Soumi: ‘এটাই যেন শেষ হয়…’! সৌমি-দেবজ্যোতির প্রেমের ১ বছর, ছবি দিতেই খোঁচা নেটিজেনের

দেখতে দেখতে সৌমি ও দেবজ্যোতির সম্পর্কের ১ বছর। লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে কাজ করার সময় তাঁরা একে-অপরের প্রেমে পড়েন। সোশ্যাল মিডিয়ায় করলেন ভালোবাসার অঙ্গীকার। 

Published on: Jul 9, 2026, 14:30:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোট পর্দার জনপ্রিয় মুখ সৌমি চক্রবর্তী। তবে কাজের থেকেও বেশি অভিনেত্রী চর্চায় থাকেন তাঁর প্রেমে-র কারণে। বদনাম তিনি নাকি ‘ঘন ঘন সম্পর্ক বদলান’। আপাতত সৌমির প্রেম চলছে অভিনেতা দেবজ্যোতি রায়ের সঙ্গে। কিন্তু যতবারই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন সৌমি-দেবজ্যোতি, ততবারই পড়তে হয় ট্রোলের মুখে।

প্রেমিক দেবজ্যোতি রায়ের সঙ্গে সৌমি।
প্রেমিক দেবজ্যোতি রায়ের সঙ্গে সৌমি।

বুধবার ৮ জুলাই প্রেমিকের সঙ্গে একাধিক মিষ্টি ছবি শেয়ার করে নেন সৌমি। অভিনেত্রীর গায়ে নীল-সাদা শাড়ি। আর দেবজ্যোতি-র গায়ে সাদা রঙের শার্ট। ছবির ক্যাপশনে সৌমি লিখেছেন, ‘আজ ৮ জুলাই। মনে আছে দিনটা? @@thedebojyoti। অনেক ভালোবাসি তোমাকে।’ আর জবাবে দেবজ্যোতি লিখলেন, ‘আমার জীবনে আসার জন্য তোমায় ধন্যবাদ ভালোবাসা’। অর্থাৎ দেখতে দেখতে দুজনে প্রেমের ১ বছর পার করে ফেলেছেন।

এক নেটিজেন মন্তব্য করলেন, ‘এটাই যেন শেষ হয়। একসঙ্গে ভালো থাকো’। আরেকটি কমেন্টে লেখা, ‘তোমাদের একসঙ্গে বেশ মিষ্টি লাগে’। আরেকজন আবার কটাক্ষ করে লিখলেন, ‘বাবা রে কতগুলো…’।

'লক্ষ্মী ঝাঁপি'-র শুটিং সেট থেকে প্রেম হয় দেবজ্যোতি আর সৌমির। যদিও পর্দায় তাঁরা শ্য়ালিকা আর জামাইবাবু, বাস্তবে একে-অপরকে মন দিয়েছেন। জানা যায়, সৌমিকে ‘আই লাই ইভ’ বলে নয়, একেবারে বিয়ের প্রস্তাব দিয়ে ভালোবাসা জাহির করেছিলেন দেবজ্যোতি। এরপর দুজনেই জানান নিজেদের পরিবারকে। আর তাতে সম্মতিও মেলে। ২০২৬ সালের ভ্যালেন্টাইন্স ডে-র দিন সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তিনি।

দেবজ্যোতির আগে সৌমির সম্পর্ক ছিল কনটেন্ট ক্রিয়েটর পৃথ্বীশের সাথে। এমনকী দুজনে একসঙ্গে সেইসময় লিভ ইন করতেন। তাঁদের ভ্লগও আসত নিয়মিত। এমনকী, দুই বাড়িতেও ছিল যাতায়াত। এমনকী, পৃথ্বীশের সঙ্গেও হয়েছিল বিয়ের কথা। কিন্তু এই সম্পর্ক ভাঙার কারণ নিয়ে জনসম্মুখে মুখ খোলেননি কোনো পক্ষই।

একই কথা খাটে শাহনওয়াজ খান নামক এক যুবকের ক্ষেত্রেও। এর সঙ্গেই দেবজ্যোতি বা পৃথ্বীশের আগে সম্পর্কে ছিলেন সৌমি। রস্পরের বাড়িতে যাতায়াত থেকে শুরু করে একসঙ্গে জন্মদিন কিংবা ইদের সেলিব্রেশন—সবটাই চলত সেইসময়। তবে খুব বেশিদিন এই সম্পর্ক টেকেনি এবং অল্প সময়ের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এই ব্রেক-আপ নিয়ে সৌমি পরবর্তীতে জানান যে, তাঁর প্রাক্তন প্রেমিকের বিয়ে হয়ে গিয়েছে।

ক্যারিয়ারের শুরুর দিকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'পিলু'-তে দেখা গিয়েছে সৌমিকে। তবে জনপ্রিয়তা নিয়ে আসে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। সেখানে নায়িকা পর্ণার সবচেয়ে কাছের বন্ধু রুচিরা-র চরিত্রে দেখা গিয়েছিল সৌমিকে। আপাতত কাজ করছেন সৌমি লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More