Sneha Chatterjee: বড়পর্দায় ফিরছেন স্নেহা চট্টোপাধ্যায়, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
Sneha Chatterjee: ‘সুবর্ণলতা’ ধারাবাহিকে সেজবউয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। অভিনেত্রীকে শেষ দেখা দিয়েছিল ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ ধারাবাহিকে অভিনয় করতে।
Sneha Chatterjee: ‘সুবর্ণলতা’ ধারাবাহিকে সেজবউয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। গিরিবালা চরিত্রটিকে স্নেহা যেন করে তুলেছিলেন জীবন্ত। এছাড়াও ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে স্নেহার অভিনয় বিশেষভাবে নজর কেড়েছিল। অভিনেত্রীকে শেষ দেখা দিয়েছিল ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ ধারাবাহিকে অভিনয় করতে।
বড়পর্দায় ফিরছেন স্নেহা চট্টোপাধ্যায়
প্রতিবার প্রতিটি চরিত্রই যেন অন্যরকম ভাবে দর্শকদের কাছে তুলে ধরেছেন স্নেহা। বড়পর্দায় সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন ‘গৃহপ্রবেশ’ সিনেমায় যেখানে শুভশ্রীর বান্ধবী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার আবার বড়পর্দায় ধরা দিতে চলেছেন অভিনেত্রী। প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমা এই প্রথম বড়পর্দায় নিজেদের সিনেমা আনতে চলেছেন আর সেই সিনেমায় অভিনয় করবেন স্নেহা।
এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সপ্তাশ্রী, যাকে আগামী সোমবার থেকে দেখতে পাওয়া যাবে ঘূর্ণি ধারাবাহিকে। সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করবেন আরিয়ুন ঘোষ, যিনি অদম্য সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। টোটান চক্রবর্তী পরিচালিত এই সিনেমাতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন স্নেহা।
এই সিনেমায় খলনায়কের চরিত্রে থাকবেন অর্পণ ঘোষাল, যিনি ওটিটি প্লাটফর্মে ধূসর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ইতিমধ্যেই। তবে বড় পর্দায় এই প্রথমবার খলচরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমায় অভিনয় করতে দেখা যাবে আয়েন্দ্রী রায়কেও। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে বোলপুরে, যেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে স্নেহাকেও।
তবে বড় পর্দা ছাড়া ছোট পর্দাতেও কিছুদিনের মধ্যেই দেখতে পাওয়া যাবে স্নেহাকে। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি, তবে সবকিছু ঠিকঠাক থাকলে আবার ধারাবাহিকের পর্দায় অন্যরকম চরিত্র নিয়ে ফিরতে দেখা যাবে স্নেহাকে।
Home/Entertainment/Sneha Chatterjee: বড়পর্দায় ফিরছেন স্নেহা চট্টোপাধ্যায়, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?