Sonu Nigam: অপারেশন টেবিলে শুয়েই গাইছেন রফির গান! সুরের মূর্চ্ছনায় ভাসালেন সোনু

অস্ত্রোপচার চলাকালীন অপারেশন টেবিলে শুয়েই কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফির জনপ্রিয় গান গেয়ে শোনালেন সোনু নিগম। আর গায়কের সেই ভিডিয়ো সামনে আসতেই প্রশংসায় ভরাল নেটপাড়া। 

Published on: Aug 9, 2026, 15:11:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অপারেশন থিয়েটার। চলছে অস্ত্রোপচার। আর সেই সময়ই সুরের জাদুতে চিকিৎসক ও মেডিকেল টিমকে চমকে দিলেন গায়ক সোনু নিগম। অস্ত্রোপচার চলাকালীন অপারেশন টেবিলে শুয়েই কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফির জনপ্রিয় গান গেয়ে শোনালেন তিনি। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়েছে।

সোনু নিগম।
সোনু নিগম।

রফির গানে মজল সোনুর কণ্ঠ

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, অপারেশন টেবিলে শুয়ে সোনু নিগম গাইছেন ১৯৪৯ সালের ছবি ‘দুলারি’র জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি, না জানে তুম কব আওগে’। ব্যথা ও অস্ত্রোপচারের পরিস্থিতির মধ্যেও তাঁর কণ্ঠে ধরা পড়েছে গানের আবেগ।এই বিশেষ পরিবেশনাটি তিনি তাঁর চিকিৎসক ডা. নীলেশ সাতভাই এবং তাঁর সঙ্গে থাকা গোটা মেডিকেল টিমকে উৎসর্গ করেছেন।

ভিডিয়োটির ক্যাপশনে সোনু লেখেন, ‘অস্ত্রোপচারের সময় প্রিয় @drnileshsatbhai এবং তাঁর আন্তরিক দলের জন্য একটি তাৎক্ষণিক সঙ্গীত পরিবেশনা। ব্যথার মাঝেও গান গাওয়া... সঙ্গীতের আনন্দ!’

সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই তা নজর কেড়েছে নেটিজেনদের। সোনু নিগমের এই সাহসী এবং অনন্য মুহূর্ত দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। সঙ্গীত ও চলচ্চিত্র জগতের সহকর্মীরাও তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। অস্ত্রোপচারের কারণ অবশ্য এখনও প্রকাশ করেননি গায়ক। ফলে ঠিক কী সমস্যার জন্য তাঁকে অপারেশন থিয়েটারে যেতে হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু

তবে গত জুন মাসে সোনু নিগম তাঁর শারীরিক অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, স্নায়ুতে চাপ পড়ার কারণে বেশ কিছুদিন ধরে যন্ত্রণার মধ্যে রয়েছেন এবং চিকিৎসা চলছে।

সেই সময় একটি ভিডিয়োতে গায়ক বলেছিলেন, তাঁর ‘নার্ভে চাপ পড়েছে’ এবং প্রায় এক সপ্তাহ ধরে তাঁর এমআরআই ও সিটি স্ক্যান করা হচ্ছে। পাশাপাশি তাঁকে বেশ কিছু ওষুধও খেতে হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

যন্ত্রণাদায়ক ফিজিওথেরাপি

সোনু আরও জানিয়েছিলেন, তাঁর চিকিৎসার অংশ হিসেবে ফিজিওথেরাপিও চলছে। তবে সেই প্রক্রিয়াটিও তাঁর কাছে যথেষ্ট যন্ত্রণাদায়ক ছিল। সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে ব্যথানাশক ওষুধও নিতে হচ্ছিল বলে জানিয়েছিলেন গায়ক। তাঁর ঘাড়ের কাছে একটি প্যাচ বা পট্টিও দেখা গিয়েছিল সেই ভিডিয়োতে। সেই সময় সোনু এটাও জানিয়েছিলেন যে, স্নায়ুর সমস্যার কারণে তাঁর গলায় ভারী ধরনের অনুভূতি হচ্ছে।

এখন কেমন আছেন সোনু নিগম?

সম্প্রতি অস্ত্রোপচারের পর তাঁর বর্তমান শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি সোনু নিগম। তবে অপারেশন থিয়েটার থেকেই তাঁর গান গাওয়ার ভিডিয়ো দেখে অনুরাগীরা আশাবাদী, দ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন এই জনপ্রিয় গায়ক।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More