Solanki-Soham Breakup: ভাঙল কি সোহমের সঙ্গে প্রেম? ‘আমি মনে হয় বেশিই যোগ্য…’, ইনস্টায় পোস্ট শোলাঙ্কির

মাঝে সোহম ও শোলাঙ্কিকে একসঙ্গে দেখা যেত কখনো পার্টিতে, কখনো কোনো অনুষ্ঠানে। তবে এবার শোলাঙ্কি রায়ের ইনস্টাগ্রাম স্টোরি উসকে দিল এই প্রেমেরই ভাঙার গুঞ্জন।

Published on: Jul 29, 2026, 21:29:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজকাল টলিপাড়ায় কান পাতলেই শোনা যেত যে, ডিভোর্সের পর শোলাঙ্কি রায় নতুন করে প্রেমে পড়েছেন। আর অভিনেত্রীর সেই ভালোবাসার মানুষ আর কেউ নন, অভিনেতা সোহম মজুমদার। যদিও দুজনের কেউই কখনো সেভাবে প্রেমের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে দুজনকে একসঙ্গে দেখা যেত কখনো পার্টিতে, কখনো কোনো অনুষ্ঠানে। তবে এবার শোলাঙ্কি রায়ের ইনস্টাগ্রাম স্টোরি উসকে দিল এই প্রেমেরই ভাঙার গুঞ্জন।

শোলাঙ্কি ও সোহমের বিচ্ছেদ?
শোলাঙ্কি ও সোহমের বিচ্ছেদ?

শোলাঙ্কির ইনস্টা স্টোরিতে যে পোস্টটি শেয়ার করেন সেখানে লেখা, ‘মানুষ: আপনি এখনো কেন সিঙ্গেল? আমি: আমার মনে হয় আমি প্রয়োজনের বেশিই যোগ্য।’ এবার প্রশ্ন, এই রহস্য পোস্টের মাধ্যমে সত্যিই কি ব্রেকআপেরই ইঙ্গিত এল?

দেখুন শোলাঙ্কির সেই পোস্ট:

শোলাঙ্কি রায়ের ইনস্টাগ্রাম স্টোরি।
শোলাঙ্কি রায়ের ইনস্টাগ্রাম স্টোরি।

শোলাঙ্কি রায় ২০১৮ সালে তাঁর স্কুলজীবনের বন্ধু ও নিউজিল্যান্ড প্রবাসী শাক্য বসুকে বিয়ে করেছিলেন। শাক্য পেশায় একজন ব্যাঙ্কার। বিয়ের পর বেশ কিছুদিন নিউজিল্যান্ডেও ছিলেন অভিনেত্রী। এরপর পারস্পরিক সম্মতিতে ২০২৩ সালে তাঁদের আইনি বিচ্ছেদ বা ডিভোর্স হয়। এক সাক্ষাৎকারে শোলাঙ্কি স্পষ্ট জানান যে তাঁর প্রাক্তন স্বামী একজন অত্যন্ত ভালো মানুষ, কিন্তু কিছু ক্ষেত্রে দুজন মানুষ ভালো হলেও সময়ের সঙ্গে একসঙ্গে চলার পরিস্থিতি আর থাকে না।

এমনকী সেই সময় এমনটাও কথা ওঠে যে সোহমের সঙ্গে ঘনিষ্ঠতার ফলেই দূরত্ব আসে শোলাঙ্কি ও শাক্যর মধ্যে। সেই গুঞ্জন শোলাঙ্কির কানেও পৌঁছেছিল! ‘সোহম আর আমি খুব ভালো বন্ধু। আর কিছু নয়,’ বলেছিলেন শোলাঙ্কি।

নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখা নিয়ে শোলাঙ্কি এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমি একটা তত্ত্বে বিশ্বাস করি। আমার জীবনের ৮০ শতাংশ মানুষের জন্য, জনসমক্ষে। সেই অংশ নিয়েই আলোচনা-সমালোচনা, চর্চা চলতেই পারে। কিন্তু বাকি ২০ শতাংশ একান্তই আমার। সেই ব্যক্তিগত পরিসরটা আমি খুব যত্ন করে আগলে রাখি। কারণ, প্রত্যেক মানুষেরই এমন একটা নিজস্ব জায়গা থাকা দরকার, যেখানে বাইরের কারও প্রবেশাধিকার থাকে না।’

অভিনেত্রী শোলাঙ্কি রায়ের শেষ মুক্তিপ্রাপ্ত কাজগুলির মধ্যে রয়েছে 'রান্নাবাটি' (সিনেমা, মুক্তি: অক্টোবর ২০২৫) এবং 'বিষহরি' (ওয়েব সিরিজ, মুক্তি: ১৪ ফেব্রুয়ারি ২০২৫)। আর ছোট পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছে মিলন হবে কতদিনে-তে। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন গৌরব চট্টোপাধ্যায়। যাঁদের 'খড়ি-ঋদ্ধি' জুটি এর আগে 'গাঁটছড়া' সিরিয়ালে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More