Shweta Baby Planning: ‘আমার একার দ্বারা সম্ভব নয়…’, কবে আসছে শ্বেতা-রুবেলের সন্তান? বরের টিপন্নী শুনে অকপট জবাব নায়িকার

দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে। তবে কি সন্তানের পরিকল্পনা করছেন রুবেল ঘরণী? সন্তানের পরিকল্পনা নিয়ে অবশষে মিলল জবাব। 

Published on: Nov 4, 2026, 09:30:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’- শেষ হওয়ার পর আপাতত লাইমলাইট থেকে কিছুটা বিরতিতে রয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তবে পর্দায় দেখা না গেলেও সামাজিক মাধ্যম ও ব্যক্তিগত আড্ডায় সহকর্মীদের সঙ্গে তাঁর উজ্জ্বল উপস্থিতি ভক্তদের বিনোদন দিয়ে চলেছে। সম্প্রতি অভিনেত্রী ও নেট-প্রভাবী লাবণী ভট্টাচার্য-র সঙ্গে এক ঘরোয়া আড্ডায় দেখা গেল শ্বেতা ও তাঁর স্বামী অভিনেতা রুবেল দাস-কে।

‘আমার একার দ্বারা সম্ভব নয়…’, কবে আসছে শ্বেতা-রুবেলের সন্তান? অকপট জবাব  নায়িকার
‘আমার একার দ্বারা সম্ভব নয়…’, কবে আসছে শ্বেতা-রুবেলের সন্তান? অকপট জবাব নায়িকার

১৪ বছর পর দেখা হওয়ার আনন্দে মাতেন দুই অভিনেত্রী। ভালোবাসা ডট কম ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। শ্বেতা সংসার নিয়ে ব্যস্ত, লাবণীর কাঁধে বাড়তি দায়িত্ব। তিনি এখন এক মিষ্টি বাচ্চার (অশ্লেষা) মাও বটে। আড্ডার মাঝে লাবণীর একটি প্রশ্ন ও তার জবাবে শ্বেতা-রুবেলের মন্তব্য অনুরাগী ও নেটিজেনদের মুখে হাসি ফুটিয়েছে।

‘অশ্লেষার ভাই-বোন কবে আসছে?’

আড্ডার মাঝে কথা বলতে বলতে লাবণী মজা করে শ্বেতাকে বলে বসেন, তাঁর সন্তানের জন্য ভাই বা বোন কবে আসছে? দুই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া শ্বেতা ও রুবেলের কাছে এই প্রশ্ন আসতেই তৈরি হয় এক মজার পরিস্থিতি।পিছনে চেয়ারে বসে থাকা রুবেলকে দেখিয়ে লাবণী ঠাট্টা করে জানতে চান, পরিবারে নতুন অতিথি আসার ব্য়াপারে কী ভাবনা দুজনের?

রুবেলের ‘সহযোগিতা’ বনাম শ্বেতার মিষ্টি উত্তর:

প্রশ্নের প্রেক্ষিতে দূর থেকেই রুবেল হাসতে হাসতে মজার ছলে মন্তব্য করেন— ‘সেটা তো একা আমার দ্বারা সম্ভব নয়, শ্বেতা দিদি যদি একটু সহযোগিতা করেন!’

স্বামী রুবেলের এই মজার কথা শুনে হেসে আকুল হয়ে যান শ্বেতা ও লাবণী। সঙ্গে সঙ্গে নিজের চিরাচরিত রসিক ভঙ্গিতে শ্বেতা সপাট উত্তর দেন, ‘আমি কোনও হেল্পিং ডিপার্টমেন্টে (Helping Department) নেই! আমি কাউকে কোনো সহযোগিতা করছি না আজকাল। আমার অভিধানে সহযোগিতা বলে কোনো শব্দই নেই!’

নেটপাড়ায় খুশির মেজাজ:

শ্বেতা-রুবেল এবং লাভণীর এই খুনসুটি ও আড্ডার ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার হতেই ভক্তদের প্রশংসায় ভেসেছে। পর্দা থেকে দূরে থাকলেও তারকা দম্পতির এমন সহজ-সরল ও রসবোধপূর্ণ দাম্পত্য জীবন যে অনুরাগীদের দারুণ পছন্দের, তা কমেন্ট বক্সের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট।

যমুনা ঢাকির সেটে প্রেমের শুরু শ্বেতা-রুবেলের। যদিও তাঁদের পরিচয় সেই কৈশোর বেলায় নাচের ক্লাসে। অতীত সম্পর্কের বেড়াজাল ভেঙে রুবেলে বাঁধা পড়েন শ্বেতা। ২০২৪ সালের জানুয়ারি মাসে বৈদিক রীতি মেনে চারহাত এক হয়েছিল দুজনের।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More