Sonali Bendre Diet Plan: দিনে ২০ ঘণ্টার উপোস! দেড়বেলা খাবার খান সোনালি, ক্যানসার জয়ের পর কড়া ডায়েট প্ল্যান অভিনেত্রীর

Sonali Bendre: সুস্থ থাকতে প্রতিদিন ১৮ থেকে ২০ ঘণ্টা ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন এবং দিনে মাত্র দেড় বেলা খাবার খান ‘হাম সাথ সাথ হ্যায়’ অভিনেত্রী।

Published on: Jul 13, 2026, 19:45:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের অন্যতম জনপ্রিয় ও সাহসী অভিনেত্রী সোনালি বেন্দ্রে। ২০১৮ সালে অভিনেত্রীর স্টেজ ফোর মেটাস্ট্যাটিক ক্যানসার ধরা পড়ার পর যেভাবে তিনি সেই মারণ রোগকে হারিয়ে ফিরে এসেছেন, তা কোটি কোটি মানুষের কাছে এক বিরাট অনুপ্রেরণা। সম্প্রতি ‘ম্যাশাবল ইন্ডিয়া’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের ডায়েট, ফিটনেস রুটিন এবং ক্যানসার পরবর্তী জীবনযাত্রা নিয়ে বেশ কিছু বিস্ফোরক ও চমকপ্রদ তথ্য খোলসা করলেন অভিনেত্রী।

Sonali Bendre was diagnosed with stage four metastatic cancer in 2018, and was declared cancer-free the following year.
Sonali Bendre was diagnosed with stage four metastatic cancer in 2018, and was declared cancer-free the following year.

সোনালি জানান, শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে তিনি প্রতিদিন দীর্ঘ সময় ‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’ বা উপবাস করেন এবং অত্যন্ত মেপে খাবার খান।

দিনে দেড় বেলা খাবার এবং ২০ ঘণ্টা উপোস!

সাক্ষাৎকারের সময় হোস্ট যখন সোনালিকে বলেন যে তাঁর মনে হচ্ছে অভিনেত্রী ভীষণ কম খাবার খান, তখন সোনালি নিজের দৈনিক ডায়েটের আসল রহস্য ফাঁস করেন। ‘সরফরোশ’ অভিনেত্রী বলেন, ‘আমি প্রতিদিন প্রায় ১৮ থেকে ২০ ঘণ্টা উপবাস করি। সাধারণত আমি দিনে মাত্র দেড় বেলা খাবার খাই’।

তিনি আরও জানান, মাঝেসাঝে তিনি দিনে দুবার খেলেও, বেশিরভাগ দিনই ১৮-২০ ঘণ্টা না খেয়ে থাকার উইন্ডো মেনে চলেন এবং ঘন ঘন খাওয়ার চেয়ে পরিমিত ও সচেতনভাবে খাওয়াদাওয়ায় বিশ্বাস করেন। ক্যানসার থেকে সেরে ওঠার জার্নিতে ন্যাচারোপ্যাথ তাঁর সাথে ‘অটোগ্রাফি’ (Autophagy) প্রক্রিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই বৈজ্ঞানিক পদ্ধতিতে শরীর নিজেরই ক্ষতিগ্রস্ত কোষগুলোকে পরিষ্কার করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে, যা সোনালি আজও মেনে চলেন।

‘ভয় পাওয়াটা সাময়িক ইমোশন’— ক্যানসার নিয়ে অকপট সোনালি

২০১৮ সালে যখন সোনালির শরীরে স্টেজ ফোর ক্যানসার ধরা পড়ে। সেইসময় ক্যান্সার নায়িকার মস্তিষ্ক (Brain) পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল, প্রথমটায় তিনি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। সেই কঠিন দিনগুলোর স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, ‘ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু সেটা মাত্র কিছুক্ষণের একটা ইমোশন। ভয় পেয়ে সারাক্ষণ সেই এক জায়গায় থমকে থাকলে কোনো লাভ হয় না।’

সোনালি উপলব্ধি করেছিলেন যে ভয়ের কাছে আত্মসমর্পণ করলে তা নায়িকার বেঁচে থাকার মূল্যবান সময়টুকুই কেড়ে নেবে। তাই তিনি মন শক্ত করে চিকিৎসার মুখোমুখি হন এবং যে জিনিসগুলো ওঁর নিয়ন্ত্রণে রয়েছে (যেমন ডায়েট ও মানসিক শক্তি), সেগুলোর ওপর ফোকাস করেন।

পাঠকদের জন্য বিশেষ সতর্কবার্তা

অভিনেত্রীর এই ডায়েট চার্টটি তাঁর নিজস্ব শারীরিক কন্ডিশন এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনে তৈরি। তাই সাধারণ পাঠকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে, কোনও বিশেষজ্ঞ চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া হুট করে এমন দীর্ঘ সময়ের উপবাস বা ডায়েট পরিবর্তন করা উচিত নয়।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More