১১ দিনের ছেলের ছবি ফাঁস করলেন সোহিনী, ভুল শুধরে কী জানালেন বীরপুরুষের মা?

১০ দিনের ‘বীরপুরুষ’কে কোলে নিয়ে কাটল বিশেষ জন্মদিন! ভুল করে ছেলের মুখ প্রকাশ সোহিনীর, পরে স্টিকার বসিয়ে একই ছবি পোস্ট করলেন শোভন ঘরণী।

Published on: Oct 4, 2026, 10:00:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

জীবনের এক নতুন ও আবেগঘন অধ্যায়ে পা রেখেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। সদ্যই গায়ক স্বামী শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly) ও সোহিনীর কোলে এসেছে তাঁদের প্রথম সন্তান। ছেলের জন্ম নেওয়ার ঠিক ১০ দিনের মাথায় উদযাপিত হলো সোহিনীর জন্মদিন। তবে এই বছরের জন্মদিনটি আগের বহু বসন্তের চেয়ে সম্পূর্ণ আলাদা ও অত্যন্ত বিশেষ হয়ে রইল অভিনেত্রীর কাছে।

১১ দিনের ছেলের ছবি ফাঁস করলেন সোহিনী, ভুল শুধরে কী জানালেন বীরপুরুষের মা?
১১ দিনের ছেলের ছবি ফাঁস করলেন সোহিনী, ভুল শুধরে কী জানালেন বীরপুরুষের মা?

শুক্রবার দিনভর শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন নতুন মা। কিন্তু এখন সারাদিন একরত্তিকে নিয়েই ব্য়স্ততা। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারার সময় বিশেষ হাতে নেই। শনিবার গভীর রাতে ফেসবুক পোস্টে সকলকে ধন্যবাদ জানালেন সোহিনী।

‘বীরপুরুষ’কে কোলে নিয়ে আড়ম্বরহীন শান্তির জন্মদিন

গত ২০শে সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দেন সোহিনী। দম্পতি আদর করে নবজাতককে ডাকছেন ‘বীরপুরুষ’ নামে। অন্যদিকে শোভন রসিকতা করে ছেলের ডাকনাম রেখেছেন ‘টুল’। জন্মদিনে কোনো জমকালো পার্টি নয়, বরং ১০ দিনের সন্তানকে কোলে নিয়ে শোভনের পাশে বসে কেক কেটে এক আড়ম্বরহীন, শান্ত ও আমেজে ভরা সময় কাটিয়েছেন তিনি। জীবনের এই বিশেষ দিনে শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাতে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন নায়িকা। তিনি লেখেন, ‘বহু বসন্ত পেরিয়ে এই জন্মদিন বিশেষ হয়ে রইলো | বহু মানুষ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন , আশেপাশের মানুষেরা আগলে রেখেছে , এক আড়ম্বরহীন শান্তির জন্মদিন ,আরামে কাটলো বীরপুরুষের মা'র।’

ভুল করে ছেলের মুখ প্রকাশ

থ্যাঙ্ক ইউ’ (Thank You) পোস্ট দেওয়ার সময় একটি মজার ও মিষ্টি ঘটনা ঘটে। পোস্টের শুরুতে ছবি শেয়ার করার সময় অসাবধানতাবশত সদ্যজাত ‘বীরপুরুষ’-এর মুখ প্রকাশ্যে চলে আসে। বিষয়টি নজরে আসতেই সাথে সাথে সচেতন হন অভিনেত্রী। দ্রুত সেই ছবি সরিয়ে নিয়ে ছেলের মুখের ওপর একটি লাল রঙের 'হার্ট ইমোজি' (Heart Emoji) স্টিকার লাগিয়ে ফের নতুন করে ছবিটি পোস্ট করেন তিনি। অভিনেত্রী জানান, ভালোবাসার মানুষেরা যেভাবে তাঁকে ও তাঁর নতুন সদস্যকে আগলে রেখেছেন, তাতে তিনি অত্যন্ত আপ্লুত ও কৃতজ্ঞ।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More