‘ওরে আমায় মাসিমা বলিস না বাবু…’, দেব হাতে চুমু খেতেই লজ্জায় লাল শ্রুতির মা
দাদাগিরিতে দেবের সঙ্গে নিশা অর্থাৎ শ্রুতির মায়ের মিষ্টি মুহূর্ত ভাইরাল। সুপারস্টারের সঙ্গে ছবি তুলে রীতিমতো আনন্দ করতে দেখা গেল তাঁকে।
দাদাগিরি-র বিজয়া দশমী স্পেশাল পর্বে দেবের সঙ্গে খেলতে এসেছিলেন টিম জোয়ার ভাঁটা। সেখানের ব্যাকস্টেজ থেকে ভাইরাল হল ভিডিয়ো। যেখানে দেবের সঙ্গে নিশা অর্থাৎ শ্রুতির মায়ের মিষ্টি মুহূর্ত ভাইরাল।

দেবের সঙ্গে মায়ের ফোটো নিচ্ছিলেন শ্রুতি। সামনে সুপারস্টারকে দেখে লজ্জায় লাল অভিনেত্রীর মা। তাঁর হাতে চুমু খান দেব। তবে তাঁর মুখ থেকে ‘মাসিমা’ ডাক একেবারেই পছন্দ হয়নি শ্রুতির মায়ের। বলে ওঠেন, ‘ওরে আমায় মাসিমা ডাকিস না রে বাবু’। দেবের সঙ্গে ছবি তোলার পর তিনি আনন্দে রীতিমতো লাফাতে থাকেন। এমনকী মায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান এই ছবিটা দিয়েই।
দাদাগিরির এই পর্বের বিজেতাও শ্রুতি। দেবের সঙ্গে ট্রফি হাতে ছবি শেয়ার করে লেখেন, ‘'Cheating করে জিতেছি'। 'প্রথম বার দাদাগিরির ট্রফি জিতেছি'। সব শুনেছি সব বুঝেছি, কিন্তু জিতেছি। 'আরও' একটা দাদাগিরির ট্রফি অ্যাড হল আমার আগের দাদাগিরির ট্রফির দলে। থ্যাঙ্ক ইউ ইউনিভার্স।’
দাদাগিরি জিতে বাড়ি ফেরার পর ভাইবোনদের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করতেও দেখা গেল শ্রুতিকে। ২০১৯ সালে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ত্রিনয়নী’-তে 'নয়ন' চরিত্রে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় তাঁর আত্মপ্রকাশ ঘটে। এই ধারাবাহিক দিয়েই তিনি দর্শকের নজর কাড়েন। ত্রিনয়নীর পর তিনি স্টার জলসার ‘দেশের মাটি’ (নোয়া চরিত্রে) এবং ‘রঙা বউ’ (পাখি চরিত্রে)-তে দেখা গিয়েছিল তাঁকে। আর বর্তমানে কাজ করছেন ‘জোয়ার ভাটা’-তে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘আমার বস’-এও দেখা গিয়েছে শ্রুতিকে।
দাদাগিরি ছাড়েন সৌরভ গঙ্গোপাধ্যায় বছর দুই আগে। শোনা গিয়েছিল যে পারিশ্রমিক নিয়ে মতানৈক্যের কারণে জি বাংলা ছাড়েন মহারাজ। এরপর একাধিক নাম এসেছিল দাদাগিরি-র সঞ্চালক হিসেবে। তবে এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রিতে ‘দাদাগিরি’ দেবের থেকে ভালো আর কে-ই বা করতে পারতেন! দেব নিজেও জানিয়েছেন, জি বাংলার থেকে অফার আসার পর প্রথমে বেশ চিন্তায় ছিলেন। তারপর নিয়েই ফেললেন বাংলার সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো হোস্ট করার চ্যালেঞ্জ।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


