একের পর এক কোম্পানি ব্যান করে সোনু নিগমকে, কীভাবে কাটে খারাপ সময়?

প্রায় সব রকমের ঘরানার গান গেয়ে জনপ্রিয় সোনু নিগম। কিন্তু দীর্ঘ এই সময়ে তিনি যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন তেমন দেখেছেন খারাপ সময়ে। এমনও একটা সময় এসেছিল যখন বড় বড় মিউজিক কোম্পানিগুলি তাঁকে এক ঘরে করে দিয়েছিল।

Published on: Aug 2, 2026, 17:44:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রায় সব রকমের ঘরানার গান গেয়ে জনপ্রিয় সোনু নিগম। কিন্তু দীর্ঘ এই সময়ে তিনি যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন তেমন দেখেছেন খারাপ সময়ে। এমনও একটা সময় এসেছিল যখন বড় বড় মিউজিক কোম্পানিগুলি তাঁকে এক ঘরে করে দিয়েছিল। সম্প্রতি একটি আলাপচারিতায় গায়ক স্মরণ করেন যে কীভাবে এই সমস্যার আগে তাঁর কর্মজীবন কতটা মসৃণ ছিল এবং এই সমস্যার পর কত কাজ তিনি হারিয়েছেন।

একের পর এক কোম্পানি ব্যান করে সোনু নিগমকে
একের পর এক কোম্পানি ব্যান করে সোনু নিগমকে

সম্প্রতি কোমল নাহতার পডকাস্ট চলাকালীন সোনু বলেন, যখন খ্যাতির শীর্ষে ছিলাম, তখন বহু মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে। আমি অ্যালবাম বের করতাম, মানুষ সেগুলোর জন্য পাগল হয়ে যেত। এমনকি আমার পোস্টারও বিক্রি হত। তারপর আমি কপিরাইটের বিষয়টি তুলে ধরি। টি সিরিজ আমাকে নিষিদ্ধ করে দেয়। জি মিউজিকও আমার সঙ্গে কাজ করা বন্ধ করে দেয়।

আরও পড়ুন: 'কলা গাছের সঙ্গে প্রেম করতেও...', চিত্রনাট্যের প্রয়োজনে আর কী কী করেন রণজয়?

সঙ্গীত শিল্পী বলেন, আমি কোনওদিন ভাবিনি যে আমাকে ব্যান করে দেওয়া হবে এইভাবে। আমি বিশ্বাস করতাম যে আমরা শেষ পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান করব কিন্তু তখন পরিস্থিতি আরও খারাপ দিকে যেতে লাগল। আমি বুঝতে পারলাম যে আমার গান ওরা বন্ধ করে দিতে পারলেও মঞ্চে আমি পারফর্ম করব। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। সেই সমস্ত কোম্পানি আবার আমার সঙ্গে যুক্ত হতে চাইছে। আমি সকলের সঙ্গেই ভালোবেসে কথা বলি, একসঙ্গে বসে এবং কাজ নিয়ে আলোচনা করি। কাউকে তো এগোতেই হবে।

কপিরাইট প্রসঙ্গে সোনু বলেন, লতা মঙ্গেশকর যা শুরু করে শেষ করতে পারেননি, সেটা চালিয়ে যাওয়ার দায়িত্ব ঈশ্বর আমাকে দিয়েছেন। এই লড়াইয়ে নামার জন্য আমি আমার কেরিয়ারকেও বাজি রেখেছিলাম। আমার বিশ্বাস অন্য কারও এমন কিছু করার সাহস হতো না। তবে আইন পরিবর্তন করার পর এখন সংগীত সংস্থাগুলি বুঝতে পারে যে আমাদের দাবি অযৌক্তিক ছিল না। ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়ার পর ধীরে ধীরে সবকিছু পরিবর্তন হতে থাকে।

আরও পড়ুন: অনেকটা ভয় আর নতুন অনুভূতি! গত ৫ মাসে কী কী অভিজ্ঞতা হল চিত্রাঙ্গাদার?

সোনু নিগমের আসন্ন কনসার্ট

সোনু বর্তমানে ওয়েম্বলিতে তাঁর আসন্ন কনসার্ট ‘রেভোলিউশন’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই গায়ক ২০২৬ সালের ২৩ অগস্ট ওভিও এরিনা ওয়েম্বলিতে পারফর্ম করবেন। তাঁর ‘রেভোলিউশন ইন্ডিয়া ট্যুর ২০২৬’ ২০২৬ সালের অক্টোবরে শুরু হবে এবং বেঙ্গালুরু, পুনে, সুরাট, ইন্দোর, ভোপাল, নাগপুর, লখনউ, চণ্ডীগড় ও যোধপুরের মতো শহরগুলিতে পারফর্ম করার কথা রয়েছে। এই সফরটি ২০২৭ সালের মার্চে শেষ হবে।