Shreya Ghoshal Family: ‘আমার পৃথিবী…’, শ্রেয়ার কোলে উলটো হয়ে ঝুলে ছেলে দেবযান, বরের বাহুডোরে গায়িকা!
Shreya Ghoshal Family: সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল এখন কাজের ব্যস্ততা সরিয়ে ছুটি কাটাচ্ছেন। তাঁর ‘নিজের পৃথিবী’ অর্থাৎ স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় এবং পুত্র দেবিয়ান মুখোপাধ্যায়ের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কিছু ছবি তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
মাইকের সামনে তিনি যখন দাঁড়ান, তখন গোটা বিশ্ব স্তব্ধ হয়ে তাঁর সুর শোনে। কিন্তু এই মুহূর্তে সেই জাদুকরী কণ্ঠ বিশ্রাম নিচ্ছে। স্বামী এবং সন্তানকে নিয়ে বিদেশের মাটিতে ছুটি কাটাতে ব্যস্ত শ্রেয়া ঘোষাল। সম্প্রতি ইংল্যান্ডের ডরসেটের বিখ্যাত ‘ডরডল ডোর’ (Durdle Door) এবং জুরাসিক কোস্টের সৈকত থেকে বেশ কিছু মিষ্টি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন— ‘আমার পৃথিবী’।

ছুটির মেজাজে শ্রেয়া ও শিলাদিত্য
সাদা বালির সৈকত আর নীল সমুদ্রের ব্যাকগ্রাউন্ডে শ্রেয়াকে দেখা গেল একেবারে ঘরোয়া লুকে। কখনও ছেলে দেবযানকে আদরে ভরিয়ে দিচ্ছেন, আবার কখনও স্বামী শিলাদিত্যের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখছেন। ডরসেটের প্রাকৃতিক সৌন্দর্য আর পাথুরে খিলানের সামনে গায়িকার এই হাসিমুখের ছবিগুলো ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। ভক্তরা কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। লাইমলাইট সামলে শ্রেয়া কিন্তু একদম ঘরোয়া বাঙালি বাড়ির মেয়ে। মায়ের দায়িত্ব পালনে সর্বদা দু-পা বাড়িয়ে থাকেন তিনি।
যুক্তরাজ্য সম্প্রতি কনসার্টে অংশ নিয়েছিলেন শ্রেয়া। নাচে-গানে মঞ্চ মাতিয়ে এখন ফ্যামিলি টাইম কাটাচ্ছেন শ্রেয়া।
মুম্বইয়ে নতুন রাজপ্রাসাদ
ছুটির খবরের মাঝেই আরও একটি বড় খবর সামনে এসেছে। দক্ষিণ মুম্বইয়ের ওরলি এলাকায় প্রায় ৬০ কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন শ্রেয়া। কেরিয়ারের মধ্যগগনে থাকা এই গায়িকা যে কেবল সুরের জগতেই নয়, সম্পত্তির নিরিখেও এখন বলিউডের প্রথম সারিতে, তা বলাই বাহুল্য। আর সেই নতুন ঠিকানায় প্রবেশের আগেই পরিবারকে নিয়ে একটু একান্তে সময় কাটিয়ে নিচ্ছেন তিনি।
বর্তমানে শ্রেয়াকে দেখা যাচ্ছে ইন্ডিয়ান আইডলের বিচারক হিসাবে। শত বিতর্ক সত্ত্বেও রিয়ালিটি শো-এর প্রতি আস্থা বজায় রয়েছে তাঁর।
শ্রেয়ার কেরিয়ার
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম। মাত্র ৪ বছর বয়স থেকেই মায়ের কাছে গানের তালিম শুরু করেন শ্রেয়া। পরবর্তীতে রাজস্থানের রাওয়াতভাটায় বড় হয়ে ওঠা এবং প্রথাগত হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা গ্রহণ। ২০০০ সালে মাত্র ১৬ বছর বয়সে জি টিভির রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নেন এবং বিজয়ী হন। সেখানেই পরিচালক সঞ্জয়লীলা বনশালির নজরে আসেন তিনি। বনশালি তাঁর ড্রিম প্রজেক্ট ‘দেবদাস’-এ ঐশ্বর্য রাইয়ের (পারো) কণ্ঠ হিসেবে শ্রেয়াকে সুযোগ দেন। ‘ডোলারে ডোলা’ বা ‘বৈরি পিয়া’-র মতো গানে তাঁর কাজ রাতারাতি তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। প্রথম ছবিতেই জেতেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রায় আড়াই দশক ধরে শ্রেয়ার কণ্ঠের জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল। লতা পরবর্তী জমানায় গোটা দেশের সবচেয়ে পছন্দের গায়িকার তালিকায় একদম উপরের দিকে রয়েছেন এই বাঙালি কন্যে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


