‘পাক্কা ছোটোলোক পলিটিশিয়ান’ মন্তব্য ঘিরে তোলপাড়! দুর্নিবার সাহাকে নিয়ে কটাক্ষ? জল্পনা উড়িয়ে সাফাই সৌম্যর
দুর্নিবার সাহাকে নিয়ে কটাক্ষের জল্পনা উড়িয়ে কী সাফাই দিলেন গায়ক সৌম্য চক্রবর্তী?
সোশ্যাল মিডিয়ায় বরাবরই স্পষ্টবাদী হিসেবে পরিচিত ‘সারেগামাপা’ খ্যাত গায়ক সৌম্য চক্রবর্তী। নিজের মতামত নির্দ্বিধায় প্রকাশ করতে গিয়ে অতীতেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে সম্প্রতি তাঁর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। পোস্টে নাম না করে এক ব্যক্তিকে ‘পাক্কা ছোটোলোক পলিটিশিয়ান’ বলে কটাক্ষ করেছিলেন সৌম্য। আর সেই মন্তব্যের তির গায়ক দুর্নিবার সাহার দিকেই বলে ধরে নেন নেটিজেনদের একাংশ। তবে এ বার একটি ভিডিও বার্তা দিয়ে যাবতীয় জল্পনা ও ভুল ব্যাখ্যার অবসান ঘটালেন সৌম্য নিজেই।

ঠিক কী লিখেছিলেন গায়ক? দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় সৌম্য লেখেন, ‘লোকজনের বোধোদয় এত দেরিতে হয় যে হাসি পায়! যখন শুরুতেই আমি বলেছিলাম যে ও পাক্কা ছোটোলোক পলিটিশিয়ান… মুখে একটা ভোলাভালা, ভাজা মাছ উল্টে খাই না এক্সপ্রেশন রেখে ঘোরে। ও আদতে কী, সেটা আমরা জানি যারা একটা গোটা বছর সামনে থেকে দেখেছি। ওমা, লোকজনের পিছনে আগুন লেগে গেল! এখন তারাই দেখি ওকে গালি দিচ্ছে! গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়।’
বর্তমানে ‘বিগ বস বাংলা’-র ঘরে বেশ চর্চায় রয়েছেন গায়ক দুর্নিবার সাহা। বিশেষ করে ফ্যামিলি উইকে তাঁর মায়ের প্রবেশ এবং মা-ছেলের সম্পর্ক নিয়ে নেটদুনিয়ায় জোর আলোচনা চলছে। ঠিক এই আবহেই সৌম্যর পোস্টটি সামনে আসায় অনেকেই দুয়ে-দুয়ে চার করে নেন। রটে যায়, দুর্নিবারকে উদ্দেশ্য করেই নাকি এই বিস্ফোরক পোস্ট করেছেন সৌম্য। দুজনের সম্পর্কের তিক্ততা কারুর অজানা নয়। একই সিজনে সারেগামাপা-তে অংশ নিয়েছিলেন তাঁরা। দুর্নিবারকে হারিয়ে চ্যাম্পিয়ান হন সৌম্য।
বিষয়টি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে শেষ পর্যন্ত আসরে নামেন সৌম্য চক্রবর্তী। একটি ভিডিও শেয়ার করে ক্ষুব্ধ গায়ক পালটা প্রশ্ন ছোড়েন, ‘কোথায় আমার পোস্টে কোনো রিয়েলিটি শো-র কোনো প্রতিযোগীর নাম লেখা আছে? আমি সত্যিই জানি না, কোথায়? আপনাদেরকে ঠিক করার অধিকার কে দিল যে আমি কাকে কী বলছি না বলছি?’ তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওই পোস্টটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় এবং অন্য এক ব্যক্তিকে কেন্দ্র করে লেখা হয়েছিল।
গায়কের অভিযোগ, তাঁর সঙ্গে কোনো রকম কথা না বলেই মনগড়া তথ্য ছড়ানো হয়েছে। এভাবে ভিত্তিহীন ‘সোশ্যাল মিডিয়া ট্রায়াল’-এর মুখে পড়ে শুধু তাঁর নয়, তাঁর গোটা পরিবারের সম্মানহানি হচ্ছে বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। কারও নিন্দা করা তাঁর উদ্দেশ্য নয়, বরং নিজের গান ও কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান—এই স্পষ্ট বার্তাই দিয়েছেন সৌম্য চক্রবর্তী।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


