Shruti-Jowar Bhanta: মা-বাবাকে পাশে নিয়ে জোয়ার ভাঁটা-র সেটে জন্মদিনের কেক কাটল শ্রুতি! এরপরই লাগল ফাহিমের সঙ্গে হাতাহাতি
জন্মদিনে জোয়ার ভাঁটা-র সেটে হল ‘নিশা’র বার্থ ডে সেলিব্রেশন। গোটা টিমের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন শ্রুতি। এমনকী, সেই সময় সেটে হাজির ছিলেন অভিনেত্রীর মা-বাবাও।
৩০ সেপ্টেম্বর ৩০তম জন্মদিন পালন করলেন শ্রুতি দাস। রাত ১২টায় মেয়ের জন্য সব আয়োজন করেছিলেন অভিনেত্রীর মা-বাবা। রাত ১২টার আগে বাড়িতে ঢোকেন বর স্বর্ণেন্দুও। এরপর জোয়ার ভাঁটা-র সেটেও হল কেক কাটা। গোটা টিমের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন তিনি। এমনকী, সেই সময় সেটে হাজির ছিলেন অভিনেত্রীর মা-বাবাও।

শ্রুতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিষেক বীর শর্মা লিখলেন, ‘শুধু বয়সেই নয়, বরং গভীরতায়ও তুমি সমৃদ্ধ হয়ে ওঠো; বিস্ময়বোধ অটুট রেখে অর্জন করো প্রজ্ঞা, আর খুঁজে নাও জীবনের সেই ছোট ছোট বিষয়গুলোর মাঝে আনন্দ—যা জীবনকে করে তোলে অসাধারণ। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’
কেক কাটার সেটে রীতিমতো যুদ্ধ লেগে যায় ফাহিম আর শ্রুতির। জোর করে অনলস্ক্রিন বউয়ের মুখে কেক লাগিয়ে দেন ফাহিম। ছাড়ার পাত্রী নন শ্রুতিও। অভিনেতার জামায় গিয়ে মুখ মোছেন। দেখুন-
শ্রুতিকে শুভেচ্ছা জানয়ে পোস্ট করেছেন আরাত্রিকাও। পর্দার দিদির সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। জোয়ার ভাঁটা শুরুর আগেই তাঁরা নর্থ বেঙ্গলে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে তোলা আর সেটের সময়কার কিছু ছবি রয়েছে তাতে।
মাঝে শোনা গিয়েছিল জোয়ার ভাঁটা-র সেটে নাকি শ্রুতি ও আরাত্রিকার সম্পর্কের অবনতি ঘটেছিল। এমনকী বেশ একটা ঠান্ডা লড়াই চলছে। কে বেশি সিন পাচ্ছে, সিনে কার গুরুত্ব বেশি এই নিয়েও টানটান উত্তেজনা ভিতরে ভিতরে। তবে শ্রুতির জন্মদিনে আরাত্রিকার শুভেচ্ছা স্পষ্ট করল, সবই রটনা।
'জোয়ার ভাঁটা' মূলত দুই বোনের সম্পর্কের টানাপোড়েন, প্রতিশোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল সম্প্রচার। বড় বোন উজি শান্ত, পড়াশোনায় ভালো এবং সৎ পথে নিজের ভাগ্য বদলাতে চায়। বর্তমানে সে পুলিশ অফিসার। অন্য দিকে, নিশা বেশ গরম মেজাজের। প্রতিশোধপরায়ণ। নিজের ভাগ্য বদলাতে অন্যায়ের সাহায্য নিতেও পিছু পা হয় না। ছোট উজি-র সঙ্গে বিয়ে হয়েছে ঋষির। অন্য দিকে, নিশা-র বিয়ে হয় ঋষি-র সঙ্গে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


