গত জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দুই থেকে তিন হওয়ার খবর জানান সোহিনী সরকার। ৩ বছরের বিবাহ বার্ষিকীতে ছবি পোস্ট করে এই সুখবর জানান অভিনেত্রী। মাতৃত্ব উপভোগ করার মাঝেই এবার আরজিকর কাণ্ডের ছায়া পড়ল অভিনেত্রীর কাজে। কতটা ন্যায়বিচার দিতে পারেন তিনি, সেটাই এখন দেখার।

এবার আরজিক কাণ্ডের ছায়া সোহিনীর কাজে!
না, ব্যক্তিগত জীবনে নয় বরং হইচই প্ল্যাটফর্মে খুব শীঘ্রই আসতে চলেছে ‘অজেয়া’ নামের একটি সিরিজ যেখানে মহিলা পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করবেন সোহিনী সরকার। সোহিনী ছাড়াও এই সিরিজে থাকবেন ইন্দ্রাশীষ রায়, রুকমা রায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়, সাগ্নিক এবং সুদীপ মুখোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন শর্বরী ঘোষাল।
অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজের অফিসিয়াল পোস্টার মুক্তি পেয়েছে ৫ অগস্ট। প্রসঙ্গত, এই মাসেই ঘটেছিল আরজিকরের ঘটনা, যেখানে তরুণী ডাক্তারের মৃত্যু হয়। পোস্টারে প্রত্যেককেই পুলিশ ইউনিফর্মে দেখতে পাওয়া যায়। পিছনে জ্বলতে থাকা গাড়ি এবং হাজার হাজার মহিলাকে রাস্তায় আন্দোলনে নামতে দেখা যায়।
ছবির পোস্টারের ক্যাপশনে লেখা, ‘একজন চিকিৎসক, অন্যের প্রাণ বাঁচানো ছিল তার জীবন। তার মৃত্যুকেই আজ মুছে ফেলতে চায় ক্ষমতার অদৃশ্য হাত। তবু কিছু কণ্ঠস্বর মৃত্যুর পরেও থেমে থাকে না। সত্য ঘটনা অবলম্বনে আসছে অজেয়া।’ সিরিজ মুক্তি পাবে আগামী ২১ অগস্ট।
প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পর তৎকালীন সরকারের বিরুদ্ধে যে তারকারা সরব হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সোহিনী সরকার। এই পশ্চিমবঙ্গে তিনি মা হতে চান না, সোহিনীর এই মন্তব্য ঘিরে সেই সময় সোশ্যাল মিডিয়া হয়েছিল উত্তাল।