‘গল্পের নতুন মোড়…’! বিয়ের ৩ বছর পর বর স্বর্ণেন্দুর সঙ্গে ছবি দিয়ে লিখলেন শ্রুতি, সুখবরের অপেক্ষায় ভক্তরা
২০২৩ সালের ৯ জুলাই আইনি বিয়ে করেছেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। ‘গল্পের নতুন মোড়’-এর কথা বলতেই উৎসাহে অভিনেত্রীর ভক্তরা। চলছে সুখবরের অপেক্ষা।
একসময় বয়সের ফারাক নিয়ে ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয়েছিল শ্রুত দাস ও স্বর্ণেন্দু সমাদ্দারকে। এমনকী, সেই সময় অনেকেই কটাক্ষ করে বলেছিলেন যে, ‘কাজ পাওয়ার জন্য’ সম্পর্কে গিয়েছেন ‘বুড়ো’র সঙ্গে। তবে নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে বছর তিনেক আগেই তাঁরা পেতেছেন সংসার। শুধু তাই নয়, স্বর্ণেন্দু ছাড়াও টলিপাড়ার একাধিক নামি পরিচালক-প্রযোজকের সঙ্গে করছেন কাজ। আর প্রশংসাও পেয়ে চলেছেন অভিনেত্রী হিসেবে।

শ্রুতি-স্বর্ণেন্দুর ‘গল্পের নতুন মোড়’
তবে এবার স্বর্ণেন্দুর সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে শ্রুতি লিখলেন, ‘গল্পের নতুন মোড়…’। যেখানে সমুদ্রপাড়ে দেখা গেল অভিনেত্রীকে। লাল শাড়ি সঙ্গে সাদা ব্লাউজ। আর স্বর্ণেন্দু পরে আছেন সাদা রঙের পাজামা-পঞ্জাবি। চুলে খোঁপা বেঁধেছেন নায়কা, কানে সিলভার রঙের ঝুমকো। কপালে বড় টিপ। প্রায় প্রতিটা ছবিতেই বউয়ের দিকে মুগ্ধচোখে তাকিয়ে থাকতে দেখা গেল স্বর্ণেন্দুকে।
একটি ছবির উপর লেখা রয়েছে, ‘দুটি মন, দুটি পথ, আজ এসে মিলেছে এক সুরে। চোখের ভাষায় লেখা থাকুক, ভালোবাসার হাজার কথা। তোমার হাত ধরে পথ চলার এই তো প্রথম অধ্যায়। বাকি গল্পটা লেখা হবে একসাথে, সারাজীবন ধরে।’ আর যে ছবির উপর এই লেখাটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে সমুদ্রতটে দুটি কলা বউ। স্বর্ণেন্দুর গায়ে হেলান দিয়েছেন শ্রুতি।
এদিকে এই সাজে শ্রুতির ব্লাউজের পিঠে এক কনে বউয়ের মুখ ফুটিয়ে তোলা হয়েছে সুতোর বুননে। শাড়িতে আবার কনের টোপর।
শ্রুতিকে শুভেচ্ছা বন্ধু সোহিনীর
আর শ্রুতি-স্বর্ণেন্দুর এই ছবি সামনে আসার পর থেকেই জল্পনা-কল্পনা শুরু। অনেকেরই মনে হচ্ছে এবার বুঝি তাঁরা সামাজিক বিয়েটা করেই ফেলবেন। আর তার জন্যই এই শ্যুট। তবে সব জল্পনা জিইয়েই রেখেছেন তাঁরা। এমনকী, শ্রুতির ছবিতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন, ‘খুব খুশি আমি খুব’। সোহিনী ও শ্রুতির বন্ধুত্বের কথা সকলেরই জানা। কদিন আগে যখন সোহিনী তাঁর গর্ভস্থ সন্তানকে হারিয়ে নেটপাড়ার ট্রোলের মুখে পড়ে ক্ষতবিক্ষত হয়েছিলেন, তখন সরাসরি সেই ট্রোলে প্রতিবাদ জানিয়েছিলেন শ্রুতি। অভিনেত্রীর যে কোনো সাফল্যেও শুভেচ্ছা জানান সোহিনী।
শ্রুতি-স্বর্ণেন্দুর কাগুজে বিয়ে
প্রসঙ্গত, স্বর্ণেন্দুর ধারাবাহিক দিয়েই অভিনয় কেরিয়ার শুরু হয় শ্রুতির। কাজ করেছিলেন ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে। এরপর ২০২৩ সালের ৯ জুলাই আইনি বিয়ে করেছেন তাঁরা। সবটাই হয়েছিল গোপনে। রেজিস্ট্রির পর অবশ্য মালাবদল আর প্রেমিকার সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিয়েছিলেন স্বর্ণেন্দু। কাজের সূত্রে শ্রুতিকে বর্তমানে দেখা যাচ্ছে জোয়ার ভাঁটা ধারাবাহিকে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


