Sohini Baby Bump: চোখমুখে জেল্লা, বেবিবাম্পে সোহিনী! নায়িকার এই গুণ দেখেই মা হওয়ার পরামর্শ দেন পরিচালক মানসী?
গ্রেগন্য়ান্সির থার্ড ট্রায়মেস্টারে রয়েছেন সোহিনী সরকার বর্তমানে। বুধবার অভিনেত্রীকে দেখা গেল বেগুনি রঙের আলো সিনেমার প্রচারে। হবু মায়ের চোখমুখের জেল্লা কাড়ল নেটপাড়ার মন। সোহিনীর প্রশংসায় কী বললেন মানসী?
মা হতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। আপাতত নায়িকাকে ভালোবাসা, আদরে ভরিয়ে রেখেছেন পরিবার-পরিজনরা। গ্রেগন্য়ান্সির থার্ড ট্রায়মেস্টারে রয়েছেন অভিনেত্রী বর্তমানে। বুধবার তাঁকে দেখা গেল ‘বেগুনি রঙের আলো’ ছবির এক অনুষ্ঠানে দেখা গেল তাঁকে। একটি গোলাপি রঙের ওয়ান পিস আর বেগুনি রঙের লং শ্রাগে এদিন দেখা গেল সোহিনীকে।

সোহিনীকে নিয়ে কী বললেন মানসী?
কথা প্রসঙ্গে, হবু মা সোহিনীকে নিয়ে মানসী জানালেন, বেগুনি রঙের আলো ছবি করার সময়ই তিনি বুঝতে পেরেছিলেন যে, সোহিনী খুব ভালো মা হবে। মানসীর কথায়, ‘কান্না করা বাচ্চাগুলোও ওর কোলে গিয়ে হাসছে। বাচ্চাগুলোকে সোহিনী বিস্কুট খাওয়াচ্ছে, খেলছে, গান শোনাচ্ছে, ওদের সঙ্গেই লাফ ঝাঁপ করছে। আমি ওকে সেইসময়ই বলেছিলাম, তুই জানিস বাচ্চা কীভাবে সামলাতে হয়। এবার তৈরি হয়ে যাও বাস্তবেও মা হওয়ার জন্য।’
সোহিনী নিজেও জানান যে, কলেজে থাকাকালীন তিনি হাতখরচের জন্য একটা বাচ্চাদের স্কুলে পড়াতেন। সকালে স্কুলে চাকরিতে যেতেন, তারপর দুপুরে নিজের কলেজে। ওদেরকে সামলাতে সামলাতেই বাচ্চাদের সঙ্গে এতটা সাবলীল হয়েছেন। তাঁর কথায়, ‘মোটামুটি প্র্যাকটিস সেশন ওদেরকে নিয়ে হয়ে গিয়েছে।’ পুজোর আগেই সোহিনীর কোলে আসবে সন্তান। আপাতত তারই অপেক্ষা।
সোহিনী ও শোভনের দাম্পত্য
সোহিনী সরকার এবং শোভন গাঙ্গোপাধ্যায় ২০২৪ সালের ১৫ জুলাই আইনি বিয়ে করেন। আর চলতি বছরে দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন প্রেগন্যান্সির সুখবর ভাগ করে নেন। সোহিনী বারবারই জানিয়েছেন, এই সময়ে যে পরিমাণে আদর-যত্ন পাচ্ছেন, তা আগে কখনো পাননি।
প্রেগন্যান্সির প্রথম দিকটা শ্যুটিংয়েই কাটিয়েছেন সোহিনী। বহুরূপী ২, অজেয়া-সহ একাধিক ছবির কাজ করেছেন। তবে আপাতত ডাক্তার তাঁকে পরামর্শ দিয়েছে বিশ্রামের। তাই কাজ ছাড়া খুব একটা বাড়ির বাইরে পা রাখছেন না।
বেগুনি রঙের আলো সিনেমা প্রসঙ্গে
২০২৫ সালে বেগুনি রঙের আলো সিনেমার কাজ শুরু করেছিলেন মানসী। মূলত একটি মা ও মেয়ের সম্পর্কের রসায়ন, আবেগ এবং অনুভবের গল্প ফুটে উঠেছে এই সিনেমায়। মুখ্য ভূমিকায় সোহিনী সরকার ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন চন্দন সেন এবং অর্পিতা ঘোষের মতো শিল্পীরা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


