Sohail Dutta: যন্ত্রণায় কাতরাচ্ছেন সোহেল! ভর্তি হাসপাতালে, কী হয়েছে তিয়াসার হবু বরের?

Sohail Dutta Hospitalized:  তৃণমূলের হয়ে ভোটের প্রচারে গিয়ে হুলুস্থুল কাণ্ড! সারা দিন রোদে ঘোরাঘুরি আর খাওয়াদাওয়ায় চূড়ান্ত অনিয়ম— ফল যা হওয়ার তাই হলো। পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হলো জনপ্রিয় টেলি-অভিনেতা সোহেল দত্তকে।

Published on: Apr 13, 2026, 18:30:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নির্বাচনী মরসুমে রাজনীতির ময়দানে ঘাম ঝরাচ্ছিলেন অভিনেতা সোহেল দত্ত। রবিবার তৃণমূলের হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় গিয়েছেন। কিন্তু সেই ব্যস্ততাই কাল হলো। সারা দিন রোদে ঘোরাঘুরি আর অনিয়মিত খাওয়া-দাওয়ার জেরে রাত বাড়তেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। পেটে এতটাই অসহ্য যন্ত্রণা শুরু হয় যে, প্রথমে ইঞ্জেকশন দিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে গভীর রাতে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হয়।

যন্ত্রণায় কাতরাচ্ছেন সোহেল! ভর্তি হাসপাতালে, কী হয়েছে তিয়াসার হবু বরের?
যন্ত্রণায় কাতরাচ্ছেন সোহেল! ভর্তি হাসপাতালে, কী হয়েছে তিয়াসার হবু বরের?

মাংস-লুচি আর দুধ-চায়ের ‘ককটেল’!

সোহেলের বাবা জানিয়েছেন, অসুস্থতার নেপথ্যে রয়েছে চরম অনিয়ম। গরমে ক্লান্ত হয়ে গলার আরামের জন্য প্রথমে দুধ-চা খেয়েছিলেন সোহেল। তারপর অসম্ভব খিদে পাওয়ায় খেয়ে ফেলেন রোল। এখানেই শেষ নয়, রাতে ইউসুফ পাঠান ও তাঁর স্ত্রীর সঙ্গে এক বাঙালি রেস্তরাঁয় গিয়ে জমিয়ে খেয়েছিলেন লুচি আর পাঁঠার মাংস। আগে থেকেই ঠান্ডা লাগার সমস্যা ছিল, তার ওপর সোহেলের ফ্যাটি লিভারের সমস্যাও রয়েছে। এই সব মিলিয়েই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

পাশে আছেন প্রেমিকা তিয়াসা

সোহেলের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান তাঁর প্রেমিকা, অভিনেত্রী তিয়াসা লেপচা। এখন সোহেলের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। পেটে ব্যথা কমলেও আপাতত স্যালাইন চলছে তাঁর। চিকিৎসকরা তাঁকে কড়া বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

‘সোহেল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফ্লোরে ফেরেন’ এমনটাই আশা তাঁর শুভাকাঙ্খীদের। শিশুশিল্পী হিসাবে টলিউডে পা রেখেছিলেন সোহেল। পরবর্তীতে বড়পর্দায় কাজ করলেও সাফল্যের স্বাদ পাননি। গত কয়েক মাসে তিয়াসা লেপচার সঙ্গে প্রেম নিয়ে সংবাদ শিরোনামে থেকেছেন সোহেল।

সুবান রায়ের সঙ্গে বিয়ে ভাঙার পর সোহেলের সঙ্গে সম্পর্কে জড়ান টেলিপাড়ার কৃষ্ণকলি। প্রেম নিয়ে কোনও রাখঢাক রাখেননি দুজনেই।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More