‘নিশা’র ভয়ে তটস্থ সকলে, স্ক্যানার দিতে আপত্তি উবারচালকের! বিপাকে শ্রুতি

সিনেমা অথবা ধারাবাহিকের পর্দায় যারা খলনায়ক অথবা খলনায়িকার চরিত্রে অভিনয় করেন, তারা বাস্তব জীবনে বহুবার এমন ঘটনার সম্মুখীন হন যেখানে সাধারণ মানুষ তাঁদের প্রকাশ্যে গালিগালাজ করেন অথবা সামনাসামনি যেতে ভয় পান। এবার তেমনই কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন জোয়ার ভাটা ধারাবাহিকের নিশা ওরফে শ্রুতি দাস।

Published on: Mar 26, 2026, 17:08:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সিনেমা অথবা ধারাবাহিকের পর্দায় যারা খলনায়ক অথবা খলনায়িকার চরিত্রে অভিনয় করেন, তারা বাস্তব জীবনে বহুবার এমন ঘটনার সম্মুখীন হন যেখানে সাধারণ মানুষ তাঁদের প্রকাশ্যে গালিগালাজ করেন অথবা সামনাসামনি যেতে ভয় পান। বলিউড থেকে টলিউড, বহু তারকার এমন অভিজ্ঞতা হয়েছে। এবার ঠিক তেমনই কিছু অভিজ্ঞতার সম্মুখীন হলেন ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকের নিশা ওরফে শ্রুতি দাস।

‘নিশা’র ভয়ে তটস্থ সকলে, স্ক্যানার দিতে আপত্তি উবারচালকের! বিপাকে শ্রুতি
‘নিশা’র ভয়ে তটস্থ সকলে, স্ক্যানার দিতে আপত্তি উবারচালকের! বিপাকে শ্রুতি

সিরিজ থেকে সিনেমা সর্বত্র দুর্দান্ত অভিনয় করলেও ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে শ্রুতি দাসের অভিনয় যেন আলাদা মাত্রা এনে দিয়েছে। শ্রুতির অভিনয় যে সাধারণ মানুষের মনেও ছাপ ফেলেছে, সেটা বোঝা গেল অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনা থেকে। এই সমস্ত ঘটনার কথা নিজেই শেয়ার করেন শ্রুতি।

আরও পড়ুন: ‘ইয়ে লে হেলমেট পেহেন', ‘ধুরন্ধর ২'- এর জামিল জামিলি স্টাইলে সচেতনতা ছড়াল দিল্লি পুলিশ

সম্প্রতি দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে শ্রুতি জানান, রাস্তাঘাটে উবার ড্রাইভাররা আজকাল স্ক্যানার দিতেও মানা করে দিচ্ছেন তাঁকে। লুকিং গ্লাস দিয়ে তাঁকে দেখতেই তাঁরা ভয় পেয়ে যাচ্ছেন আর স্ক্যানার দিতে চাইছেন না। এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি তাই স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান অভিনেত্রী।

শ্রুতি বলেন, ‘এটা ভীষণ চাপের একটা বিষয়। সবাই ভাবছে নিশা যদি স্ক্যাম করে নেয়। এটা যেন নিশার প্রতি মানুষের ভয়! লোকজন এরকম তটস্থ হয়ে থাকলে তো ভীষণ মুশকিল। আমি একজন সাদামাটা মানুষ, আমাকে যদি কেউ স্ক্যামার ভাবে তাহলে মহা বিপদ। আমি নিজেই খেটে রোজগার করি। আমি কেন কারও টাকা মারব?’

আরও পড়ুন:প্রথমবার ছোট পর্দায় ‘চানাচুর’ লঞ্চ করবেন শিলাজিৎ, কোন মঞ্চকে বেছে নিলেন শিল্পী?

তবে এই গোটা ব্যাপারটাকে অন্যভাবেও দেখছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘ তবে এটা একটা এচিভমেন্ট। এটা আমার কাছে একটা পাওনা যে চরিত্রটাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছি আমি।’

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে নিশা এবং উজির জীবন সম্পূর্ণ আলাদা দিকে বয়ে চলেছে। দিদিকে পথে ফেরানোর জন্য চেষ্টা চালাচ্ছে উজি। কিন্তু অন্যদিকে নিশা কোনওভাবেই নিজের ভুল মানতে নারাজ। সবমিলিয়ে দুই বোনের মধ্যে যে সংঘাত ঘটেছে তার শেষ কোথায়, তা জানা যাবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলিতে।