Jojo Saregamapa: সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালেতে কেন দেখা গেল না জোজোকে? নিজেই জানালেন গায়িকা

Jojo Saregamapa: জি বাংলার সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালের নবরত্ন জাজেস প্যানেলের অন্যতম মুখ জোজো। কেন ফিনালেতে গরহাজির গায়িকা? 

Published on: Jun 29, 2026, 20:26:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রবিবার রাতে সাড়ম্বরে শেষ হলো বাঙালির অন্যতম প্রিয় মিউজিক্যাল রিয়্যালিটি শো ‘জি বাংলা সারেগামাপা ২০২৫-২৬’ (Zee Bangla Sa Re Ga Ma Pa 2025-26)। তবে ফাইনালের চাঁদের হাটে একটি চেনা মুখকে মিস করেছেন দর্শকেরা। তিনি হলেন জনপ্রিয় গায়িকা তথা শো-এর অন্যতম বিচারক জোজো মুখোপাধ্যায় (Jojo Mukherjee)। জোজোকে কেন ফিনালের মঞ্চে দেখা গেল না, তা নিয়ে দিনভর অনুরাগীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল গায়িকাকে। অবশেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অনুপস্থিতির আসল কারণ খোলসা করলেন তিনি।

সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালেতে কেন দেখা গেল না জোজোকে? নিজেই জানালেন গায়িকা
সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালেতে কেন দেখা গেল না জোজোকে? নিজেই জানালেন গায়িকা

গ্র্যান্ড ফিনালেতে কেন তিনি উপস্থিত থাকতে পারেননি, তা স্পষ্ট করে জোজো সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। ভক্তদের উদ্দেশ্যে ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, ‘অনেকেই আমাকে আজ সারাদিন বিভিন্নভাবে জিজ্ঞেস করেছেন কাল আমি জি বাংলা সানরাইজ সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে কেন ছিলাম না? তাঁদের সবাইকে জানাই, প্রথমত জানাই আমার আন্তরিক প্রণাম আপনাদের ভালোবাসার জন্য। আসলে যেদিন শুটিং হয়, তার আগেই আমার একটা সার্জারি (অস্ত্রোপচার) হয়েছে। তাই আমি ওই দিন গ্র্যান্ড ফিনালেতে থাকতে পারিনি... খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, আপনারা সবাই ভালো থাকবেন।’

গায়িকার এই পোস্টের পর তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। শারীরিক অসুস্থতার কারণেই যে তিনি এই বিশেষ রাতটির অংশ হতে পারেননি, তা স্পষ্ট। জানিয়ে রাখি, গত মে মাসের মাঝামাঝি অপারেশন হয় জোজোর।

অনেকদিন আগে শ্যুটিং করতে গিয়ে হিপ জয়েন্টে ব়্যাপচার হয়েছিল গায়িকার। অসহ্য় যন্ত্রণা সত্ত্বেও অস্ত্রোপচার করাননি তিনি। কড়া পেইনকিলার খেয়ে কোনওমতে সামাল দিয়েছিলেন পরিস্থিতি। এরপরে, সারেগামাপা-চলাকালীন সেই চোটের ওপর, ফের চোট লাগে তাঁর। কড়া পেইনকিলার খেয়ে, না হয় ইঞ্জেকশন নিয়ে শ্যুটিং চালাচ্ছিলেন। কোনওমতেই কাজ করে যাচ্ছিলেন তবে তাঁকে ভীষণভাবে ভোগাচ্ছিল ব্যথা। অবশেষে চিকিৎক জানান, অস্ত্রোপচার ছাড়া গতি নেই। এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ গায়িকা।

সারেগামাপা ২০২৫-২৬-এর ‘নবরত্ন’ বিচারক মণ্ডলীএই সিজনে বিচারকের আসনে বসেছিলেন সঙ্গীত জগতের ৯ জন দিকপাল তারকা, যাঁদের একত্রে ‘নবরত্ন বিচারক’ প্যানেল বলা হয়েছে। এই তালিকায় ছিলেন, . শান্তনু মৈত্র, জিৎ গঙ্গোপাধ্যায়, রূপম ইসলাম৪. কৌশিকী চক্রবর্তী, অন্তরা মিত্র, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়রা।

গ্র্যান্ড ফিনালের ফলাফল: কে কোন স্থান পেলেন?

টানা ৮-৯ মাসের কঠিন লড়াই শেষে ফাইনালের মঞ্চে সেরা ৫ প্রতিযোগী (টপ ৫) মুখোমুখি হয়েছিলেন। ফিনালেতে প্রথম রাউন্ডেই বাদ পড়েন ত্রিপুরার ছেলে বিশ্বপ্রিয় চক্রবর্তী। চতুর্থ স্থানেই সন্তুষ্ট থাকতে হল সায়ন্তনী ঘোষকে। ইসলামপুরের ছেলে আয়ুষ চলতি সিজনের চ্যাম্পিয়ান। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন গীতশ্রী চৌধুরী ও সৃজন পোড়েল।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More