Sohini Birthday: কোলে সদ্যোজাত ছেলে! জন্মদিনে কেক কাটলেন ‘বীরপুরুষের’ মা, নীলবসনা সোহিনী

বৃহস্পতিবার ছিল মা হওয়ার পর সোহিনী সরকারের প্রথম জন্মদিন। সদ্যোজাত ছেলেকে কোলে নিয়ে জন্মদিনের কেক কাটলেন অভিনেত্রী। 

Published on: Oct 1, 2026, 17:32:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কদিন আগেই ছেলের মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। আর মা হওয়ার পর বৃহস্পতিবার ছিল অভিনেত্রীর প্রথম জন্মদিন। আর পরিবারের সঙ্গে কেক কাটার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। একটা নীল রঙের লং গাউনে দেখা গেল সোহিনীকে।

মা হওয়ার পর সোহিনীর প্রথম জন্মদিন।
মা হওয়ার পর সোহিনীর প্রথম জন্মদিন।

জন্মদিনের কেক কাটলেন সদ্য মা হওয়া সোহিনী

প্রথম ছবিতে দেখা গেল জন্মদিনের কেক কাটছেন সোহিনী। আর কোলে সদ্যজাত ছেলে। সোহিনীর দুই পাশে দুটি বাচ্চাকেও বসে থাকতে দেখা গেল। একটি হাতে বানানো ফ্রুট কেক, ও চকোলেট কেক কাটলেন অভিনেত্রী। অভিনেত্রীর বিশেষ দিনে সামিল হয়েছিলেন পরিবার ও বন্ধুরা।

ছবিগুলি শেয়ার করে অঙ্কিতা লিখলেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বীরপুরুষের মা! ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ উপহারকে আমাদের জীবনে সামিল করার জন্য। বন্ধুত্ব , ভালোবাসা, আনন্দ সবসময় তোকে ঘিরে থাকুক।’

মাতৃত্ব নিয়ে কী বলেছিলেন সোহিনী?

অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ২০২৪ সালের ১৫ জুলাই এক ফার্ম হাউজে বিয়ে করেন। আইনি কাগজে সইসাবুদ করে চার হাত এক হয়। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তাঁদের কোলে আসে প্রথম সন্তান।

এক সাক্ষাৎকারে সোহিনী জানিয়েছিলেন যে, তিনি চেয়েছিলেন মা হতে। শোভনও বাচ্চা খুব ভালোবাসে। অভিনেত্রীর কথায়, ‘একটা বয়সের পর সব মহিলার মধ্যেই শারীরিক ও মানসিকভাবে মা হওয়ার ইচ্ছে তৈরি হয়। যখন থেকে একা থাকছি, আমার কাছে বিড়াল-কুকুরদের রাখতে শুরু করি, তখন সঠিক সময় বাড়ি ফেরা, ওদের খেতে দেওয়া, এসবের মধ্যে দিয়ে একটা মাতৃত্ববোধ তৈরি হয়েছিল। তার আগে অবধি মা হব। পৃথিবীতে কেউ আসবে আমার মুখের দিকে তাকিয়ে, সেটা আমি কখনো ভাবিনি। শোভনের সঙ্গে সম্পর্কে গিয়েও তা নিয়ে আমাদের কথা হয়েছিল।’

‘শোভনেকর একটা গানের স্কুল আছে, ওখানে বাচ্চাদেরকে দেখে আমি আর শোভন যেভাবে রিয়্যাক্ট করি। ওকে আমার পছন্দ করার ওটাও একটা কারণ ছিল। যে আমরা দুজনেই বাচ্চা ভালোবাসি’, বলেছিলেন সোহিনী।

পুজোয় আসছে সোহিনীর সিনেমা বহুরূপী

পুজোর সময় মুক্তি পেতে চলেছে সোহিনী সরকারের সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে কাজ করেছেন তিনি যিশু সেনগুপ্তর সঙ্গে। ছবির পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়কেও দেখা যাবে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More