবে আগামী ২১ অগস্ট।
Home/Entertainment/‘চিরদিনই’- এর পর ফের ক্যামেরার সামনে শিরিন, ফিরছেন নতুন চরিত্র নিয়ে, কোথায়?