Karan Johar: ‘আমি কফি খাই না’, ‘কফি উইথ করণ’-র শেষ সিজনে বড় খোলসা করণের, তবে কাপে থাকে কী?
শো-এর নাম কফি উইথ করণ, তবে করণ চেখেই দেখেন না কফি! তাহলে পরিচালকের কাপে থাকে কী?
প্রায় দুই দশক ধরে বলিউডের তারকাদের হাঁড়ির খবর, প্রেম-বিচ্ছেদ আর মনের গোপন রহস্য বের করে নেওয়ার একটাই ঠিকানা— ‘কফি উইথ করণ’ (Koffee With Karan)। তারকারা ব্ল্যাক কফির কাপে চুমুক দিতে দিতে করণের মারকাটারি প্রশ্নের উত্তর দিতে নাকানিচোবানি খাচ্ছে, কখনও পরিস্থিতি উলটো— এই দৃশ্য দেখতে দেখতেই অভ্যস্থ দর্শকেরা। তবে নবম ও অন্তিম সিজনে এসে এমন এক অবিশ্বাস্য খবর ফাঁস করলেন শোয়ের প্রখ্যাত পরিচালক ও সঞ্চালক করণ জোহর, যা শুনে চোখ ছানাবড়া সিনেপ্রেমীদের!

করণের কাপে কফি নয়, কী থাকে?
শেষ সিজনের প্রথম এপিসোডে করণের অতিথি হিসাবে হাজির হয়েছিলেন ভাইজান। সলমনের সঙ্গে ব়্যাপিড ফায়ার রাউন্ডে প্রতিযোগিতা করলেন খোদ করণ। সেই সেগমেন্ট সঞ্চালনা করেন করিশ্মা কাপুর। করিশ্মার প্রশ্নের জবাব করণ জোহর নিজেই বড় খোলসা করে জানান যে, নাম ‘কফি উইথ করণ’ হলেও তিনি ব্যক্তিগতভাবে একদমই কফি খান না! এতদিন ধরে ক্যামেরার সামনে স্টাইল করে যে ‘কফি কাপ’ তিনি হাতে নিয়ে বসে থাকতেন, তাতে এক ফোঁটাও কফি থাকত না।
গোপন সত্যটি প্রকাশ্যে এনে করণ জানান, কফির বদলে তাঁর ওই সিগনেচার কাপে ভরা থাকত ‘ডায়েট কোলা’ (Diet Cola)! আর পুরো পর্ব জুড়ে তারকাদের সঙ্গে কথা বলতে বলতে নাকি সেই ডায়েট কোলাতেই চুমুক দিতেন করণ।
বছরের পর বছর ধরে যে কফি কাপকে কেন্দ্র করে বলিউডের এত বিতর্ক, এত চর্চা ও বিনোদন— তার পেছনে এমন এক মজাদার সত্য লুকিয়ে ছিল, তা জেনে হেসে খুন নেটপাড়া!
সলমনের সঙ্গে প্রথম পর্বের ধামাকা ও নস্টালজিয়া:
‘কফি উইথ করণ’-এর নবম ও অন্তিম সিজনের সূচনা পর্বেই সলমনের রাজকীয় উপস্থিতি নেটপাড়ায় তুফান তুলেছে। ৬১ বছর বয়সেও পিতৃত্বের স্বাদ পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ভাইজান, একইসঙ্গে খোলসা করেছেন বলিউড নিয়ে তাঁর আনকাট ওপিনিয়নও। সলমন স্পষ্ট জানিয়েছেন, তাঁর জীবন নিয়ে বায়োপিক তৈরি হবে না, বরং তাঁর সব রহস্য তাঁর সঙ্গেই কবরে যাবে।
অন্তিম সিজনের চোখধাঁধানো গেস্ট লিস্ট:
শো-এর এই গ্র্যান্ড ফেয়ারওয়েল বা বিদায়ী সিজনকে স্মরনীয় করে রাখতে বলিপাড়ার এ-লিস্ট তারকাদের বিশাল সমাগম ঘটতে চলেছে কফির কাউচে। রিপোর্ট অনুযায়ী, চূড়ান্ত পর্বে স্বয়ং ‘কিং’ শাহরুখ খান হাজির হবেন, যেখানে তাঁর সাথে দেখা যেতে পারে তাঁর কন্যা সুহানা খান কিংবা পুত্র আরিয়ান খানকে। এ ছাড়াও এই সিজনে অতিথি হিসেবে দেখা যাবে সাইফ আলি খান ও কারিনা কাপুর খান, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর এবং আরও একাধিক তরুণ তুর্কি তারকাদের। বলিউড থেকে শুরু করে দক্ষিণী সিনে দুনিয়ার সুপারস্টারদের এই মেলা ‘কফি উইথ করণ’-এর শেষ অধ্যায়কে এক ঐতিহাসিক বিনোদনের আড্ডা বানিয়ে তুলতে প্রস্তুত!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


