Asha Bhosle: আশা ভোঁসলের প্রয়াণে শোকাহত শাহরুখ! প্রিয়াঙ্কা থেকে শ্রেয়া, সোনু নিগম, বিরাট ভাসলেন আবেগে

Asha Bhosle: রবিবার সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে প্রয়াত হলেন। তাঁর এই প্রয়ানে সঙ্গীত জগতে জুড়ে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন শ্রেয়া ঘোষাল থেকে সোনু নিগম , শাহরুখ খান, বিরাট কোহলি, প্রিয়াঙ্কা চোপড়া।

Apr 12, 2026, 23:49:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রবিবার সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে প্রয়াত হলেন। তাঁর এই প্রয়ানে সঙ্গীত জগতে জুড়ে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন শ্রেয়া ঘোষাল থেকে সোনু নিগম , শাহরুখ খান, বিরাট কোহলি, প্রিয়াঙ্কা চোপড়া।

আশা ভোঁসলের প্রয়াণে শোকাহত শাহরুখ! প্রিয়াঙ্কা থেকে শ্রেয়া, সোনু নিগম, বিরাট ভাসলেন আবেগে
আশা ভোঁসলের প্রয়াণে শোকাহত শাহরুখ! প্রিয়াঙ্কা থেকে শ্রেয়া, সোনু নিগম, বিরাট ভাসলেন আবেগে

সোনু নিগম আশা ভোঁসলের সঙ্গে কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘তিনি তাঁর জীবনকে পরিপূর্ণ ভাবে উপভোগ করেছেন। তাঁর কণ্ঠ দিয়ে দিয়ে তিনি লক্ষ লক্ষ মানুষের জীবন স্পর্শ করেছেন। আশাজি, আপনার সঙ্গে আমার পথ চলা, আমাদের একসঙ্গে শেষ কনসার্ট আমি সব সময় মনে রাখব। শেষে আমি বলব, আপনি হয়তো চলে গিয়েছেন, কিন্তু আমার হৃদয় এখনও তৃপ্ত নয়। অন্য জগতে আপনার সঙ্গে আমার দেখা হবে। ওম শান্তি।’

আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে বিরাট কোহলি লিখেছেন, ‘আপনার আত্মা শান্তিতে থাকুক। আপনার কণ্ঠ লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে এবং আমাদের হৃদয়ে তা চিরকাল বেঁচে থাকবে। ওম শান্তি।’

শাহরুখ খান আশা ভোঁসলের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আশা ভোঁসলের প্রয়াণের খবর শুনে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর কণ্ঠ ভারতীয় সিনেমার এক স্তম্ভ ছিল। তিনি সব সময় আমাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিতেন। আপনাকে আমি সব সময় মিস করব। ভালোবাসি।’

আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘কিছু ক্ষতি এমন হয়, যা মনে করিয়ে দেয় যেন আপনি আপনার শৈশব, স্মৃতি বা ঘরবাড়ি হারিয়ে ফেলেছেন। আশিজি ছিলেন তেমনই একজন। তাঁর কণ্ঠ শুধু ভারতীয় সঙ্গীতের অংশই ছিল না, বরং আমাদের জীবনের পটভূমি ছিল। তাঁর কণ্ঠই আমাদের ঘরে ঘরে প্রতিধ্বনিত হতো, যে কণ্ঠ শুনে আমরা বড় হয়েছি। আমাদের পারিবারিক অনুষ্ঠানে, আমাদের দুঃখের সময়ে, তিনি সব সময় আমাদের পাশে ছিলেন।’

তিনি আরও লেখেন, ‘আপনার কণ্ঠ আমাদের প্রজন্ম এবং তার পরেও বেঁচে থাকবে। এমন কাউকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা খুব কঠিন, যাঁর শিল্পকর্ম আপনার আবেগীয় জগৎকে গড়ে তুলেছে। ধন্যবাদ, আশাজি, আমাদেরকে জীবনের সেরা কিছু গান উপহার দেওয়ার জন্য।’

শ্রেয়া ঘোষাল সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আজ আমরা এমন এক কণ্ঠকে হারালাম যা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং সঙ্গীতের প্রেমে পড়তে শিখিয়েছে। আশা ভোঁসলেজি শুধু একজন কিংবদন্তিই ছিলেন না, তিনি ছিলেন অসীম। আমি তাঁর গান শুনে বড় হয়েছি। তিনি প্রতিটি সুরকে জীবন্ত করে তুলতেন, তাঁর প্রতিটি আবেগ ছিল ব্যক্তিগত। আপনার কীর্তি কখনও ফুরাবে না।’