লালশাক, ডাল, মাছ, মাংস! আরাত্রিকার বাড়িতে শ্রুতির আইবুড়ো ভাত, নিজের হাতে বউকে খাইয়ে দিলেন বর স্বর্ণেন্দু
সামনে এল আরাত্রিকার আয়োজনে শ্রুতির আইবুড়ো ভাতের আয়োজন। আর নিমন্ত্রিত ছিলেন কর্তা-গিন্নি দুজনেই। বউকে নিজের হাতে খাওয়াতে দেখা গেল স্বর্ণেন্দুকে।
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। বছরখানেক আগে আইনি বিয়েটা সেরে নিলেও, বাকি ছিল অগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘোরা। এবার তারই পালা। কদিন আগেই শ্রুতিকে আইবুড়ো ভাত খাইয়েছিলেন মির্জা, অভিষেক বীর শর্মা ও রোনক। তবে ছিলেন না পর্দার বোন আরাত্রিকা মাইতি। যা দেখে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। প্রশ্ন উঠেছিল, তাহলে কি সত্যিই সেটে বনিবনা হচ্ছে না?

এবার নিন্দুকদের মুখে ছাই দিয়ে সামনে এল আরাত্রিকার আয়োজনে শ্রুতির আইবুড়ো ভাতের আয়োজন। আর নিমন্ত্রিত ছিলেন কর্তা-গিন্নি দুজনেই। আরাত্রিকা নিজের বাড়িতেই করেছিলেন আয়োজন। ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। দুজনকে সামনে বসিয়ে যত্ন করে খাওয়ালেন আরাত্রিকার মা-ও।
মেনুতে লালশাক, নানান ধরনের ভাজা, সোনামুগ ডাল, মাছ, মাংস-সহ ছিল নানান পদ। একটি ছবিতে দেখা গেল শ্রুতিকে আদর করে খাইয়ে দিচ্ছেন স্বর্ণেন্দু।
২০২৩ সালের ৯ জুলাই খুব সাধারণ আয়োজনে কাগুজে বিয়ে হয়েছিল শ্রুতি-স্বর্ণেন্দুর। তবে আইনি বিয়ে হলেও, থাকেননি এক ছাদের তলাতে। বরং, একই ফ্ল্যাটের দুটি তলায় ফ্ল্যাট কিনেছিলেন তাঁরা। শ্রুতি এক সাক্ষাৎকারে জানান, ‘তিন বছর পর সামাজিক বিয়ে। সিঁদুরদান হয়ে যাওয়া সত্ত্বেও আবার বিয়ে করার কারণ, অগ্নিসাক্ষী রেখে মন্ত্র পড়ে গোত্রান্তর বা সম্প্রদান কিছুই হয়নি। তাই আবার বিয়ে করছি এ ভাবে। আইবুড়ো নাম ঘুচে গিয়েছে জেনেও বন্ধু-বান্ধব বা আত্মীয়রা আইবুড়োভাত খাওয়াচ্ছেন কারণ, শাস্ত্রমতে বিয়ে হচ্ছে প্রথম বার।’
কাজের ক্ষেত্রে, জি বাংলার ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-য় ‘নিশা’ চরিত্রে অভিনয় করছেন শ্রুতি। আর এই ধারাবাহিকেই আরাত্রিকা নিশা-র ছোট বোন উজি-র চরিত্রে। ধারাবাহিকে দুজনের কেমিস্ট্রি ছাপ ফেলে গিয়েছে দর্শক মনে। দুজনে দাঁপিয়ে কাজ করছেন।
এই সম্পর্ক নিয়ে কম ট্রোলের মুখে পড়তে হয়নি শ্রুতিকে। স্বর্ণেন্দুর ধারাবাহিক ত্রিনয়নী দিয়েই কাজের শুরুটা হয়েছিল তাঁর। আর পরিচালকের প্রেমে পড়েন। এমনকী, স্বর্ণেন্দুকে প্রেমের প্রস্তাবও দিয়েছিলেন তিনিই। প্রথমদিকে শ্রুতিকে ‘বাচ্চা’ বলে এড়িয়ে যেতেন স্বর্ণেন্দু। তবে ধীরে ধীরে একে-অপরের মনে জায়গা করে নেন। এরপর বহু ঝড়-জল, ট্রোলিং পেরিয়ে সম্পর্ক পেরোতে থাকে নানান ধাপ। এবার ছাদনাতলায় যাওয়ার অপেক্ষা। শ্রুতি জানিয়েছেন, ছিমছাম ও সাবেকি বাঙালি রীতি মেনে সাজাতে চান অভিনেত্রী। আত্মীয়, কাছের বন্ধু ও বিনোদন জগতের প্রিয়জনদের নিয়েই বসবে তাঁদের সামাজিক বিয়ের আসর।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


