Sonamoni Saha:‘বিয়ে এ বছরেই..’, বিগ বস থেকে বেরিয়েই প্রতীকের গলায় মালা দেবেন, কে ছিলেন সোনামণির প্রথম স্বামী?

Sonamoni Saha Ex Husband: মাত্র ১৮ বছর বয়সে, ২০১৫ সালে কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন সোনামণি। পাঁচ বছর পর সেই দাম্পত্যে ইতি টানেন। ৩০-এর দোরগোড়ায় দ্বিতীয় বিয়ের জন্য তৈরি নায়িকা। 

Published on: Sep 5, 2026, 08:01:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিউড ও বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহাকে ঘিরে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে। ছোট পর্দার 'মোহর' বা 'এক্কা দোক্কা'-র রাধিকা হিসেবে দর্শকের মন জয় করা এই অভিনেত্রী সম্প্রতি ‘বিগ বস বাংলা’-র মঞ্চে হাজির হয়েছেন।

‘বিয়ে এ বছরেই..’, বিগ বস থেকে বেরিয়েই প্রতীকের গলায় মালা দেবেন, কে ছিলেন সোনামণির প্রথম স্বামী?
‘বিয়ে এ বছরেই..’, বিগ বস থেকে বেরিয়েই প্রতীকের গলায় মালা দেবেন, কে ছিলেন সোনামণির প্রথম স্বামী?

বিগ বসের ঘরে সারাক্ষণ রান্নাঘরেই ব্যস্ত নায়িকা। আর সেই রান্নাঘর থেকেই ছড়ালো তাঁর দ্বিতীয় বিয়ের গুঞ্জন। রান্নাঘরে সৃজলা এবং দুর্নিবারের সঙ্গে ছিলেন সোনামণি। দুর্নিবার কথা বলছিলেন তাঁর স্ত্রী ঐন্দ্রিলা (মোহর) এবং ছেলেকে নিয়ে। গায়ক জানান, তাঁদের চার বছরের সম্পর্ক, যার মধ্যে ৩ বছরের বিবাহিত জীবন। দুর্নিবার স্পষ্ট বলেন, ৩৫-এর আগে বাবা হওয়ার পরিকল্পনা নিয়ে ছিলেন তিনি। যা শুনে সৃজলা বলেন, ‘আজকালকার দিনে এমন ভেবে এগোনো ছেলে সত্যিই বিরল!’

সোনামণি পাশে দাঁড়িয়ে বলেন, তিনিও এমন একজন পুরুষকে চেনেন যাঁর চিন্তাভাবনা এইরকম। সেই পরিবারকেন্দ্রিক পুরুষের নাম জানতে চান দুর্নিবার, তবে ফাঁস করতে নারাজ সোনামণি। সৃজলা প্রশ্ন করেন, ‘তাহলে বিয়েটা কবে করছো?’ জবাবে সোনামণি জানান, ‘চলতি বছরেই পরিকল্পনা রয়েছে!’

নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলতেই ফের লাইমলাইটে উঠে এসেছেন সোনমণি অতীত জীবন।

১৮ বছরে প্রথম বিয়ে ও সংসার ভাঙন:অল্প বয়সে বিয়ে:

গ্ল্যামার জগতে পরিচিতি পাওয়ার আগেই ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোনামণি। প্রেম নয়, অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছিল সোনামণির। প্রথম স্বামী কে? সোনামণির প্রথম স্বামী ছিলেন কোরিওগ্রাফার সুব্রত রায়। ভালোবাসার সম্পর্ক দিয়েই শুরু হয়েছিল তাঁদের দাম্পত্য জীবন।

সম্পর্কের ইতি: প্রায় চার বছর এক ছাদের তলায় সংসার করার পর ২০১৯ সালে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে এবং সুব্রত ও সোনামণির বিচ্ছেদ হয়ে যায়। তার আগেই চেষ্টায় ছোট পর্দায় নিজের পায়ের তলার মাটি শক্ত করেন অভিনেত্রী।

নতুন জল্পনা ও বর্তমান গুঞ্জন: প্রথম সংসার ভাঙার আগে থেকেই সহ-অভিনেতা প্রতীক সেনের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন টলিপাড়ার বাতাসে ভেসে বেড়ায়। যদিও দুজনেই বরাবর এই সম্পর্ককে কেবল 'ভাল বন্ধুত্ব' বলেই দাবি করে এসেছেন। কিছুদিন আগেই প্রতীকের মা জানিয়েছিলেন, ‘সোনা খুব স্পেশ্যাল’। জীবনের নতুন অধ্যায় ও বিয়ে নিয়ে সোনামণি জানিয়েছিলেন, তিনি কোনও তাড়াহুড়ো করছেন না। উপযুক্ত সময় এলে নিজেই সেই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন। এবার নিজের মুখেই সবটা জানালেন ‘মহারাণী’।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More