অভিনয়ের পর এবার অন্য ভূমিকায় শ্রুতি, কোন দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে?
সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে প্রথম বড়পর্দায় ডেভিউ করেছিলেন শ্রুতি দাস এক্স= প্রেম সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন তিনি। এরপর বাদামী হায়েনার কবলে এবং জুলি ছবির মতো সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার অভিনয় ছেড়ে নতুন দায়িত্ব কাঁধে তুলে নিলেন শ্রুতি।
সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে প্রথম বড়পর্দায় ডেভিউ করেছিলেন শ্রুতি দাস ‘এক্স= প্রেম’ সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন তিনি। এরপর ‘বাদামী হায়েনার কবলে’ এবং ‘জুলি’ ছবির মতো সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার অভিনয় ছেড়ে নতুন দায়িত্ব কাঁধে তুলে নিলেন শ্রুতি।
অভিনয়ের পর এবার অন্য ভূমিকায় শ্রুতি
অভিনয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে এবার ক্যামেরার পিছনে দাঁড়াবেন শ্রুতি। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই জি ফাইভ-এ আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘রঙ্কিনী ভবন’। অভ্রজিত সেন পরিচালিত এই সিরিজের প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রান্তিক বসু, চিরাগ চালানি এবং ঋষি মাহেশ্বরী।
এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন মেধাতিথি বন্দ্যোপাধ্যায়, সঙ্গ দিয়েছেন অভিনেত্রী শ্রুতি। অর্থাৎ অভিনয়ের পাশাপাশি এবার হাতে কলম তুলে নিলেন এই অভিনেত্রী। যদিও শুধু চিত্রনাট্য লেখার কাজেই তিনি যুক্ত নন, সৃজনশীল প্রযোজকের দায়িত্বেও রয়েছেন তিনি।
এই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে বিদিপ্তা চক্রবর্তী, গৌরব রায়চৌধুরী, আভেরি সিংহ রায়, সুহোএ মুখোপাধ্যায়, শ্যামৌপ্তি মাডলি সহ একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। ইতিমধ্যেই শ্যুটিং পর্ব প্রায় শেষ, শুরু হবে প্রি-প্রোডাকশনের কাজ।
যদিও এই চিত্রনাট্য লেখার কাজ শ্রুতির কাছে নতুন কিছু নয়। আগেও তিনি নাটক পরিচালনা করেছেন তাই খুব সাবলীলভাবেই এই দায়িত্ব সামলেছেন। অভিনয়ের পাশাপাশি এই নতুন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পেরে বেজায় খুশি শ্রুতি। আগামী দিনে একটি গোটা ছবি পরিচালনা করার স্বপ্ন দেখেন অভিনেত্রী।
তবে যতই পরিচালনা করুন না কেন, অভিনয়কেই সবার আগে রাখতে চান অভিনেত্রী। সম্প্রতি আজকাল ডট ইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই কাজের মাধ্যমে একজন শিল্পী হিসেবে নিজেকে পরিণত করতে পারছি। শেখার কোনও শেষ নেই। যত কাজ শিখতে পারব তত নিজেকে উন্নত করতে পারব। এটাই আমাকে ভালো অভিনেত্রী হয়ে উঠতে সাহায্য করবে।’
অভিনেত্রী আরও জানান, খুব তাড়াতাড়ি নতুন কাজের খবর জানাবেন সকলকে। যদিও চরিত্র নির্বাচন তিনি করেন ভীষণ ধৈর্য ধরে। খুব স্বাভাবিকভাবেই তাই সব সময় স্মৃতিকে দেখতে পাওয়া যায় না ক্যামেরার সামনে, তবে যে চরিত্রেই তিনি অভিনয় করুন না কেন, সেই চরিত্রকে সম্পূর্ণভাবে ক্যামেরার পর্দায় তুলে ধরার চেষ্টা করেন শ্রুতি।
Home/Entertainment/অভিনয়ের পর এবার অন্য ভূমিকায় শ্রুতি, কোন দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে?