Sohini Sarkar: ‘আমি আর শোভন পালা করে রাত জাগছি…’, কোলে এক মাসের ছেলে, মাতৃত্ব নিয়ে অকপট সোহিনী
‘আমার গান শুনে ও জেগে যায়, আর শোভনের গান শুনে ঘুমায়!’ সন্তান ও মাতৃত্ব নিয়ে অকপট সোহিনী সরকার। এখন বুঝছেন ‘মাতৃত্বের কত জ্বালা’।
সন্তান আসার পর জীবনটা কীভাবে বদলে গেছে, প্রথমবার ক্যামেরার সামনে সে বিষয়ে খোলামেলা আড্ডা দিলেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। মা হওয়ার পর প্রথমবার মিডিয়ার মুখোমুখি নায়িকা। সম্প্রতি ‘বহুরূপী’ ছবির সাফল্য উদ্যাপন ও পোস্ট-রিলিজ প্রমোশনে এসে নিজের মাতৃত্বের অভিজ্ঞতা ও স্বামী শোভন চক্রবর্তীর সঙ্গে সন্তান সামলানোর নানা দিক শেয়ার করেন তিনি।

রাত জাগা ও স্বামী শোভনের সঙ্গে জুটি বেঁধে সামলানো:
সন্তান হওয়ার পর রাত জাগতে হচ্ছে কি না, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হেসে সোহিনী জানান—'রাত তো জাগতেই হচ্ছে একটু। তবে আমি আর শোভন দুজনে মিলে ম্যানেজ করে নিচ্ছি। এক একজনের পক্ষে একা সামলানো সম্ভব নয়।'
তিনি বলেন, ‘ও যখন একটু ঘুমায় তখন আমি জেগে থাকি, আবার আমি যখন ঘুমাই তখন ও জাগে—এইভাবেই চলছে।’
গান গেয়ে ঘুম পাড়ানো নিয়ে মজার কথা:
ছেলেকে গান শুনিয়ে ঘুমানোর প্রসঙ্গ উঠতেই হেসেই খুন নায়িকা। সোহিনী মজা করে বলেন, ‘আমার গান শুনে ও জেগে যায়, আর শোভনের গান শুনে ও সোজা ঘুমিয়ে পড়ে! :রসিকতা করে আরও যোগ করেন, 'আমি গান গাইতে পারি না বলে কি গাইব না? আমি তো বেসুরো গলাতেই গান গেয়ে যাচ্ছি!’ এখন সারাক্ষণ একরত্তির মুখের দিকে তাকিয়েই দিনরাত কাটছে সোহিনীর। খুদের নানান অভিব্যক্তি মনের খাতায় বন্দি করে রাখছেন অভিনেত্রী। পর্দায় বহুবার মা হয়েছেন, তবে বাস্তব জীবনে মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
নিজের মায়ের কষ্ট অনুধাবন:
মাতৃত্ব বদলেছে জীবন। সোহিনী জানান, সন্তান হওয়ার পর এখন তিনি নিজের মায়ের কথা উপলব্ধি করতে পারছেন। নায়িকার কথায়, ‘আমার মা এখন রোজ সন্ধ্যায় আমার বাড়ি আসে আর বলে— ‘বুঝতে পারছিস তো মা হওয়ার কী জ্বালা? এত যে আমাকে কথার উত্তর দিস আর ঝগড়া করিস, এবার বোঝ!’ এখন আমাকে এই কথাগুলো রোজ শুনতে হচ্ছে।’
‘বহুরূপী’ দেখতে হলে যাওয়ার অনুরোধ:
পুজোর ঠিক আগে আগেই মা হয়েছেন সোহিনী। বহুরূপী ২-এর লিডিং লেডি থাকতে পারেননি ছবির প্রিমিয়ারে। সেই সময় ‘বীরপুরুষ’কে সামলাতে ব্যস্ত ছিলেন নায়িকা। তবে দর্শকদের টানে প্রথমবার মা হওয়ার পর মিডিয়ার ক্যামেরার মুখোমুখি। বাধ্য হয়েই এবার ঘরের বাইরে এসেছেন উল্লেখ করে সোহিনী দর্শকদের অশেষ ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে সবাইকে হলে গিয়ে প্রেক্ষাগৃহে ‘বহুরূপী’ দেখার বিশেষ আহ্বান জানান তিনি।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


