Soumi-Debojyoti: শাড়িতে সৌমি, রং মিলান্তি দেবজ্যোতির! মোমবাতি-পাস্তা, বাড়িতেই রোম্যান্টিক ডেট
টেলিপাড়ার হট টপিক অভিনেত্রী সৌমি চক্রবর্তী এবং অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরীর -এর জমাটি প্রেম! দুজনে খুব জলদি বিয়ের পিঁড়িতে বসবেন বলেও খবর রয়েছে।
রিল লাইফে শালি আর জামাইবাবু থেকে, রিয়েল লাইফে একে-অপরের প্রেমে অভিনেত্রী সৌমি চক্রবর্তী ও ও অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরীর। দেখতে দেখতে ভালোবাসার ১ বছরও পার করে ফেলেছেন। হামেশাই সোশ্যাল মিডিয়ায় প্রেমের মিষ্টি মুহূর্ত ভাগ করে নেন দুই তারকা। এবার যেমন বাড়িকেই সাজিয়ে নিয়েছেন রোম্যান্টিক থিমে। মোমবাতি, পছন্দের খাবার, ভালোবাসার মানুষ… আর কী চাই!

বাড়িতেই বেশ যত্ন করে সাজুগুজু করেছেন। সৌমিকে দেখা গেল শাড়িতে। বউয়ের সঙ্গে রং মিলান্তি করে কালো টি-শার্ট পরেছিলেন দেবজ্যোতি। খাবার টেবিল সাজানো মোমবাতি দিয়ে। এক তোড়া গোলাপ ফুল আর খাবারে পাস্তা।
আর এই রোম্যান্টিক ডিনারের ছবি শেয়ার করে সৌমি লিখলেন, ‘বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তবুও সন্ধ্যাটা হয়ে গেল ভীষণ স্পেশাল! একটু আলো, পছন্দের খাবার, অনেকটা গল্প আর প্রিয় মানুষটা পাশে। ব্যস, আমাদের ছোট্ট ঘরটাই হয়ে উঠল সবচেয়ে সুন্দর ডেট নাইট-এর ঠিকানা’।
দেখুন সেই পোস্ট-
লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে কাজ করার সময় একে-অপরের প্রেমে পড়েন সৌমি ও দেবজ্যোতি। বরাবরই নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা সৌমি। এই কারণে ট্রোলেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। হামেশাই নেটিজেনরা সৌমির ব্যক্তিগত জীবন নিয়ে চালায় ‘কাঁটাছেড়া’।
দেবজ্যোতির সঙ্গে সম্পর্কের আগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পৃথ্বীশের সঙ্গে গভীর প্রেমে মগ্ন ছিলেন সৌমি। এমনকী দুজনে একসঙ্গে লিভ ইন করতেন। রোজনামচার ডেইলি ভ্লগও ভাগ করে নিতেন সোশ্যাল মিডিয়ায়। দুই পরিবার থেকে এগিয়েছিল বিয়ের কথাও। তবে আচমকাই ভাঙে সেই সম্পর্ক। যার কয়েকমাস পরেই জীবনে আসেন দেবজ্যোতি। এর আগেও এক মুসলিম যুবকের সঙ্গে সৌমির প্রেমের সম্পর্ক ছিল। এই নিয়েও হামেশাই ট্রোল করা হয়ে থাকে সৌমিকে। যদিও তিনি বা দেবজ্যোতি কেউই এই নেতিবাচকতাকে জীবনে এন্ট্রি দিতে রাজি নন।
প্রসঙ্গত, ইতিমধ্যে সৌমিকে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেছেন দেবজ্যোতি। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের শ্যুটিং চলছিল। নিয়মমাফিক সৌমির সিঁথিতে সিঁদুর পরানোর দৃশ্য ছিল অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী-র। সিঁদুর পরাতে পরাতেই সৌম্যিকে বাস্তবের বিয়ের প্রস্তাব দিয়ে বসেন দেবজ্যোতি! যা নিয়ে অভিনেতা জানান যে, শ্যুটিংয়ের সেই বিশেষ মুহূর্তের পরই তাঁর মনে হয়েছিল সৌম্যিকে বিয়ে করতে চান। লজ্জায় লাল হয়ে সৌমি এই ব্যাপারে জানিয়েছিলেন, ‘ওহ কিন্তু আমাকে প্রেম প্রস্তাব দেয়নি। তোমাকে ভালোবাসি এ কথা বলেনি। সরাসরি বিয়ের কথা বলেছিল’। এদিকে সৌম্যি হ্য়াঁ বলার পর দুজনেই পরিবারের সঙ্গে কথা বলেন বিয়ের ব্যাপারে। রাজি দুই পরিবারই। এখন শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


