Ranojoy-Shyamoupti Divorce: ভ্যালেন্টাইন্স ডে-র দিন বিয়ে, ৫ মাসেই ডিভোর্স? রণজয় চুপ, শ্যামৌপ্তি বললেন…
ভ্যালেন্টাইন্স ডে-র দিন রণজয় আর শ্য়ামৌপ্তির বিয়ে খেতে হাজির হয়েছিলেন টলিপাড়ার তাবড় তাবড় তারকারা। ৫ মাস খেতে না খেতেই, সুখের ঘরে ভাঙন।
ফের একবার টলিপাড়ায় বিতর্কের কালো ছায়া। মাসখানেক আগেই ধুমধাম করে বিয়ে করেছিলেন রণজয় বিষ্ণু আর শ্যামৌপ্তি মুদলি। আর এখন খবর আসছে যে, তাঁদের বিয়ে ভাঙার পথে। ভ্যালেন্টাইন্স ডে-র দিন রণজয় আর শ্য়ামৌপ্তির বিয়ে খেতে হাজির হয়েছিলেন টলিপাড়ার তাবড় তাবড় তারকারা। এই খবর হতবাক করার মতোই।

আপাতত এই বিয়ে ভাঙার গুঞ্জন নিয়ে মুখ বন্ধ রেখেছেন রণজয়। যদিও শ্যামৌপ্তি না স্বীকার করেছেন, না অস্বীকার। টিভি নাইন বাংলাকে তিনি বলেন, এই ব্যাপারে কোনো ‘মন্তব্য করতে চান না’।
২০২৬ সালের ভ্য়ালেন্টাইন্স ডে-র দিন বিয়ে করলেও, রণজয় আর শ্য়ামৌপ্তির আইনি বিয়ে আগেই হয়ে গিয়েছিল। যা গোপনই রেখেছিলেন দুই তারকা। বিয়ের দিন সকালে ছিল গায়ে হলুদ। বিয়ে ও রিসেপশন একইসঙ্গে করেছিলেন। জীবনের এই বিশেষ দিনে মন খুলে নাচতে দেখা গিয়েছিল রণজয়কে। শ্য়ামৌপ্তির মুখেও ছিল চওড়া হাসি।
ঠিক কী কারণে তাঁরা ডিভোর্সের পথে হাঁটছেন তা স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, সাংসারিক জীবনের মনোনালিন্যই রয়েছে এর পিছনে। আবার টলিপাড়ায় কানাঘুষো সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও।
ইন্ডাস্ট্রিতে নিজের ক্যাসানোভা স্বভাবের জন্য ‘বিখ্যাত’ রণজয়। একাধিক প্রেম এসেছে জীবনে, বেশিরভাগই শেষ হয়েছে বিতর্কের মধ্যে দিয়ে। শ্যামৌপ্তির আগে লম্বা সময় সোহিনী সরকারের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি। অভিনেতার প্রাক্তনের তালিকায় আছেন অন্তরা চৌধুরী, শিবাঙ্গী শর্মা, সায়ন্তনী গুহঠাকুরতা, প্রিয়াঙ্কা মণ্ডল, অস্মিতা মুখোপাধ্যায়ের মতো সুন্দরীরা। সোহিনীর বিয়ের পরপরই রণজয়ের নামে তাঁর বেশিরভাগ প্রাক্তন মিলে তুলেছিলেন ভুরিভুরি অভিযোগ, যার মধ্যে ছিল প্রেমিকাদের পয়সায় ‘ফূর্তি’ করা থেকে শুরু করে নানা কিছু।
কাজের সূত্রে, রণজয়কে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসায় সম্প্রচারিত প্রতিজ্ঞা ধারাবাহিকে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন তোমাদের রানী খ্যাত অভিকা মালাকার। এপ্রিল থেকে শুরু হওয়া এই মেগায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে অভিকা আর রণজয়ের জুটি। তবে স্টার জলসার 'বাজলো তোমার আলোর বেণু' ধারাবাহিকে 'মিনু' চরিত্র তাঁকে খ্যাতি এনে দেয়। আর ‘গুড্ডি’ করতে গিয়ে আলাপ ও প্রেম হয় রণজয়ের সঙ্গে। ‘গুড্ডি’-র শেষ থেকেই তাঁদের প্রেম নিয়ে কানাঘুষো চলছিল। যদিও একে-অপরকে ভালো বন্ধু বলেই করছিলেন দাবি। তারপর লাদাখে একটি মিউজিক ভিডিয়োর শ্যুটও করেন তাঁরা। তবে প্রেম নিয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন দু পক্ষই। এবার ডিভোর্সের এই রটনা ঠিক না ভুল, সে উত্তর দেবে সময়!
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


