একরত্তি ছেলে সামলাতে ব্যস্ত সোহিনী! বহুরূপী দ্য গোল্ডেন ডাকু-র প্রিমিয়ারে তাই হাজিরা বর শোভন ও শাশুড়িমায়ের

একরত্তি ছেলের দেখভালে ব্যস্ক সোহিনী সরকার। তাই আসা হল না বহুরূপী দ্য গোল্ডেন ডাকু-র প্রিমিয়ারে। তবে সোহিনী না আসতে পারলেও, দেখা গেল বর শোভন গঙ্গোপাধ্যায় ও শাশুড়িমাকে।

Published on: Oct 16, 2026, 08:01:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ষষ্ঠীর দিন অর্থাৎ শুক্রবার মুক্তি পাচ্ছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমা। আর বৃহস্পতিবার ছিল ছবির প্রিমিয়ার। তবে এবার নিজের সিনেমার প্রিমিয়ার মিস করলেন সোহিনী সরকার। সদ্য মা হয়েছেন। সন্তান প্রসবের শারীরিক ধকল তো আছেই, সঙ্গে একরত্তির দেখভালও। তাই আসা হল না প্রিমিয়ারে। তবে সোহিনীর সিনেমার প্রিমিয়ারে দেখা গেল বর শোভন গঙ্গোপাধ্যায় ও শাশুড়িমাকে।

শোভন ও সোহিনী।
শোভন ও সোহিনী।

২০ সেপ্টেম্বর মা হন অভিনেত্রী। অর্থাৎ তাঁদের ছেলের বয়স মাত্র ২৫ দিন। ছেলে হওয়ার খবর দিয়ে শোভন ও সোহিনী একটি যৌথ পোস্টে লিখেছিলেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’ মা হওয়ার পর প্রথম জন্মদিনে ছেলের এর ঝলকও বন্ধু, অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। যদিও এখনো ছেলের মুখ দেখাননি তাঁরা।

সাদা-কালো কুর্তা পাঞ্জাবিতে দেখা গেল শোভনকে। ছেলের সঙ্গে রং মিলান্তি করে কালো রঙের শাড়ি পরে এসেছিলেন শোভনের মা-ও। সযত্নে মাকে হাত ধরে প্রিমিয়ারের জায়গায় নিয়ে আসেন।

‘বহুরূপী’র সিক্যুয়াল নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে উত্তেজনা। এমনিতেই নন্দিতা-শিবপ্রসাদ জুটি পরিচালিত ছবগুলি ববারবরই হিট। অপরাধ আর বিবেকের দ্বন্দ্ব এই ছবির পরতে পরতে জড়িয়ে রয়েছে। সিনেমার বিক্রম প্রামাণিক (শিবপ্রসাদ) বহু বছর পর ডাকাতির কাজ ছেড়ে মুহুরি হয়েছে। এমনকী পালটে গিয়েছে ‘ময়দা মুখো’র বউ ঝিমলিও (কৌশানি)। এখন প্রশ্ন হল, কীভাবে মুহুরি-র কাজ ছেড়ে ফের বহুরূপী ডাকাত হয়ে ওঠে। আর সঙ্গে সিধেসাধা পুলিশ অফিসার অয়ন ব্যানার্জির (যিশু) সঙ্গে বিক্রম প্রামাণিক দ্বন্দ্বও যত জমে উঠবে, এই ছবিও ততই আকর্ষণীয় হয়ে উঠবে দর্শকদের কাছে।

ছবিতে অয়ন ব্যানার্জি অর্থাৎ যিশু সেনগুপ্তের স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে সোহিনী সরকারকে। সিনেমায় যিশু ও সোহিনীর জুটি বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। অনুপম রায়ের সুরে তাঁদের উপর চিত্রায়িত 'ভুলতে পারবে না' গানটিও হিট। উইন্ডোজের ব্যানারে সোহিনীর এটিই প্রথম কাজ। সঙ্গে যিশুর সঙ্গেও প্রথমবার জুটিতে। এমনকী, অভিনেত্রী জানিয়েছিলেন যে, বহুরূপী ২-র শ্যুট চলাকালীনই প্রথম মা হওয়ার খবর জানতে পেরেছিলেন। আর সেই খবর সেটে প্রথম জেনেছিলেন যিশুই।

অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ২০২৪ সালের ১৫ জুলাই এক ফার্ম হাউজে বিয়ে করেন। আইনি কাগজে সইসাবুদ করে চার হাত এক হয়। এরপর জুন মাসে দেন মা হতে চলার খবর।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More