Sohail Khan: ভেঙেছে বিয়ে, এবার রিয়ালিটি শো-এর প্রতিযোগী সলমনের ভাই! কোন শো'তে দেখা যাবে সোহেল খানকে?

কুনাল খেমুর রিয়েলিটি শো 'অ্যালায়েন্স'-এ অংশ নিতে যাচ্ছেন ভাইজানের ছোট ভাই সোহেল খান। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবেন সোহেল। 

Published on: Jun 28, 2026, 13:31:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড অভিনেতা তথা পরিচালক সোহেল খানকে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন দুনিয়ায় একটি জল্পনা চলছিল। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন অভিনেতা নিজেই। ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও-র জনপ্রিয় ও চর্চিত রিয়্যালিটি শো ‘অ্যালায়েন্স’ (Alliance)-এ প্রতিযোগী হিসেবে যোগ দিতে চলেছেন সলমনের ভাই। কুণাল খেমু সঞ্চালিত এই শো-টি ইতিমধ্যেই সোশ্যালে তুমুল সাড়া ফেলেছে।

এবার রিয়ালিটি শো-এর প্রতিযোগী সলমনের ভাই! কোন শো'তে দেখা যাবে সোহেল খানকে?
এবার রিয়ালিটি শো-এর প্রতিযোগী সলমনের ভাই! কোন শো'তে দেখা যাবে সোহেল খানকে?

সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হতেই এই সুখবরটি নিশ্চিত করেন খান পরিবারের ছোট ছেলে।

‘প্রথমবার এমন কিছু করছি, পাশে থাকবেন’— সোহেল খান

পাপারাৎজিরা যখন সোহেলকে ‘অ্যালায়েন্স’ শো-তে যাওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করেন, তখন হেসে তিনি বলেন— ‘হ্যাঁ, যাচ্ছি। প্রথমবার এই ধরণের কোনও শো-তে অংশ নিচ্ছি, তাই দয়া করে সবাই আমাকে সাপোর্ট করবেন।’

পরবর্তীতে ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই শো-টি বেছে নেওয়ার কারণ খোলসা করে সোহেল বলেন, ‘অ্যালায়েন্স-এর অফার যখন আমার কাছে আসে, আমি বেশ কৌতূহলী হয়ে পড়েছিলাম। কারণ এটা আর পাঁচটা সাধারণ রিয়্যালিটি শো-এর মতো নয়। এখানে শুধু টাস্ক জেতাই শেষ কথা নয়, মানুষের মনস্তত্ত্ব, বিশ্বাস এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার লড়াই জড়িয়ে রয়েছে। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আমি এমন এক পরিবার (খান পরিবার) থেকে এসেছি যেখানে ‘আনুগত্য’ বা লয়্যালটি স্রেফ একটা শব্দ নয়, এটা আমাদের জীবন বাঁচার ধরন। তবে আমি জানি এই খেলায় নিয়ম আলাদা, এখানে রাতারাতি সম্পর্ক বদলে যায়। আমি আমার ষষ্ঠ ইন্দ্রিয়ের ওপর ভরসা রেখে নিজের মতো করে খেলব।’

ক্রমশ জমজমাট কুণাল খেমুর ‘অ্যালায়েন্স’

প্রাইম ভিডিও-তে প্রতিদিন দুপুর ১২টায় স্ট্রিম হওয়া এই রিয়্যালিটি শো-টি ইতিমধ্যেই কুশল ট্যান্ডন ও বংশজ সিংয়ের তুমুল ঝগড়া এবং রবি কিষাণের সাথে তাঁর মেয়ে রিভা কিষাণের মিষ্টি বন্ডিংয়ের কারণে খবরের শিরোনামে রয়েছে।

শো-এর প্রথম রদবদলের পর প্রতিযোগীদের ৪টি দলে ভাগ করা হয়েছে।

কিংস (Kings): রবি কিষাণ, বংশজ সিং, পায়েল গেমিং এবং আরমান খেরা।

হান্টার্স (Hunters): ডলি জাভেদ, দেলবার আর্য, স্যাবি সুরি এবং রিভা কিষাণ।

ওয়ারিয়র্স (Warriors): কুশল ট্যান্ডন, ডেইজি শাহ, রুহি দোশানি এবং নিখিল চিনাপা।

লেজেন্ডস (Legends): নীতি টেলর, মিনি মাথুর, আরসলান গোনি এবং জায়েদ দরবার।

এই হেভিওয়েট প্রতিযোগীদের মাঝেই এবার ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে এন্ট্রি নিতে চলেছেন সোহেল খান, যা গেমের সমীকরণ অনেকটাই বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।

দু-দশক ধরে বলিউডে সোহেল

সলমন খান ও আরবাজ খানের ছোট ভাই সোহেল খান গত দুই দশক ধরে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। ১৯৯৭ সালে ‘অওজার’ ছবি দিয়ে পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করার পর ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ এবং ‘হ্যালো ব্রাদার’-এর মতো সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। এছাড়া অভিনেতা হিসেবে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া?’, ‘ফাইট ক্লাব’ এবং ‘টিউবলাইট’ ছবিতে তাঁর অভিনয় দর্শকরা পছন্দ করেছিলেন। এবার বড় পর্দার পর ছোট পর্দায় তাঁর রিয়্যালিটি সফর কেমন হয়, সেটাই দেখার।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More