Shruti-Aratika: ভুল বোঝাবুঝি অতীত! ‘তোর অদম্য মানসিক জোর’, বোনু আরাত্রিকাকে বুকে টানলেন শ্রুতি

শ্য়ুটিং করতে গিয়ে চোখে চোট, তবুও থামলেন না আরাত্রিকা। কাজের প্রতি সহকর্মীর নিষ্ঠা দেখে মুগ্ধ শ্রুতি। 

Published on: Aug 31, 2026, 10:30:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টেলিভিশন দুনিয়ায় পর্দার পেছনের সমীকরণ দ্রুত বদলায়, তা আবারও প্রমাণ করলেন অভিনেত্রী শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি। 'জোয়ার ভাঁটা'-র শুটিং সেটে শ্রুতি-আরাত্রিকার সম্পর্কের চড়াই-উতরাই ফের চর্চায়। মাস কয়েক আগে সোশ্যালে পরস্পরকে আনফলো করেছিলেন। শোনা গিয়েছিল, নিশা ও উজির চরিত্রের প্রাধান্যকে ঘিরেই নাকি দূরত্ব তৈরি হয়েছিল দুই অনস্ক্রিন বোনের। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই সব মনোমালিন্য় ধুয়ে মুছে সাফ।

ভুল বোঝাবুঝি অতীত! ‘তোর অদম্য মানসিক জোর’, বোনু আরাত্রিকাকে বুকে টানলেন শ্রুতি
ভুল বোঝাবুঝি অতীত! ‘তোর অদম্য মানসিক জোর’, বোনু আরাত্রিকাকে বুকে টানলেন শ্রুতি

সম্প্রতি চোখে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। সেই শারীরিক কষ্ট সত্ত্বেও যেভাবে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন, আরাত্রিকার সেই অদম্য মানসিক জোর ও সহ্যশক্তি দেখে আপ্লুত তাঁর অনস্ক্রিন দিদি শ্রুতি।

ইনস্টাগ্রামে শ্রুতির আবেগঘন বার্তা

আরাত্রিকার চোট পাওয়ার খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় বোনের পাশে দাঁড়িয়েছেন শ্রুতি দাস। অনস্ক্রিন বোনের জন্য ভালোবাসা উজাড় করে দিয়ে তিনি লেখেন, ‘তোর অদম্য মানসিক জোর, অসীম সহ্যশক্তি, সত্যিই শিক্ষণীয়। Get well soon Fighter!'

কোথায় রেষারেষি, কোথায় ঝগড়া…।

শ্রুতি তাঁর এই বার্তায় স্পষ্ট করে দিয়েছেন যে, ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা বা রেষারেষির গুঞ্জন থাকলেও সহকর্মীর বিপদে ভালোবাসা ও সহমর্মিতাই শেষ কথা। আরাত্রিকার সঙ্গে কাটানো একগুচ্ছ মিষ্টি মুহূর্তও ইনস্টায় তুলে ধরেন শ্রুতি। এখন দুজনে দুজনকে ফলোও করেন সোশ্যাল মিডিয়ায়। নিশা-উজির ‘ফ্যান-ওয়ার’কেও পাত্তা দিতে না-রাজ তাঁরা।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের একটি দৃশ্যের শুটিং চলাকালীন আচমকাই চোখে আঘাত পান আরাত্রিকা। আঘাতের ফলে তীব্র যন্ত্রণা ও অস্বস্তি সত্ত্বেও কাজ থামাননি তিনি। প্রাথমিক চিকিৎসার পর নিজের কাজ শেষ করেন এই তরুণী অভিনেত্রী।

পর্দার 'বোন'-এর এই লড়াকু মনোভাবকেই কুর্নিশ জানিয়েছেন শ্রুতিসহ গোটা টিম। বর্তমানে আরাত্রিকা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আরাত্রিকা ফ্য়ানেদের আশ্বস্ত করে জানিয়ছেন, এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি।

শ্রুতির পোস্টে আরাত্রিকার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনস্ক্রিন বর অভিষেক বীর শর্মাও। ওদিকে জোয়ার ভাঁটার গল্প এখন জমে ওঠেছে। গল্পে এন্ট্রি নিয়েছেন শ্রীতমা। উজি আর ঋষির মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে দেখা মিলবে তাঁর। বোনের সংসার বাঁচাতে কী উদ্যোগ নেবে নিশা, এখন সেটাই দেখবার।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More