Sonam-Ananda: কর্মচারীদের থাকার জন্য ৫টি ফ্ল্যাট কিনলেন সোনম কাপুর, আপত্তি জানালেন প্রতিবেশীরা
Sonam-Ananda: এই মুহূর্তে দুই সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন সোনম কাপুর। তিন বছর আগে নটিং হিলে প্রায় ২৭০ কোটি টাকার বিনিময়ে একটি বিলাসবহুল ম্যানশন কিনেছিলেন এই তারকা জুটি।
Sonam-Ananda: এই মুহূর্তে দুই সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন সোনম কাপুর। তিন বছর আগে নটিং হিলে প্রায় ২৭০ কোটি টাকার বিনিময়ে একটি বিলাসবহুল ম্যানশন কিনেছিলেন এই তারকা জুটি। তবে এবার জানা গেল, নিজেদের ম্যানশনের কাছে সোনম ৫১.৪ কোটি টাকা দিয়ে কিনেছেন আরও পাঁচটি ফ্ল্যাট, যেখানে নিজেদের কর্মচারীদের থাকার ব্যবস্থা করেছেন তিনি। তবে সোনমের এই পদক্ষেপটি ওই আবাসনের অন্য বাসিন্দাদের ক্ষুব্ধ করেছে।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, যে পাঁচটি ফ্ল্যাট কেনা হয়েছে, সেটি নটিং হিল সংলগ্ন এলাকায় কেনা হয়েছে। তবে আশেপাশের প্রতিবেশীদের অভিযোগ, তারকা দম্পতি নাকি ওই ফ্ল্যাটগুলিকে সামাজিক আবাসনে পরিণত করবেন বলে জানিয়েছেন আর এতেই আপত্তি অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের।
আরও পড়ুন: 'সব থেকে বড় ক্ষতি তো আমার...', ‘চিরসখা’ বন্ধ, দেড় মাস ধরে কাজের সন্ধানে সুদীপ
সামাজিক শ্রেণী বৈষম্যের পাশাপাশি ফ্ল্যাটের পরিবেশ খারাপ হবে বলে আশঙ্কা করেছেন প্রতিবেশীরা। প্রতিবেশীদের মধ্যে একজন অভিযোগ করেছেন, যদি এখানে তথাকথিত সামাজিক আবাসন থেকে লোকজন আসেন তাহলে পরিস্থিতি খারাপ হবে। গোটা জায়গাটা নোংরা হয়ে যাবে। অনেকেই থাকেন না এখানে, কিছু ফ্ল্যাট সংস্কার করা হচ্ছে। কিন্তু আমাদের না জানিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়।
অন্য একজন দাবি করেছেন, শুধু প্রভাবশালী বলে অন্য বাসিন্দাদের মনে ভয়ের আবহ তৈরি করে দেওয়া হচ্ছে যাতে কেউ মুখ না খোলে। যে সুন্দর প্রতিবেশী সুলভ পরিবেশ সকলে মিলে তৈরি করেছিল সেটি বদলে যাচ্ছে। কিছু ধনকুবের আবাসনকে নিজেদের খেলার মাঠ বানাতে চাওয়ায় পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে। এরপর যদি পরিচারকদের সেখানে এনে রাখা হয় তাহলে পরিস্থিতি আরও বদলে যাবে বলে মনে করছেন বাসিন্দারা।
আরও পড়ুন: সিনেমার গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজে পদার্পণ বনির, বিপরীতে থাকবেন কোন নায়িকা?
তবে আবাসনের বাসিন্দাদের তরফ থেকে এত অভিযোগ আনার পরেও তারকা দম্পতির তরফ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি। সোনম কাপুর এবং আনন্দ আহুজার পরিচয় হয় সাধারণ বন্ধুদের মাধ্যমে এবং শোনা যায়, তাঁদের মধ্যে প্রথম সাক্ষাতেই দারুণ সখ্যতা গড়ে ওঠে। প্রথম সাক্ষাতের মাত্র এক মাস পরেই আনন্দ সোনমকে বিয়ের প্রস্তাব দেন।
কিছুদিন প্রেম করার পর, এই জুটি ২০১৮ সালের ৮ মে এক জমকালো পাঞ্জাবি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ু নামের এক পুত্রসন্তানের জন্ম হয়। অতি সম্প্রতি, এই বছরের মার্চ মাসে এই দম্পতি তাঁদের দ্বিতীয় সন্তান রুদ্রলোখ কাপুর আহুজা নামের এক পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছেন।
E-Paper

