‘ডিসেম্বরে বিয়ে করব বলেছিলাম…’! বিগ বস থেকে বেরিয়েই প্রতীকের সঙ্গে বসছেন ছাদনাতলায়? কী বললেন সোনামণি

প্রায় আড়াই মাস পর বিগ বস বাংলার ঘর থেকে বিদায় নিয়ে আপনজনদের কাছে ফিরছেন সোনামণি সাহা। নিজের স্পষ্টভাষী স্বভাব, মিষ্টি ব্যবহার হোক বা হাতের দুর্দান্ত রান্না দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। 

Published on: Nov 16, 2026, 09:35:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

রবিবার বিগ বস বাংলা থেকে কমেছে আরও এক সদস্য। প্রায় আড়াই মাস ঘরবন্দি থাকার পর বিগ বসের ঘরকে বিদায় জানান সোনামণি সাহা। আর কলকাতায় ফাঁক রাখতেই পছন্দের অভিনেত্রীকে ছেঁকে ধরল অনুরাগীরা।

বিগ বস বাংলা থেকে বিদায়, কবে হচ্ছে প্রতীক সোনামণির বিয়ে?
বিগ বস বাংলা থেকে বিদায়, কবে হচ্ছে প্রতীক সোনামণির বিয়ে?

বিগ বস বাংলার ঘরে থাকাকালীন সোনামণিকে বারংবার বলতে শোনা গিয়েছে তিনি ‘ইন্ট্রোভার্ট’। যা ধরা পড়েছে বারংবার। তবে একাধিক ইস্যুতে সোনামণিকে সরব হতে দেখা গিয়েছে। রাজবীর, নন্দিনী, সৃজলাদের সঙ্গে তু তু ম্যায় ম্যায়-ও হয়েছে একাধিকবার।কেমন কেটেছে বিগ বস বাংলার সফর জানতে চাওয়া হলে সোনামণি জানান, ‘খুব ভালো কেটেছে, ভালো-মন্দ, হাসি-ঠাট্টা-কান্না, রাগ-দুঃখ সব নিয়ে খুব ভালো কেটেছে। আমি অনেকগুলো সম্পর্ক তৈরি করে আসতে পেরেছি।’

কলকাতা বিমানবন্দর থেকে সোনামণিকে নিতে আসেন তাঁর বন্ধু-পরিবারের লোকেরা। তবে বিশেষ করে নজর কাড়েযেই মানুষটা তিনি হলে তাঁর চর্চিত প্রেমিকা প্রতীক সেনের মা। এই ঘরেই সোনামণিকে বলতে শোনা গিয়েছিল যে, চলতি বছর ডিসেম্বরেই নাকি তাঁর বিয়ে।

তবে বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়ে এই নিয়ে প্রশ্নে সোনামণি বললেন, ‘না না। ওটা তো কথার কথা বলেছিলাম। ওরা বলছিল কবে বিয়ে করবি। আমিও বলে দিয়েছি যে, দাঁড়া উইনার হই। ডিসেম্বরেই বিয়ে করব।’

তবে সোনামণি স্পষ্ট করেছেন, বিগ বসের ঘরকে বিদায় জানালেও, ঘরের বাইরে এসেই বিগ বস দেখবেন তিনি। কাকে বিজেতা হিসেবে দেখতে চান প্রশ্নে তাঁর জবাব ছিল, ‘যে নয় জনকে ফেলে এলাম। তাঁদের প্রত্যেককে আমি উইনার হিসেবে দেখতে চাই।’ যদিও পছন্দের প্রতিযোগীর তালিকায় সোনামণি নাম নেন দুর্নিবারের। শেষের কয়েক সপ্তাহে দুর্নিবারের সঙ্গে সোনামণির খুব ভালো বন্ধুত্ব চোখে পড়েছে। বিশেষ করে সৃজলার সঙ্গে দুর্নিবারের হওয়া ‘আই লাইক ইউ’-টাও সামনে এনেছিলেন সোনামণিই। যা নিয়ে শুধু বিগ বসের ঘরই তোলপাড় হয়নি, বিতর্কের আঁচ ছড়িয়ে পড়ে ঘরের বাইরেও।

স্টার জলসার দেবী চৌধুরানি-তে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে সোনামণির। এরপর মোহর, এক্কা দোক্কা, শুভ বিবাহ-র মতো ধারাবাহিকে কাজ করেছেন। আর মোহর-এ কাজের সময়ই সোনামণির সঙ্গে প্রতীকের বন্ধুত্ব ও প্রেম।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More