চলছে গর্ভাবস্থার ৩য় ত্রৈমাসিক! সোহিনীকে কী পরামর্শ দিলেন সদ্য বাবা হওয়া অনুপম?
পুজো আর সোহিনীর ডেলিভারির ডেট একদম পাশাপাশি। মা দুর্গার আগমনের আগেই কোলে আসবে সন্তান। এই সময়টা খুব স্বাভাবিকভাবেই একটা দুশ্চিন্তা কাজ করে হবু মা-বাবার মনে। সোহিনীকে কী পরামর্শ দিলেন সদ্য বাবা হওয়া গায়ক অনুপম রায়?
মা হতে চলেছেন সোহিনী সরকার। বর্তমানে প্রেগন্যান্সির থার্ড ট্রায়মেস্টারে আছেন অভিনেত্রী। পুজোর আগেই কোলে আসবে সন্তান। অন্তঃসত্ত্বা অবস্থায় বেশ কিছু সিনেমা-সিরিজের শ্যুটিং করেছেন। তবে আপাতত ডাক্তার দিয়েছেন বেড রেস্টের পরামর্শ। জানেন কি, হবু মা-কে একটি বিশেষ পরামর্শ দিয়েছেন সদ্য বাবা হওয়া গায়ক অনুপম রায়।

সোহিনীকে অনুপমের পরামর্শ
সোহিনী জানালেন, অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছিল এই সময়টা একদম নিজের মতো করে কাটাতে। তিনিও ভেবেছিলেন বই পড়বেন, সিনেমা-সিরিজ দেখবেন। তবে এখন আর সেভাবে কিছুতেই মন বসাতে পারছেন না। তবে মোবাইলে আজকাল শুধুই বাচ্চাদের ভিডিয়ো। আসলে কয়েকটি সেই ধরনের কনটেন্ট দেখার পর, অ্য়ালগরিদমের কাছে এবার ছোট বাচ্চাদের ভিডিয়োই আসছে।
ব্যস আর যায় কোথায়, এত রকম পরামর্শ দেখে সন্তান হওয়ার আগেই মাথা ভোঁ ভোঁ। আর তখনই এসেছে অনুপমের পরামর্শ। গায়ক নিজেও বাবা হয়েছেন সদ্য। আর মা হতে চলা সোহিনীর জন্য তাঁর উপদেশ, এসব কোনো কথায় কান না দেওয়ার। ব্যস আর কী, অভিনেত্রী আপাতত সেটাই অক্ষরে অক্ষরে মেনে চলছেন। প্রসঙ্গত, সদ্য বাবা হয়েছেন অনুপম রায়। তিনি ও প্রশ্মিতা ঘরে এনেছেন এক পুত্র সন্তান।
প্রেগন্যান্সির সুখবর দেন বিবাহবার্ষিকীতে
১৫ জুলাই ২০২৪-এ বিয়ে করেছিলেন অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। আর ঠিক দু বছর পর, চলতি বছরের ১৫ জুলাই যৌথ পোস্টের মাধ্যমে তাঁরা ভাগ করে নেন মা-বাবা হতে চলার খবর।
সন্তানের নাম ‘টুল’ রেখেছেন শোভন
সম্প্রতি নিজের নতুন ছবি বেগুনি রঙের আলো-র প্রচারঅনুষ্ঠানে হাজির হয়ে সোহিনী জানান, হবু বাবা নাকি গর্ভস্থ সন্তানের নাম রেখেছেন টুল। আর সেটা বলেই ডাকছেন। এমন কথা শুনে বেশ হতবাক হয়ে পড়েছিলেন মানসী সেনগুপ্ত। যদিও ব্যাপরটা শুনতে অদ্ভুত হলেও, বেশ মিষ্টি।
আসছে বহুরূপী ২
পুজোয় উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে মুক্তি পেতে চলেছে বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু ছবিখানা। যেখানে প্রথমবার জুটি বাঁধছেন যিশু সেনগুপ্ত ও সোহিনী সরকার। তবে পুজোর সময় ছবির প্রিমিয়ারে হয়তো দেখা মিলবে না সোহিনীর। কারণ পুজো আর ডেলিভারির ডেট একদম পাশাপাশি। সোহিনীও জানিয়েছেন, মন থেকে প্রস্তুত তিনি। এবার আর ঠাকুর দেখতেও বেরনো হবে না। প্রসঙ্গত, বহুরূপী ২ সিনেমার শ্যুটিং চলাকালীনই প্রেগন্যান্সির কথা জানতে পেরেছিলেন তিনি। এখন অধীরে অপেক্ষা শোভন-সোহিনীর পরিবার, বন্ধু, ভক্তদের। দেখার ফুটফুটে এক রাজপুত্র আসে না রাজকন্যা!
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


